বরগুনার আমতলীতে ডেঙ্গু রোগের বিস্তার রোধে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা আমতলীবাসী’ বিশেষ লিফলেট বিতরণ এবং সচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালনা করেছে। রবিবার (২২ জুন) সকালে এই কর্মসূচির উদ্বোধন করা হয় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। সেখান থেকে শুরু করে আমতলী ফেরিঘাট, লঞ্চঘাট, ৪ নং ওয়ার্ড, একে স্কুল সরকারি মাধ্যমিক বিদ্যালয় এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হয়।সংগঠনের সদস্যরা পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় জনগণের মাঝে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক লিফলেট বিতরণ করেন এবং মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা বার্তা তুলে ধরেন। লিফলেটগুলোতে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হয়। এতে বলা হয়—পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং ব্যক্তিগত সুরক্ষা গ্রহণের মাধ্যমে ডেঙ্গু থেকে নিজেকে ও আশপাশের মানুষকে রক্ষা করা সম্ভব।এ কার্যক্রমে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা কালীন কমিটির সাধারণ সম্পাদক আল জাবের, সভাপতি সাজিদ ইসলাম রাব্বি, সহ-সভাপতি রেজাউল করিম, দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা রাহিমা আক্তার, সদস্য আসাদুল, সাইফুলসহ অন্যান্য সদস্যরা অংশ নেন।সংগঠনের সভাপতি সাজিদ ইসলাম রাব্বি জানান, ডেঙ্গু একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ। এটি প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরি। আমাদের এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও ব্যাপক পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।অন্যদিকে, স্থানীয় জনগণ এই সচেতনতামূলক কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ আমতলী এলাকায় ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখবে।স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির এই প্রয়াস এলাকার মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।আমরা আমতলীবাসী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সাইদুর রহমান মুঠোফোনে বলেন, ‘আমরা আমতলীবাসী সংগঠন সব সময় এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে, তাই মানুষকে সচেতন করতেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও আমরা এ ধরনের কর্মসূচি চালিয়ে যাব।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের হামলায় আগুন, ইসরায়েলের শিল্পাঞ্চলে উত্তেজনা
ইরানের হামলায় আগুন, ইসরায়েলের শিল্পাঞ্চলে উত্তেজনা

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় নেগেভ মরুভূমির একটি শিল্পাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, বিয়ারশেবা শহরের দক্ষিণে অবস্থিত Read more

আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস
আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস

আজ মঙ্গলবার উদযাপিত হবে ১০৫তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা Read more

জীবননগরে মুখী কচু চাষ করে পুঁজি হারানোর শঙ্কায় চাষিরা
জীবননগরে মুখী কচু চাষ করে পুঁজি হারানোর শঙ্কায় চাষিরা

চুয়াডাঙ্গার জীবননগরে অধিক লাভের আশায় মুখী কচু চাষ করে এখন লোকসান গুনতে হচ্ছে চাষিদের। ব্যয়বহুল এ চাষে কৃষকদের বিঘা প্রতি Read more

ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার

ইংল্যান্ডের চেলসির একাডেমি থেকে ২০১৯-২০ মৌসুমে ফুলহ্যামের অনূর্ধ্ব-১৮ দলে যোগ দেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফরোয়ার্ড ফারহান আলি ওয়াহিদ। অনূর্ধ্ব-১৮ দলে Read more

চার্জারের সংযোগ খুলতে গিয়ে অটোরিকশা চালক নিহত, স্ত্রী আহত
চার্জারের সংযোগ খুলতে গিয়ে অটোরিকশা চালক নিহত, স্ত্রী আহত

নেত্রকোনার খালিজুরীতে অটোরিকশার চার্জারের সংযোগ দিতে গিয়ে হেলাল মিয়া (৩৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছে। স্বামীকে বাঁচাতে গিয়ে আহত Read more

২১ লাখ মৃত ভোটার চিহ্নিত, এদের অনেকেই ভোট দিয়ে যেতেন: সিইসি
২১ লাখ মৃত ভোটার চিহ্নিত, এদের অনেকেই ভোট দিয়ে যেতেন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটার তালিকা হালনাগাদে ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন