সুনামগঞ্জের সদর উপজেলা মোটর সাইকেলসহ বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি। শনিবার (২১ জুন) ভোরে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ১নং জাহাংগীরনগর ইউনিয়নে শহীদ মিনার এলাকা থেকে জব্দ করা হয়।বিজিবি জানায়, সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সুনামগঞ্জ সদর উপজেলাধীন ১নং জাহাংগীরনগর ইউনিয়নে নারায়নতলা বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২১২/৯-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাদলিকবিহীন অবস্থায় শহীদ মিনার নামক স্থান থেকে ১টি মোটর সাইকেলসহ ৮৩১ পিস ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী জব্দ করে। এর আনুমানিক মূল্য ১০ লাখ ৫ হাজার টাকা। এ ব্যাপারে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ‘উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত মোটর সাইকেল ও ভারতীয় কসমেটিকস সামগ্রী শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নায়িকা তানিন সুবহার মৃত্যুর খবর, যা জানা গেল
নায়িকা তানিন সুবহার মৃত্যুর খবর, যা জানা গেল

ক’দিন ধরেই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন চিত্রনায়িকা তানিন সুবহা। আজ হঠাৎ করেই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পরে তার পরিবারের ঘনিষ্ঠজনরা Read more

গজারিয়ায় ২ চাঁদাবাজকে গাঁজাসহ পুলিশে দিলো স্থানীয়রা
গজারিয়ায় ২ চাঁদাবাজকে গাঁজাসহ পুলিশে দিলো স্থানীয়রা

মুন্সিগঞ্জের গজারিয়ায় হোসেন্দী ইউনিয়ন ডুবাচর গ্রাম সংলগ্ন নদী থেকে চাঁদাবাজির পর নিজেদের মধ্যে টাকা ভাগাভাগির সময় গাঁজাসহ ২ চাঁদাবাজকে আটক Read more

কাশিমপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬
কাশিমপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬

গাজীপুরের কাশিমপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে দেশি-বিদেশি অস্ত্রসহ Read more

শ্রমিকলীগ কর্মীর লাশ দাফন শেষে মূর্হুমুহু ককটেল বিস্ফোরণ
শ্রমিকলীগ কর্মীর লাশ দাফন শেষে মূর্হুমুহু ককটেল বিস্ফোরণ

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে প্রতিপক্ষের হাতে নিহত শ্রমিকলীগ কর্মী সানা মাঝির (৪২) লাশ দাফনের সময় পর মূর্হুমুহু ককটেল বিস্ফোরনের ঘটনা Read more

জামায়াত ও আ. লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ: সামান্তা শারমিন
জামায়াত ও আ. লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ: সামান্তা শারমিন

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, ‘জামায়াত গণমানুষের দল নয়। জামায়াত ও আওয়ামী লীগকে মুদ্রার এপিঠ-ওপিঠ হিসেবেই আমরা দেখে Read more

গলাচিপায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি গ্রেপ্তার
গলাচিপায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

পটুয়াখালীর গলাচিপায় হাফেজি মাদ্রাসা ছাত্রী ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি শিক্ষক মাসুদুর রহমানকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন