পঞ্চগড়ের দেবীগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রাজিব ভূঞার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও টনক নড়েনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উর্ধ্বতন কর্মকর্তাদের। ঘটনার ৯ দিন পেরিয়ে গেলেও এখনো লিখিত অভিযোগের অপেক্ষায় রয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পঞ্চগড় ও দিনাজপুর কার্যালয়ের কর্মকর্তাগণ।এর আগে গত ১৯ আগস্ট উপজেলার বিভিন্নি অবৈধ মিনি তেল পাম্পে ফায়ার লাইসেন্স দেওয়ার কথা বলে বাড়তি টাকা আদায়ের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। কিন্তু এরপরও অভিযুক্তের বিরুদ্ধে কোন বিভাগীয় পদক্ষেপ এখন পর্যন্ত গ্রহণ করা হয়নি। বরং নানান অযুহাতে অভিযুক্তের পক্ষে অবস্থান নেওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে।বুধবার (২৭ আগস্ট) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জেলা কার্যালয়ের উপ সহকারী পরিচালক ফরহাদ হোসেন বলেন, আমি উর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন কেউ যদি প্রতারিত হয়ে থাকেন এবং লিখিত অভিযোগ দেন সেক্ষেত্রে বিষয়টি আমলে নেওয়া হবে।এইদিকে, অবৈধ মিনি পাম্পে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে গুরুত্বপূর্ণ ফায়ার লাইসেন্স প্রদানকে ঘিরে ঘুষ গ্রহণের বিষয়টি সামনে আসায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন সচেতন মহল।এভাবে মিনি পাম্পের মতো ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানে ফায়ার লাইসেন্স প্রদানে ভবিষ্যতে বড় ধরণে বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস তার দায় এড়াতে পারবে না বলে মন্তব্য করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর দেবীগঞ্জ উপজেলার সভাপতি হরিশ চন্দ্র রায়।বিষয়টি বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের উপ পরিচালল আনোয়ারুল হক বিএফএম (সেবা) এর নজরে আনার পর তিনি বলেন, বিষয়টি আপনার কাছে শুনলাম এখন। যদি এমনটা হয়ে থাকে তাহলে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘বন্ধ হচ্ছে সরকারি চাকরিজীবীদের আন্দোলনের পথ’
‘বন্ধ হচ্ছে সরকারি চাকরিজীবীদের আন্দোলনের পথ’

বৃহস্পতিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক এবং নির্বাচনের সময়সূচি ইস্যুতে বিএনপির অসন্তুষ্টির খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে Read more

ইয়াংগুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টাকে প্রত্যাহার
ইয়াংগুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টাকে প্রত্যাহার

মিয়ানমারের ইয়াংগুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখায় প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেনকে জরুরি ভিত্তিতে প্রত্যাহার করা হয়েছে। ইতোমধ্যে তা‌কে দেশে Read more

চৌগাছায় ইউপি সদস্যের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ
চৌগাছায় ইউপি সদস্যের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ

যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের হাওলী গ্রামে ইউপি সদস্য আলী কদর ও তার সহযোগীদের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগে সংবাদ সম্মেলন Read more

গাজীপুরে পুলিশের চেকপোস্টের টিন খুলে নিয়ে গেল চোর!
গাজীপুরে পুলিশের চেকপোস্টের টিন খুলে নিয়ে গেল চোর!

গাজীপুরে পুলিশের স্থায়ী চেকপোস্ট থেকে টিন খুলে নিয়ে গেছে চোরেরা। জেলার জয়দেবপুর থানার সীমান্তবর্তী রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে ডগরী সড়কের একটি Read more

পাচারের অর্থ ফেরাতে যৌথ প্রচেষ্টা জোরদার করা হয়েছে: প্রেস সচিব
পাচারের অর্থ ফেরাতে যৌথ প্রচেষ্টা জোরদার করা হয়েছে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাজ্য সরকারের সঙ্গে যৌথ প্রচেষ্টা জোরদার করেছে Read more

ফরিদপুরে ধর্ষণের শিকার প্রতিবন্ধী নারী গর্ভবতী, অভিযুক্ত গ্রেপ্তার
ফরিদপুরে ধর্ষণের শিকার প্রতিবন্ধী নারী গর্ভবতী, অভিযুক্ত গ্রেপ্তার

ফরিদপুরের সালথা উপজেলায় এক প্রতিবন্ধী নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মো. কাইয়ুম মোল্যা (৪৫) নামে দুই সন্তানের এক জনককে গ্রেপ্তার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন