ইসরায়েলি বিমান বাহিনী (আইএএফ)-এর গোলায় ইরানের সামরিক বাহিনীর আরও ২ জন কমান্ডার নিহত হয়েছেন। উভয়েই বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কমান্ডার ছিলেন।এক বিবৃতিতে নিহত দুই কমান্ডারের নাম-পরিচয় প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। প্রথম জনের নাম আমিন পৌর যোধি এবং দ্বিতীয় জনের নাম বেনহাম শারিয়ারি। তারা উভয়েই ব্রিডেডিয়ার জেনারেল পদমর্যাদার সেনা কর্মকর্তা ছিলেন।শুক্রবার রাতে রাজধানী তেহরান এবং আশপাশের এলাকায় বিমান অভিযান চালিয়েছে আইএএফ। এ অভিযানের সময় তেহরানের সংলগ্ন কোম প্রদেশে নিহত হয়েছেন ব্রিডেগিয়ার জেনারেল আমিন পৌর যোধি। কাছাকাছি সময়ে তেহরানে নিহত হন ব্রিগেডিয়ার জেনারেল বেনহাম শারিয়ারি।আইডিএফের তথ্য অনুযায়ী, ব্রিগেডিয়ার জেনারেল আমিন পৌর যোধি আইআরজিসির সামরিক বা ইউএভি ড্রোন ইউনিটের প্রধান ছিলেন। আগে এ ইউনিটের সেকেন্ড কমান্ডার ছিলেন তিনি; গত ১৩ জুন আইএএফের অভিযান শুরুর পর তাকে এ ইউনিটের শীর্ষ কমান্ডার করা হয়।প্রসঙ্গত, সামরিক বা ইউএভি ড্রোন ইরানের গুরুত্বপূর্ণ যুদ্ধাস্ত্র। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় ইরানের সামরিক ড্রোনের ভাণ্ডারও বেশ সমৃদ্ধ।নিহত অপর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বেনহাম শারিয়ারি’র দায়িত্ব ছিল ইরানের সমর্থনপুষ্ট হিজবুল্লাহ, হামাস, হুথিসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখা এবং এসব গোষ্ঠীকে অস্ত্র সরবরাহের ব্যাপারটি দেখভাল করা।এ ঘটনায় এখনও ইরানের সামরিক বাহিনী বা আইআরজিসি থেকে কোনো প্রতিক্রিয়া জাননো হয়নি।গত ১৩ জুন থেকে ইরানে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল, যা এখনও চলছে। অভিযানে এ পর্যন্ত ইরানে নিহত হয়েছেন অন্তত ৪৩০ জন। নিহতদের মধ্যে ইরানের সাবেক সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরিসহ বেশ কয়েকজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন। সূত্র : আলজাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রতিপক্ষকে ফাঁসাতে ছোট ভাইয়ের মাথা ফাটালেন বড় ভাই!
প্রতিপক্ষকে ফাঁসাতে ছোট ভাইয়ের মাথা ফাটালেন বড় ভাই!

বিচারের রায় না মেনে উল্টো প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে আপন ছোট ভাই রুবেল বড়ুয়ার মাথা ফাটালেন বড় ভাই রনতোষ বড়ুয়া। শুক্রবার Read more

সরাসরি বিশ্বকাপে খেলতে টাইগারদের সামনে যে সমীকরণ
সরাসরি বিশ্বকাপে খেলতে টাইগারদের সামনে যে সমীকরণ

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিয়ে শঙ্কার মেঘ জমেছে বাংলাদেশের ওপর। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দশম স্থানে থাকা মেহেদী হাসান মিরাজের দলকে Read more

এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা
এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

চলতি মাস এপ্রিলের ২১ তারিখ থেকে শুরু হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার Read more

ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে নুসরাত ফারিয়াকে
ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে নুসরাত ফারিয়াকে

ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার দেখানোর পর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।রোববার (১৮ Read more

ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন আহমদ
ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বয়ং আল্লাহ ছাড়া ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। শনিবার (৩০ আগস্ট) দুপুরে Read more

হুতির হামলা থেকে বাঁচতে সাগরে ডুবল ৭২৬ কোটির মার্কিন যুদ্ধবিমান
হুতির হামলা থেকে বাঁচতে সাগরে ডুবল ৭২৬ কোটির মার্কিন যুদ্ধবিমান

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা থেকে বাঁচতে সাগরে ডুবে গেছে প্রায় ৬ কোটি ডলারের নৌবাহিনীর একটি যুদ্ধবিমান। দেশটির বিমানবাহী রণতরি ইউএসএস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন