সরকার পতনের দশ মাসের বেশি সময় হতে চললেও এখনো পর্যন্ত পরিবর্তন হয়নি রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের ছাড়পত্রে মুজিব বর্ষের ছবিযুক্ত ছাড়পত্র এখনও থেকে গেছে। রবিবার (২২ জুন) বেলা ১২ টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, প্রতিটি ছাড়পত্রে রয়েছে শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত ।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাংবাদিকদের উপস্থিতির বিষয়টি জানতে পেরে স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকারা খুব দ্রুত সময়ের মধ্যে তথ্য লোকানোর চেষ্টা করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী (বড় বাবু) মুজিব বর্ষের ছবিযুক্ত ছাড়পত্রের সত্যতা দেখার জন্য নিজেও সাংবাদিকদের সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন রুমে পরিদর্শন করেন এবং সত্যতাও পান।এছাড়াও আবাসিক অফিসার জনাব আলী মুস্তাফিজ মুন্সী’র টেবিলেও পাওয়া যায় এ শেখ মুজিবরের ছবিযুক্ত ছাড়পত্র। অথচ কয়েক মাস আগে নতুন করে অনেকগুলো ছাড়পত্র প্রিন্ট করা হয়েছে। সেগুলো প্রকাশ্যে না এনে ছবি যুক্ত ছাড়পত্র প্রকাশ করা হয়েছে।পুঠিয়া সদরের যুবদল নেতা শাকিব হোসেন বলেন, জুলাই আন্দোলনের দেড় মাস পরে পুঠিয়া উপজেলা ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ বিষয়ে অভিযোগ জানানো হয়েছে তবে আজকে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে যা দেখলাম তাতে আমি হতভাগ হয়ে গেলাম বলে তিনি জানান।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার জনাব আলী মুস্তাফিজ রহমান বলেন, আমরা মূলত ছবিগুলো ছিড়ে ফেলেছি। কিন্তু তার রুমে প্রকাশ্যেই মজিদ শতবর্ষ ছাড়পত্রের উপরে তিনি ওষুধের নাম লিখছিলেন এমন সময় সাংবাদিক হাজির হয়। এর মধ্যেও কিছু গুলো আছে যা ভুল করে আমাদের কাছে চলে এসেছে।এ বিষয়ে উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান শাওন জানান, শেখ মুজিবের ছবিসহ যে ছাড়পত্র এক সময় ছিল, এখন থাকার কথা না। আমরা অতি দ্রুত সময়ে সেই ছাড়পত্র অপসারণের ব্যবস্থা গ্রহণ করেছি। এরপরেও যদি থেকে থাকে তাহলে আমি এর  ব্যবস্থা গ্রহণ করব।এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, কে, এম, নূর হোসেন নির্ঝর বলেন, আমি এ বিষয়ে অবগত ছিলাম না। তবে আপনাদের মাধ্যমে এই মাত্র জানতে পারলাম ও ছবি যুক্ত কাগজে দেখলাম । দ্রুত এই বিষয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হবে হলে তিনি জানান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এনসিপি’র এজেন্ডা বিএনপি’র নামে বদনাম করা: ইশরাক
এনসিপি’র এজেন্ডা বিএনপি’র নামে বদনাম করা: ইশরাক

পদ যাত্রার নামে বিএনপির নামে বদনাম করা এনসিপির একটা এজেন্ডা বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।বুধবার Read more

অক্টোবরের ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৪৩ কোটি ডলার
অক্টোবরের ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৪৩ কোটি ডলার

চলতি মাসের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে Read more

উলিপুরে অটোরিকশা উল্টে বৃদ্ধের মৃত্যু, আহত ৩
উলিপুরে অটোরিকশা উল্টে বৃদ্ধের মৃত্যু, আহত ৩

কুড়িগ্রামের উলিপুরে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে কপিল উদ্দিন (৯০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (০৩ জুলাই) বেলা ৩টার দিকে Read more

পাকিস্তানি কাশ্মিরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫
পাকিস্তানি কাশ্মিরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

পাকিস্তানের দখলে থাকা কাশ্মিরের গিলগিট-বাল্টিস্তান অঞ্চলের দিয়ামের জেলার পাহাড়ি এলাকায় পাক সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারটিতে থাকা ৫ Read more

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালায় বলিউড তারকা কিং খান
প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালায় বলিউড তারকা কিং খান

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালায় বলিউড তারকা শাহরুখ খান। ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের সাথে কিং খানের জুটি স্মরণীয় করে রাখতে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন