সবশেষ আইপিএলে ব্যাট হাতে মোটাদাগে ব্যর্থ ছিলেন ঋষভ পন্ত। এই উইকেটকিপার ব্যাটার অবশ্য সেঞ্চুরি দিয়ে শেষটা রাঙিয়েছিলেন। এরপর সংস্করণ আর পোশাক বদলালেও পন্ত খেললেন আরও একটা দারুণ সেঞ্চুরি। যে সেঞ্চুরিতে ইতিহাস গড়েছেন বাঁহাতি এই ব্যাটার। ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে ১৩৪ রান করেছেন পন্ত। সেঞ্চুরির হিসাবে টেস্ট ক্রিকেটে ভারতের সবচেয়ে সফল উইকেটরক্ষক-ব্যাটারের খেতাব এখন তার দখলে। টপকে গেলেন ভারতের সর্বকালের সেরা উইকেটরক্ষকের স্বীকৃতি পাওয়া মহেন্দ্র সিং ধোনিকে। ভারতের উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড এতদিন ধোনির সঙ্গে ভাগাভাগি করছিলেন পন্ত। এদিন ক্যারিয়ারের সপ্তম শতকে পৌঁছে পেছনে ফেলেছেন এমএস ধোনি ৬টি শতককে। এছাড়া ঋদ্ধিমান সাহার আছে ৩টি শতক। ২০১৪ সালে টেস্ট থেকে অবসর নেয়া ধোনির ৬টি টেস্ট সেঞ্চুরি ১৪৪ ইনিংসে। পন্ত তাকে ছাড়িয়ে গেলেন ৭৬ ইনিংসে খেলেই। উইকেটকিপার হিসেবে বিশ্ব ক্রিকেটে পন্তের চেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি আছে কেবল তিন জনের- লেস অ্যামিস (৮), অ্যান্ডি ফ্লাওয়ার (১২) ও অ্যাডাম গিলক্রিস্ট (১৭)।আরও এক সূচকে ধোনিকে ছাড়িয়ে গিয়েছেন ঋষভ পন্ত। টেস্টে উইকেটরক্ষকদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কার তালিকায় ধোনিকে টপকেছেন তিনি। ধোনির ছক্কা ছিল ৭৮টি। আর পন্ত আজ পেয়েছেন ৭৯তম ছক্কা। সবচেয়ে বেশি ১০০ ছক্কা আছে অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টের। এছাড়াও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের পক্ষে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডও এখন পন্তের দখলে। দেশটির সাবেক অধিনায়ক রোহিত শর্মার ৫৬টি ছক্কার রেকর্ড পিছনে ফেলে পন্তের ছক্কা এখন ৬২টি, যদিও পন্ত খেলেছেন রোহিতের চেয়ে ৬টি ম্যাচ কম। এই তালিকায় বর্তমানে তার ওপরে কেবল ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস (৮৩ ছক্কা, ৫৪ ম্যাচে)।সেঞ্চুরির পথে পান্ত গড়েছেন আরও দুটি বড় মাইলফলক। সেনা (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) কন্ডিশনে এশিয়ার সবচেয়ে সফল উইকেটরক্ষক ব্যাটার এখন তিনিই। পাশাপাশি পূর্ণ করেছেন ৩ হাজার টেস্ট রান, যা ভারতের হয়ে উইকেটরক্ষক হিসেবে শুধুমাত্র ধোনির পরেই তাকে রেখেছে।এশিয়ান উইকেটরক্ষক হিসেবে টেস্টে সবচেয়ে বেশি রান ভারতের ধোনির (৪ হাজার ৮৭৬ রান)। মুশফিকুর রহিম উইকেটকিপার হিসেবে ব্যাট করে আদায় করেছেন ৩ হাজার ৫১৫ রান। শ্রীলংকার কুমার সাঙ্গাকারা টেস্টে উইকেটকিপার থাকা অবস্থায় করেছেন ৩১১৭ রান। এরপরেই আছে ঋষভ পন্তের ৩ হাজার ৮২ রান। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পঞ্চগড়ে চাঁদা উত্তোলনের অভিযোগে যুবককে গণপিটুনি
পঞ্চগড়ে চাঁদা উত্তোলনের অভিযোগে যুবককে গণপিটুনি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার রামগঞ্জ বিলাসীতে ঈদুল ফিতরের নামায শেষে এক যুবককে উপস্থিত মুসল্লির ধাওয়া দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বিটুল নামে Read more

রাজধানী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি গ্রেপ্তার
রাজধানী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. রায়হান রনিকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর লালবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে Read more

দিগন্ত জুড়ে মুগ্ধতা ছড়াচ্ছে ছয়বাড়িয়ার কাশফুল
দিগন্ত জুড়ে মুগ্ধতা ছড়াচ্ছে ছয়বাড়িয়ার কাশফুল

ব্রাহ্মণবাড়িয়ায় দিগন্ত জুড়ে ফুটা সাদা কাশফুল মুগ্ধতা ছড়াচ্ছে। প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ছয়বাড়িয়া এলাকায় Read more

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক
জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সৌজন্য সাক্ষাৎ হয়েছে। আজ রবিবার (৫ অক্টোবর) Read more

সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু
সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় গুরুতর আহত ময়মনসিংহের প্রবাসী যুবক আব্দুল্লাহ আল মামুন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  নিহত মামুন ময়মনসিংহের Read more

ঝড়ে পদ্মায় সিমেন্ট বোঝাই তিন ট্রলারডুবি
ঝড়ে পদ্মায় সিমেন্ট বোঝাই তিন ট্রলারডুবি

শরীয়তপুরের নড়িয়ার পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ে তিনটি সিমেন্টবোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারগুলো কমপক্ষে ছয় হাজার ব্যাগ সিমেন্ট ছিল বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন