কুমিল্লার হোমনায় পুলিশের অভিযানে প্রাইভেটকার থেকে পলিথিন দ্বারা মোড়ানো তিনটি প্যাকেটে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২২ জুন) দুপুরের দিকে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি মাথাভাঙ্গা ভৈরব উচ্চ বিদ্যালয় পশ্চিম পাশে ছিনাইয়া হতে মেঘনা অভিমুখী রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানোর সময় একটি প্রাইভেটকার থেকে এই গাঁজা উদ্ধার করে পুলিশ।গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন রাজশাহী জেলা গোদাগাড়ী উপজেলার কাপাসিয়াপাড়া এলাকার গোলাম রাব্বানীর ছেলে মো. গোলাম সারোয়ার সিয়াম (২৬)। অপর মাদক কারবারি হলেন ঢাকা সবুজবাগ থানা বাসাবোর এলাকার আবু তাহেরের ছেলে মো. রুমেল ইসলাম (২৩)। বর্তমানে উভয়েই ঢাকা গোড়ানের টিএস ও এলাকায় থাকেন।পুলিশ সূত্রে জানায়, তল্লাশি চালানোর সময় একটি প্রাইভেটকার দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। পরে থামিয়ে তল্লাশি চালানো হলে কারের পেছনে ডালায় রাখা প্লাস্টিকের কাগজে মোড়ানো ৩টি প্যাকেটে রাখা ৯ কেজি অবৈধ মাদকদ্রব্য শুকনা গাঁজা উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তারা অবৈধ মাদকদ্রব্য গাঁজা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা হতে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এ ছাড়া মাদক কারবারি কাজে ব্যবহৃত সাদা রংয়ের প্রাইভেটকার জব্দ করা হয়।হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা বলেন, ‘আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে। সোমবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামোতে নিয়ে আসা জরুরি’
‘ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামোতে নিয়ে আসা জরুরি’

বাংলাদেশের প্রত্যেকটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদেরকে একটি বেতন কাঠামোতে নিয়ে আসা অত্যন্ত জরুরি বলে জানিয়েছেনর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের Read more

যুক্তরাষ্ট্রের ১৭ ঘাঁটি গুড়িয়ে দিল ইরান
যুক্তরাষ্ট্রের ১৭ ঘাঁটি গুড়িয়ে দিল ইরান

যুক্তরাষ্ট্রের ১৭ ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফজল শেখারচি এ দাবি Read more

তুষারধসে ৫ পর্বতারোহীর মৃত্যু
তুষারধসে ৫ পর্বতারোহীর মৃত্যু

ইতালির ডোলমিতে নামে পাহাড়ে তুষাধসে ৫ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। শনিবার (০১ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত Read more

আজ সেই ‘৫ সেপ্টেম্বর’
আজ সেই ‘৫ সেপ্টেম্বর’

বলিউডের কালজয়ী সিনেমা ‘থ্রি ইডিয়টস’। রাজকুমার হিরানী পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। এরই মধ্যে অনেক সিনেমা এসেছে। তবে এই Read more

জনগণের হাসপাতাল জনগণেরই হতে হবে: শাহজাহান চৌধুরী
জনগণের হাসপাতাল জনগণেরই হতে হবে: শাহজাহান চৌধুরী

সরকারি হাসপাতাল গরিব ও সাধারণ মানুষের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়স্থল — আর সেখানে কোনো গাফিলতি মানেই মানুষের জীবন নিয়ে সরাসরি Read more

ওসমান হাদি গুলিবিদ্ধ, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল
ওসমান হাদি গুলিবিদ্ধ, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। একটি মোটরসাইকেলে দুজন এসে তাকে গুলি করেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন