ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের জাতীয় পর্যায়ের স্বর্ণপদকজয়ী তরুণ কারাতেকা হেলেনা ঘোলামি। এ নিয়ে ইরানের অন্তত ৮ জন ক্রীড়াবিদ ও কোচ নিহত হয়েছেন বলে জানা গেছে।  তরুণী হেলেনা ঘোলামি ইরানের লোরেস্তান প্রদেশে বাসিন্দা। একটি আবাসিক এলাকায় ইসরায়েলি হামলায় প্রাণ হারান তিনি। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি ছিল তার গভীর আগ্রহ এবং তিনি স্বপ্ন দেখতেন আন্তর্জাতিক মঞ্চে দেশের জন্য সম্মান বয়ে আনার। সেই স্বপ্ন থেমে গেল এক মুহূর্তেই, যুদ্ধের ভয়াবহতায়।হেলেনার আগে আরও ছয়জন ক্রীড়াবিদ ও একজন কোচ প্রাণ হারান। এতে ইরানের ক্রীড়া জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।এই সহিংসতা ও প্রাণহানির প্রতিবাদে একাত্ম হয়েছে ইরানের ক্রীড়াবিদরা। তেহরানে জাতিসংঘ অফিসের সামনে মানববন্ধন করেন দেশটির ক্রীড়া সংশ্লিষ্টরা। সেখানে তারা সাধারণ মানুষের পাশাপাশি ক্রীড়াবিদদের হত্যার তীব্র নিন্দা জানান।বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। পাল্টাপাল্টি হামলার মাঝখানে পড়ে সাধারণ মানুষ এবং নিরপরাধ পেশাজীবীরা জীবন হারাচ্ছেন প্রতিদিন। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে অনেকেই, তবে বাস্তবতা বলছে, শান্তির সেই বার্তা যেন এখন বহু দূরে।সূত্র: তেহরান টাইমসআরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাঁচ শতাধিক শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
পাঁচ শতাধিক শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ সেনাবাহিনী ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এর পরিচালিত মাঝিপাড়া প্রকল্প ক্যাম্প(২০ ইসিবি) কর্তৃক পাঁচ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র ও বিনামূল্যে Read more

নিখোঁজের তিনদিন পর লাশ উদ্ধার
নিখোঁজের তিনদিন পর লাশ উদ্ধার

নিখোঁজের তিনদিন পর বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ৮টার দিকে লাশ উদ্ধার হয়েছে আবুল কালাম (৫২) নামে এক চাকরিজীবির। চাঁদপুরের মেঘনা নদীর Read more

প্রতিবন্ধী হাতেম আলীর জীবনে আশার আলো জ্বালালেন ইউএনও
প্রতিবন্ধী হাতেম আলীর জীবনে আশার আলো জ্বালালেন ইউএনও

রাস্তার পাশে একটি জরাজীর্ণ খুপড়ি ঘর, এটিকে ঠিক ঘর বলা যায় না। পলিথিন ও চটের বস্তায় মোড়ানো চারপাশ, মাথার উপরে Read more

পিলখানার সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান
পিলখানার সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান

পিলখানা হত্যাকাণ্ড ঘিরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান নিয়েছেন ভুক্তভোগী ও তাদের পরিবার। এ পরিস্থিতিতে পিলখানার সামনে Read more

জুলাইয়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা: ইসি আনোয়ারুল
জুলাইয়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা: ইসি আনোয়ারুল

জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে আগামী জুলাই মাসে রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।বুধবার Read more

বান্দরবানের লামায় কিশোরীকে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২
বান্দরবানের লামায় কিশোরীকে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

বান্দরবানের লামা উপজেলায় এক কিশোরীকে স্থানীয় একটি রিসোর্টে আটকে রেখে স্বজনের কাছে মুক্তিপণ দাবি করার অভিযোগে দুই যুবক কে গ্রেপ্তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন