সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় প্রতিবেশীর ছুরিকাঘাতে হোসেন মিয়া (১২)নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব নৈনগাঁও গ্রামের সাকির আলীর ছেলে। সোমবার (৫ মে) বিকেলে উপজেলা সদরের পশ্চিম বাজারে এই ঘটনা ঘটে। ছুরিকাঘাতকারী একই গ্রামের গোলাম মস্তফার ছেলে হোসাইন (১৮)। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। জানা গেছে,উপজেলার সদর ইউনিয়নের পূর্ব নৈনগাঁও গ্রামের নিহত ও অভিযুক্ত উভয়ের প্রতিবেশী ও পাশাপাশি বাড়ির বাসিন্দা। টাকা দায় না দেওয়ায় উভয়ের মধ্যে মারামারি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। হোসেন মিয়ার পেটে একটি ও গলায় দুইটি ছরিকাঘাতের চিহ্ন রয়েছে।নিহতের মা ফাতেমা বেগম বলেন, বিকালে আমার ছেলে হোসেন মিয়া ৫০০ টাকা নিয়ে বাজারে আসে। গোলাম মস্তফার ছেলে হোসাইন আমার ছেলের কাছে টাকা চায়। টাকা না দিলে হোসাইন জোর করে নিতে চায়, এসময় আমার ছেলে দৌড়ে সরে যায়। এরপরও আমার ছেলেকে দৌড়িয়ে পেটে ও গলায় ছুরিকাঘাত করে হোসাইন। দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাজেটে স্যানিটেশন খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে স্মারক লিপি
বাজেটে স্যানিটেশন খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে স্মারক লিপি

বরিশালবাসীর কথা চিন্তা করে বিসিসি'র কাছে এবারের অর্থবছরের বাজেটে স্যানিটেশন খাতে বরাদ্দ বৃদ্ধির করনের দাবি জানালে বিসিসির সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের Read more

ভাঙ্গায় আজও মহাসড়ক অবরোধ, ঢাকা-দক্ষিণবঙ্গ সড়ক যোগাযোগ বন্ধ
ভাঙ্গায় আজও মহাসড়ক অবরোধ, ঢাকা-দক্ষিণবঙ্গ সড়ক যোগাযোগ বন্ধ

ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করার প্রতিবাদে টানা দ্বিতীয় দিনে ভাঙ্গা মহাসড়ক অবরোধ করেছেন Read more

তারেক রহমানের চাচাতো বোন সেই সাহসী শিক্ষিকা মাহরিন
তারেক রহমানের চাচাতো বোন সেই সাহসী শিক্ষিকা মাহরিন

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সোমবার দুপুরে বিকট শব্দ করে আছড়ে পড়ে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান। মুহূর্তেই প্রতিষ্ঠানটির Read more

৬ মাসে কর্মস্থলে দুর্ঘটনায় ৪২২ শ্রমিক নিহত
৬ মাসে কর্মস্থলে দুর্ঘটনায় ৪২২ শ্রমিক নিহত

চলতি বছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন) দেশে বিভিন্ন খাতে সংঘটিত ৩৭৩টি কর্মস্থলে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪২২ জন শ্রমিক। ২০২৪ সালের Read more

একদিন না যেতেই নরসিংদীতে আবারও সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে গৃহবধূ নিহত
একদিন না যেতেই নরসিংদীতে আবারও সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে গৃহবধূ নিহত

একদিন না যেতেই নরসিংদীর চরাঞ্চলের আলোকবালী ইউনিয়নে আবারও সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন এক গৃহবধূ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে Read more

মফস্বল সাংবাদিকরাই গণমাধ্যমের আলোকবর্তিকা
মফস্বল সাংবাদিকরাই গণমাধ্যমের আলোকবর্তিকা

২০১৯ সালের ঘটনা। ভোরের আলো তখনও ফোটেনি। বাড়ির পাশে ঝড়ে পড়া আম কুড়াতে বেরিয়েছিল ষষ্ঠ শ্রেণির ছাত্রী ঝুমুর ও তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন