পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীসহ তার মা ও ফুফার নামে বরিশালে নামকরণ করা পাঁচটি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। এ সংক্রান্ত নোটিশ জারি করেছে বরিশাল শিক্ষা বোর্ড। শিক্ষা মন্ত্রণালয় ওই নাম পরিবর্তন করেছে বলে জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী। রবিবার (২২ জুন) দুপুরে নোটিশের বরাত দিয়ে শিক্ষাবোর্ডের দায়িত্বশীল একটি সূত্রে জানা গেছে, বরিশাল নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি কলেজের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে “কাউনিয়া সরকারি কলেজ”। এছাড়াও বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় দেশরত্ম শেখ হাসিনা মহাবিদ্যালয়ের পরিবর্তে “আলিমাবাদ সরকারি মহাবিদ্যালয়”, আগৈলঝাড়া উপজেলা সদরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি ডিগ্রি কলেজের পরিবর্তে “আগৈলঝাড়া সরকারি ডিগ্রি কলেজ”, পিরোজপুরের নাজিরপুর উপজেলার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা মহাবিদ্যালয়ের পরিবর্তে “নাজিরপুর সরকারি মহিলা কলেজ” এবং ভোলার সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের পরিবর্তে “ভোলা সরকারি মহিলা কলেজ” নামকরণ করা হয়েছে। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, মন্ত্রণালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা চেয়েছিল। তালিকা পাঠানোর পর তারা নাম পরিবর্তন করেছে। বিষয়টি নোটিশ আকারে জানিয়ে দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানগুলোতে ওই নোটিশ পাঠানোর পর অনেকেই নাম পরিবর্তনের সাইনবোর্ড স্থাপন করেছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (২৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৩ জুলাই, ২০২৫)

ইংল্যান্ড–ভারত চতুর্থ টেস্ট শুরু হচ্ছে আজ। সিরিজে ইংল্যান্ড এগিয়ে ২–১ ব্যবধানে। একনজরে দেখে নিন টিভিতে আজকের খেলা-ক্রিকেটইংল্যান্ড–ভারতওল্ড ট্রাফোর্ড টেস্ট–১ম দিনবিকেল Read more

প্রথম আলো কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ
প্রথম আলো কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ

ঢাকা কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলোর প্রধান কার্যালয় ও ফার্মগেটে অবস্থিত ডেইলি স্টার ভবনে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা।বৃহস্পতিবার রাত ১২টার Read more

ভারতের জন্য আকাশসীমা নিষিদ্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান
ভারতের জন্য আকাশসীমা নিষিদ্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান

ভারতীয় সব ধরনের বিমান ও সামরিক উড়োজাহাজের জন্য পাকিস্তান তার আকাশসীমা ব্যবহার নিষিদ্ধের মেয়াদ আবারও এক মাস বাড়িয়েছে। শুক্রবার পাকিস্তান Read more

প্রেমের বিয়ে, শ্বশুর-শাশুড়ির বিষে আইসিইউতে মৃত্যু যন্ত্রণায় যুবক!
প্রেমের বিয়ে, শ্বশুর-শাশুড়ির বিষে আইসিইউতে মৃত্যু যন্ত্রণায় যুবক!

ফেসবুকের পরিচয় থেকে শুরু হওয়া প্রেম ও গোপন বিয়ের কারণে জীবনের সবচেয়ে ভয়ানক অধ্যায়ে প্রবেশ করেছেন পারভেজ হোসেন (৩০)। শ্বশুর-শাশুড়ির Read more

পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট, ‘ড. ইউনূসকে আরও ৫ বছর ক্ষমতায় চাই’
পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট, ‘ড. ইউনূসকে আরও ৫ বছর ক্ষমতায় চাই’

কিশোরগঞ্জের পাগলা মসজিদে টাকা, সোনা-রুপা, বৈদেশিক মুদ্রা ছাড়াও অনেক ধরনের চিঠি পাওয়া যায়। যা আল্লাহকে উদ্দেশে করে পাগলা মসজিদের দান Read more

মোদির ভাষণকে ‘উসকানিমূলক’ বলে বিবৃতি পাকিস্তানের
মোদির ভাষণকে ‘উসকানিমূলক’ বলে বিবৃতি পাকিস্তানের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণকে ‘উসকানিমূলক’ ও ‘বিভ্রান্তিকর’ আখ্যা দিয়ে তা জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। মঙ্গলবার (১৩ মে) এক বিবৃতিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন