ইউক্রেনের সামরিক বিমানঘাঁটি ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলার ঠিক পরেই, রুশ সেনারা যে অঞ্চলে পা রাখেন সেটাই মস্কোর অধীনস্থ হয়ে যায় বলে হুঁশিয়ারি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বিভিন্ন সাময়িক যুদ্ধবিরতির শর্তে রাশিয়া-ইউক্রেন দু’দেশই একে অপরের জ্বালানি খাতে হামলা না করার বিষয়ে সমঝোতায় আসে। তবে এসবের কোনোকিছুর তোয়াক্কা না করেই শনিবার (২১ জুন) ইউক্রেনের সামরিক স্থাপনা ও জ্বালানি কেন্দ্রে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া।  রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমান, স্থল ও নৌ-ভিত্তিক উচ্চ প্রযুক্তির নির্ভুল অস্ত্র এবং আত্মঘাতী ড্রোন ব্যবহার করে ইউক্রেনের সামরিক বিমানঘাঁটি এবং একটি জ্বালানি অবকাঠামো ধ্বংস করা হয়েছে। মন্ত্রণালয় দাবি করে, দনবাসে ইউক্রেনীয় বাহিনীকে জ্বালানি সরবরাহে ব্যবহৃত একটি কেন্দ্র ছিল হামলার অন্যতম লক্ষ্য। ইউক্রেন জানায়, একরাতে প্রায় ২৮০টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া, যার মধ্যে ২৬০টি ভূপাতিত করা হয়েছে। বিদ্যুৎকেন্দ্রে আঘাত হানার পাশাপাশি, আবাসিক ভবন ও যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।  এই হামলার মধ্যেই একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে তিনি দৃঢ়কন্ঠে জানান, রুশ সেনাদের পা যেখানে পড়ে, সেটাই রাশিয়ার অংশ। তিনি আরও বলেন, রুশ ও ইউক্রেনীয়রা একই জাতি। এই দৃষ্টিকোণ থেকে, গোটা ইউক্রেনেই রাশিয়ার অধিকার আছে বলে দাবি করেন তিনি।  সুমি শহর দখলের সম্ভাবনাও উড়িয়ে দেননি, যদিও সরাসরি পরিকল্পনার কথা অস্বীকার করেছেন পুতিন। জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া যুদ্ধক্ষেত্রে নিহত রুশ সেনাদের মরদেহ ইউক্রেনীয় বলে পরিচয় দিচ্ছে। তিনি জানান, সম্প্রতি ফেরত পাওয়া কিছু মরদেহে রুশ পাসপোর্টও ছিল। জেলেনস্কির অভিযোগ, পুতিন নিহতদের প্রকৃত সংখ্যা গোপন করছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের হামলায় ইসরায়েলের বেন-গুরিয়ন বিমানবন্দর বন্ধ
ইরানের হামলায় ইসরায়েলের বেন-গুরিয়ন বিমানবন্দর বন্ধ

ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে মার্কিন বিমান হামলার পর ইসরাইলের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ইসরাইলের গুরুত্বপূর্ণ বিমানবন্দর Read more

ট্রাম্পের অতিরিক্ত শুল্কের হুমকি অন্যায্য ও অযৌক্তিক: ভারত
ট্রাম্পের অতিরিক্ত শুল্কের হুমকি অন্যায্য ও অযৌক্তিক: ভারত

রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনায় ভারতের ওপর আরও শুল্ক আরোপের যে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—তাকে ‘অন্যায্য’, ‘অযৌক্তিক’ Read more

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল শিক্ষার্থীরা
টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল শিক্ষার্থীরা

টাঙ্গাইলের মির্জাপুরে টানা ৪০ দিন মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেয়েছেন গোড়াইল গ্রামের ৪ শিক্ষার্থী। শুক্রবার (১১ এপ্রিল) Read more

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী আজ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী আজ

আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সেনাবাহিনীর Read more

ভারতে চলন্ত বাসে ভয়াবহ আগুন, নিহত ২০
ভারতে চলন্ত বাসে ভয়াবহ আগুন, নিহত ২০

ভারতের অন্ধ্রপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে কুর্নুলের চিন্নাটেকুরে হায়দরাবাদ Read more

শরীয়তপুরে আইনজীবীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
শরীয়তপুরে আইনজীবীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

জমি-সংক্রান্ত মামলায় বাদীপক্ষের হয়ে আদালতে মামলা পরিচালনার দায়ে শরীয়তপুর জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট শাহাদাত হোসেন ও তার পরিবারের ওপর হামলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন