ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা থেকে আরও তিন জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরাইল। রোববার (২২ জুন) দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।প্রতিবেদন মতে, উদ্ধার হওয়া তিন ইসরাইলি হলেন ওফরা কিদার (৭১), জোনাতান সামরানো (২১) এবং শাই লেভিনসন (১৯)। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, এক ‘বিশেষ অভিযানে’ এই তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা আরও জানিয়েছে, কিদার ও সামরানো ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের কিবুৎজ বেরিতে হামাসের চালানো হামলায় নিহত হন। একই দিনই হামাস যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে প্রাণ হারান লেভিনসন। টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইসরাইলের একটি ফরেনসিক ইনস্টিটিউটে তিন বন্দির মরদেহ ইসরাইলে এনে পরিচয় শনাক্ত করে। পরিচয় শনাক্তের পর তাদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়। ২০২৭ সালের ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক অভিযান চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। সেদিন গোষ্ঠীটির হামলায় বেশ কয়েকজন ইসরাইলি নিহত হয়। এছাড়া প্রায় দুই শতাধিক ইসরাইলিকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস। এরপর দুই দফায় যুদ্ধবিরতির সময় বেশ কয়েকজন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেয়া হয়। এছাড়া অভিযান চালিয়ে কয়েকজনের মরদেহ উদ্ধার করেছে ইসরাইল। এরপরও গাজায় এখনও প্রায় ৫০ জন ইসরাইলি বন্দি রয়েছে বলে ধারণা করা হচ্ছে।  রোববার (২২ জুন) গাজায় ইসরাইলি আগ্রাসন ৬২৫তম দিনে গড়িয়েছে। ইরানের সংঘাতের পাশাপাশি উপত্যকাজুড়ে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। এতে বাড়ছে হতাহতের সংখ্যা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় কমপক্ষে ৫১ জন নিহত এবং আরও ১০৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ফলে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৯৫৯ জনে। আহত হয়েছে ১ লাখ ৩১ হাজার ২৪২ জন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজদিখানে জমিতে কাজ করার সময় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু
সিরাজদিখানে জমিতে কাজ করার সময় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফসলি জমিতে কাজ করার সময় বজ্রপাতে তরিকুল ইসলাম (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় তার ছোট Read more

কিশোরগঞ্জ গণঅধিকার পরিষদ থেকে ৯ জন জামায়াতে যোগদান
কিশোরগঞ্জ গণঅধিকার পরিষদ থেকে ৯ জন জামায়াতে যোগদান

কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সোহেল হায়দারসহ ৯ জন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা জামায়াতে ইসলামীর Read more

শার্শায় ভাতার চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে
শার্শায় ভাতার চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে

যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নে সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় (ভিডব্লিউভি) তালিকাভুক্ত হতদরিদ্র নারীদের মাঝে বিতরণকৃত চাল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে Read more

হাসনাত আবদুল্লাহর ফেসবুক আইডি ডিসেবল
হাসনাত আবদুল্লাহর ফেসবুক আইডি ডিসেবল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটি অকার্যকর (ডিসেবল) করা হয়েছে।মঙ্গলবার (০৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড Read more

আবারও দাম বাড়ল স্বর্ণের
আবারও দাম বাড়ল স্বর্ণের

দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ তথ্য জানিয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য Read more

বিএনপি নাকি জামায়াত? নির্বাচনী জোটে যাওয়া নিয়ে ভাবনায় এনসিপি
বিএনপি নাকি জামায়াত? নির্বাচনী জোটে যাওয়া নিয়ে ভাবনায় এনসিপি

আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই জোটকেন্দ্রিক ভোটের আলোচনা তুঙ্গে। বিশেষ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন