লালমনিরহাটের শহরের সেনুন ব্যবসায়ী, হযরত মুহাম্মদ (সঃ)কে নিয়ে কটুক্তি করায় বাবা-ছেলেকে আটক করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় মুসল্লিরা।রবিবার (২২ জুন) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার পৌর এলাকার গোসালা বাজার হানিফ পাগলা মোড়ে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন লালমনিরহাট পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের নবীনটারী এলাকার পরেশ চন্দ্রশীল (৬০) ও তার ছেলে বিষ্ণুচন্দ্র শীল (৩৩)।স্থানীয়রা জানান, এরা বাবা-ছেলে মিলে প্রায়ই নবীজিকে নিয়ে আজেবাজে মন্তব্য করেন। তারা বলেন, ‘হযরত মুহাম্মদ (সঃ) ১১টি বিয়ে করেছেন, ছয় বছরের শিশু আয়শাকে বিয়ে করে যৌন নির্যাতন চালিয়েছেন।’ তারা আরো বলেন, ‘শিবলিঙ্গ ধোয়া পানি দিয়ে কাবা শরীফ ধ্বংস হবে।’ এলাকার এক ব্যক্তি চুল কাটতে গেলে তাকে এসব কথা বললে, সে পাশের মসজিদে গিয়ে মুসল্লিদের এসব কথা বললে সাথে সাথে পরিস্থিতি খারাপ হতে থাকে। পরে স্থানীয়রা তাদের আটক করে থানার পুলিশের হাতে সোপর্দ করেন। সদর থানায় নেওয়ার পরে স্থানীয় মুসল্লিরা সর্বোচ্চ শাস্তির দাবিতে থানা ঘেরাও করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে উত্তাল হয়ে পড়ে সদর থানা। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।এ ঘটনায় সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) নূরনবী জানান, পৌর এলাকার গোসালা বাজার হানিফ পাগলা মোড়ে সেলুন ব্যবসায়ী বাবা-ছেলে নবীজিকে নিয়ে কটুক্তি করায় স্থানীয় জনগণ তাদের আটক করে থানায় সোপর্দ করেন। তাদের বিরুদ্ধে ধর্ম অবমাননা, ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস এবং শ্রেণীবিদ্বেষের মামলা রুজু প্রক্রিয়াধীন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের আনাস
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের আনাস

মিশরে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস বিন আতিক। মিশরের কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় Read more

বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে বাধা, সেই ছেলেসহ গ্রেফতার ৩
বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে বাধা, সেই ছেলেসহ গ্রেফতার ৩

নওগাঁয় বিলকিস আক্তার (৭০) নামে এক বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়া সেই ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ Read more

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৭
ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৭

ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় সাত ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে র‍্যাপিড অ‍্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।শুক্রবার (১৯ ডিসেম্বর) Read more

দিনাজপুর রেলস্টেশনে সেনাবাহিনীর অভিযান
দিনাজপুর রেলস্টেশনে সেনাবাহিনীর অভিযান

ট্রেনের টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি বন্ধে সেনাবাহিনী আকস্মিক অভিযান চালিয়েছে দিনাজপুর রেলস্টেশনে। বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যার দিকে দিনাজপুর রেলস্টেশনে সেনাবাহিনী Read more

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় জরুরি ৪ নির্দেশনা
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় জরুরি ৪ নির্দেশনা

আগামী ৮ মে শুরু হতে যাচ্ছে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা; চলবে ১৯ মে পর্যন্ত। সরকারি প্রথম শ্রেণির চাকরির প্রবেশদ্বার বলে Read more

কুড়িগ্রামে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুড়িগ্রামে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভযানে গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত দুই যুবকের বিরুদ্ধে পুলিশ বাদী হয় মাদক দ্রব্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন