মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমাদ বাদাবি মারা গেছেন। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ৮৫ বছর বয়সে দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী মৃত্যুবরণ করেন। দেশটির মেডিকেল কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কুয়ালালামপুরের জাতীয় হার্ট ইনস্টিটিউটে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমাদ বাদাবি।তার জামাতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালউদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে পোস্টে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুর বিষয়ে সুনির্দিষ্ট কোনও কারণ উল্লেখ করেননি তিনি।এদিকে কুয়ালালামপুরের জাতীয় হার্ট ইনস্টিটিউট এক বিবৃতিতে বলেছে, শ্বাস-প্রশ্বাসের সমস্যা নিয়ে রোববার জাতীয় হার্ট ইনস্টিটিউটে ভর্তি হন সাবেক প্রধানমন্ত্রী। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাৎক্ষণিকভাবে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয় তাকে। পরে সোমবার সন্ধ্যার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদ ২২ বছর ক্ষমতায় থেকে ২০০৩ সালে পদত্যাগ করলে দেশটির পঞ্চম প্রধানমন্ত্রী নির্বাচিত হন আব্দুল্লাহ। ক্ষমতায় থাকাকালীন মুসলিম-সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ায় দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছিলেন তিনি।অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতির লক্ষ্যে মধ্যপন্থি ইসলামের সমর্থক ছিলেন আব্দুল্লাহ। তবে ক্ষমতায় থাকাকালীন জ্বালানি ভর্তুকি পর্যালোচনা করা নিয়ে দেশটিতে জনসাধারণের সমালোচনার মুখে পড়েছিলেন। পরে দেশটিতে দ্রব্যমূল্য ব্যাপক বৃদ্ধি পেয়েছিল। এমন পরিস্থিতিতে নির্বাচনের বছর খানেক পর ২০০৯ সালে তিনি পদত্যাগ করেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক
চাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক

আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রার্থীদের জন্য ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) বাধ্যতামূলক করা হয়েছে। ডোপ টেস্টের ফলাফলে Read more

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি হেনরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর
সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি হেনরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর

সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কলেজ ছাত্র আসিফ হোসাইন (১৯) হত্যার ঘটনায় দায়ের করা মামলায়  সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ Read more

আসাম বাংলাদেশের অংশ হয়ে যাবে, শঙ্কা মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার
আসাম বাংলাদেশের অংশ হয়ে যাবে, শঙ্কা মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা বাড়তে থাকলে রাজ্যটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার Read more

ধামইরহাটে সাম্য হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি
ধামইরহাটে সাম্য হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

নওগাঁর ধামইরহাট উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের মেধাবী শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার Read more

মেঘনা থেকে যুবকের মরদেহ উদ্ধার
মেঘনা থেকে যুবকের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদী থেকে উমায়ের হাসান (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। নিখোঁজ হওয়ার প্রায় তিনদিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন