বৃদ্ধ চাচার স্বপ্ন ছিল জীবনে একবার হলেও হেলিকপ্টারে চড়বেন। আর সেই স্বপ্নের কথা ভাতিজাকে জানালেন চাচা। সেই স্বপ্ন পূরণ করলেন তার মরিশাস প্রবাসী ভাতিজা মো. আকাশ মিয়া।সোমবার (২৩ জুন) বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরের আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে হেলিকপ্টারে চড়িয়ে একমাত্র চাচাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। এ সময় এ দৃশ্য দেখতে মাঠে ভিড় করেন আশপাশের শত শত মানুষ। বৃদ্ধ চাচা টুকু মিয়াকে (৬৫) সঙ্গে নিয়ে হেলিকপ্টারে ওঠার আগে প্রবাসী আকাশ মিয়াকে গ্রামের মানুষ ও তার আত্মীয়স্বজনেরা বিদায় দেন। জানা যায়, আকাশ মিয়া (৩৯) আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রাম পশ্চিমপাড়া এলাকার জাকির মিয়ার ছেলে। প্রায় দুই দশকের বেশি সময় ধরে মরিশাসে প্রবাস জীবন কাটাচ্ছেন তিনি। ২০ দিন আগে মরিশাস থেকে দেশে ফেরেন তিনি। সোমবার বিকেলে একমাত্র চাচা টুকু মিয়ার স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারযোগে তাকে নিয়ে নিজ উপজেলা থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। তারপর ওইদিন সাড়ে ৭টায় আবার মরিশাসে ফিরে যান তিনি।প্রবাসী আকাশ মিয়া বলেন, ‘আমার বাবা ও চাচার স্বপ্ন ছিল তারা হেলিকপ্টারে চড়বেন। তাই গতবার প্রবাস থেকে দেশে এসে বাবাকে হেলিকপ্টারে চড়ানোর স্বপ্ন পূরণ করেছি। এবার দেশে এসে একমাত্র চাচার স্বপ্নও পূরণ করতে পেরে খুব আনন্দ লাগছে।’জানতে চাইলে প্রবাসী আকাশ মিয়ার চাচা টুকু মিয়া বলেন, ‘আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়বো। আমার ভাতিজা সেই স্বপ্ন পূরণ করেছে।’স্থানীয়রা জানান, প্রায় এক দশক ধরে সমাজসেবামূলক কাজে জড়িয়ে এলাকার মানুষের নিকট আস্থাভাজন হয়ে উঠেছেন মরিশাস প্রবাসী যুবক আকাশ মিয়া। বিশেষ করে ১০০টি মসজিদ-মাদ্রাসার অবকাঠামো উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রাখতে বৃহৎ কর্মযজ্ঞ হাতে নিয়েছেন। ইতোমধ্যে প্রায় অর্ধশতাধিক মসজিদ ও মাদ্রাসার অবকাঠামো উন্নয়নে অংশ নিয়ে তা বাস্তবায়ন করেছেন। তিনি নিঃস্বার্থভাবে গরিব মানুষের মুখে হাসি ফোটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময়কাল থেকে এলাকার কয়েকশো হতদরিদ্র পরিবারকে প্রতিমাসে চাল বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রতি ঈদে বস্ত্র, গরুর মাংস ও খাদ্য সামগ্রী বিতরণ করে অসহায় হতদরিদ্র মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। প্রাকৃতিক দুর্যোগে বেশকিছু হতদরিদ্র পরিবারের ঘর নির্মাণ করে প্রশংসায় ভাসছেন এ যুবক। প্রতিমাসে এলাকার দশটি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় চাল সরবরাহ করে আসছেন তিনি।আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, ‘আজ হেলিকপ্টারে করে আলফাডাঙ্গা থেকে এক প্রবাসী তার চাচাকে নিয়ে ঢাকায় গিয়েছেন। আমার কাছে আইনশৃঙ্খলা বাহিনী এবং যেকোনো দুর্ঘটনা রক্ষার্থে সহযোগিতা চেয়েছে। আমি ওখানে পুলিশ পাঠিয়ে তাঁদেরকে সহযোগিতা করেছি।’এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নকশাবহির্ভূত ভবনের সব রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স বাতিল
নকশাবহির্ভূত ভবনের সব রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স বাতিল

নকশাবহির্ভূত সব রেস্টুরেন্ট-রুফটপ রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স বাতিল ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সোমবার (২৮ এপ্রিল) এক গণবিজ্ঞতিতে বিষয়টি Read more

ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু
ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

ভোলার দৌলতখানে পুকুরের পানিতে ডুবে একই বাড়ির ফাতেমা আক্তার কলি (৭) ও জুবাইদা আক্তার ধলি (৪) নামের দুই শিশুর মর্মান্তিক Read more

উত্তরায় বিমান বিধ্বস্ত: আগুন নেভাতে কাজ করছে ফায়ারের ৮ ইউনিট
উত্তরায় বিমান বিধ্বস্ত: আগুন নেভাতে কাজ করছে ফায়ারের ৮ ইউনিট

রাজধানীতে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন কলেজ এরিয়ায় বিধ্বস্ত হয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট Read more

বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করছে: ফখরুল
বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করে যাচ্ছে। ঐকমত্য কমিশনের প্রস্তাবের Read more

সি‌ন্ডিকেট সভা নি‌য়ে কৌশ‌লে প্রশাসন, দাবি‌তে অনড় শিক্ষার্থী
সি‌ন্ডিকেট সভা নি‌য়ে কৌশ‌লে প্রশাসন, দাবি‌তে অনড় শিক্ষার্থী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের উদ্ভূত পরিস্থিতি সমাধানের লক্ষ্যে গতকাল রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ভেটেরিনারি ও পশুপালন অনুষদের প্রতিনিধি শিক্ষার্থীদের Read more

ইরানের মিসাইল ঝড়ে লণ্ডভণ্ড ইসরাইলের দুই শহর
ইরানের মিসাইল ঝড়ে লণ্ডভণ্ড ইসরাইলের দুই শহর

ইরানি মিসাইল হামলার মুখে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় দুটি শহর থেকে ২,৭০০-এরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে দেশটির কল্যাণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন