আর্থিক সমস্যা, প্রেমে ব্যর্থতা, পরীক্ষার খারাপ ফলাফল, মানসিক স্বাস্থ্য সংকট এবং পার্শ্ববর্তী নানা কারণে শিক্ষার্থীরা মানসিক চাপে ভোগেন। এর ফলে তারা বিষণ্নতা, স্মৃতিশক্তি হ্রাস, মাথা ব্যথা, হজমে সমস্যা এবং ঘুমের অসুবিধায় পড়েন। দীর্ঘদিন ধরে চলতে থাকা মানসিক চাপ থেকে উচ্চ রক্তচাপ, হৃদরোগ এমনকি মস্তিষ্কজনিত জটিল রোগের ঝুঁকিও বাড়ছে। অনেক ক্ষেত্রেই শিক্ষার্থীরা চরম হতাশায় আত্মহত্যার মতো ভয়ংকর সিদ্ধান্ত নিচ্ছেন।এই সংকট নিরসনে এবার শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য সেবা দিতে আত্মপ্রকাশ করেছে নতুন একটি প্ল্যাটফর্ম ‘স্কুল অব এসেনশিয়াল স্কিলস’। যেখানে শিক্ষার্থীরা গোপন পরিচয়ে তাদের ব্যক্তিগত সমস্যা লিখে পাঠাবেন, আর সেসব সমস্যা নিয়ে পরামর্শ দেবেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, অভিজ্ঞ শিক্ষক ও ক্যারিয়ার মেন্টররা।এই উদ্যোগটির পরিকল্পনাকারী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মাহমূদুল হাসান শিকদার এই তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। তিনি জানান, ‘২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত বাকৃবিতে কর্মরত থাকাকালে বহু শিক্ষার্থী ব্যক্তিগত সমস্যার কথা বলতে আমার কাছে আসত। আমি মন দিয়ে তা‌দের কথা শুনতাম, সময় দিতাম, আর প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতাম। কেউ হয়তো হাসিমুখে ফিরে যেত, কেউ চুপচাপ। এরপর আমি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থায় যোগ দিই। তবে আবার বাকৃবিতে ফিরে এসে দেখলাম, শত শত শিক্ষার্থী আমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। তখনই ভাবলাম, একটি প্ল্যাটফর্ম দরকার। যেখানে শিক্ষার্থীরা সমস্যাগুলো গোপনে শেয়ার করতে পারবেন, আর আমরা প্রয়োজনীয় সহায়তা দিতে পারব।’অধ্যাপক শিকদার আরও জানান, ‘প্ল্যাটফর্মটির নাম রাখা হয়েছে স্কুল অব এসেনশিয়াল স্কিলস। এখানে সপ্তাহে একদিন ফেসবুক বা ইউটিউব লাইভের আয়োজন থাকবে। সেখানে অভিজ্ঞ শিক্ষক, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং ক্যারিয়ার মেন্টর থাকবেন। যেখানে শিক্ষার্থীদের সমস্যা নিয়ে আলোচনা হবে, সমাধান দেওয়া হবে। হয়তো একজন লিখে পাঠাবে, আর সেটি অন্য কারও উপকারেও আসবে। আমাদের লক্ষ্য, শিক্ষার্থীদের মানসিক চাপ থেকে মুক্তি দিয়ে একটি সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তোলা।’তিনি আরও জানান, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে এর আগেও আমরা বিভিন্ন সেমিনার আয়োজন করেছি। তবে বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান না থাকায় আমরা এক নতুন উদ্যোগ নিয়েছি। বর্তমানে একটি সফটওয়্যার তৈরির কাজ চলছে, যেখানে শিক্ষার্থীরা নির্ভয়ে নিজেদের প্রশ্ন ও সমস্যা তুলে ধরতে পারবে। এই প্ল্যাটফর্ম শুধু মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শেই সীমাবদ্ধ থাকবে না। এখানে শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা নিয়েও দিকনির্দেশনা দেওয়া হবে। তারা ভবিষ্যতে কী করতে চায়, কোন পথে এগোতে চায়, সে বিষয়েও সহায়তা করা হবে। আশা করছি, আগামী মাস থেকেই পূর্ণ শক্তিতে এই কার্যক্রম শুরু করা সম্ভব হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোস্তারির ব্যাটে বাংলাদেশের লড়াকু পুঁজি
মোস্তারির ব্যাটে বাংলাদেশের লড়াকু পুঁজি

নারী ওয়ানডে বিশ্বকাপে টানা তিন হারের পর জয়ের আশায় আজ হট ফেভারিট অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিশাখাপত্নমে Read more

আমতলীতে বজ্রপাতে বাবা নিহত, ছেলে আহত
আমতলীতে বজ্রপাতে বাবা নিহত, ছেলে আহত

আমতলীর আঠারোগাছিয়া গ্রামে বজ্রপাতে কৃষক লোকমান খাঁন (৫৫) নিহত হয়েছেন এবং তার ছেলে ফেরদৌস খাঁন (২৫) আহত হয়েছেন। মঙ্গলবার (৩ Read more

দেশবাসীর প্রতি সৌহার্দ্য ও ঐক্যের বার্তা সেনাপ্রধানের
দেশবাসীর প্রতি সৌহার্দ্য ও ঐক্যের বার্তা সেনাপ্রধানের

দেশবাসীর প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উপলক্ষে মহানগর Read more

জকসুর জন্য ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন
জকসুর জন্য ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন-২০২৫ সম্পাদনের লক্ষ্যে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের Read more

ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনী প্রস্তুত: শেহবাজ
ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনী প্রস্তুত: শেহবাজ

ভারতের যেকোনও আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।  একইসঙ্গে পুরো জাতি সেনাবাহিনীর পাশে Read more

নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, ভোগান্তিতে রোগীরা
নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, ভোগান্তিতে রোগীরা

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটের কারণে চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে চিকিৎসক, নার্স এবং সহায়ক কর্মী সংকট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন