মার্কিন রাজনীতিতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা নতুন মাত্রা পেয়েছে। চলতি বছরের মার্চে মার্কিন সিনেটে দেওয়া এক বক্তব্যে সাবেক কংগ্রেস সদস্য তুলসি গ্যাবার্ড দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। তবে সেই মন্তব্য নিয়ে তৈরি হয় বিতর্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা সরাসরি প্রত্যাখ্যান করে বলেন, ‘বাস্তবতা ভিন্ন।’পরে গ্যাবার্ড অভিযোগ তোলেন, তাঁর বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এখন তিনিও বলছেন, ইরান কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে।এদিকে হোয়াইট হাউসে বৃহস্পতিবার (১৯ জুন) দেওয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইরান বর্তমানে বিপুল পরিমাণ পারমাণবিক উপাদান সংগ্রহ করেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, দেশটি ‘কয়েক সপ্তাহের মধ্যে, কিংবা সর্বোচ্চ কয়েক মাসের মধ্যে’ পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম হতে পারে। তিনি স্পষ্ট করে বলেন, এই পরিস্থিতি যুক্তরাষ্ট্র কোনোভাবেই মেনে নেবে না।ট্রাম্প আরও জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে তিনি সিদ্ধান্ত নেবেন—যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে কি না। যদিও তাঁর কথায় ইঙ্গিত ছিল, এই সময়সীমার আগেই হয়তো সিদ্ধান্ত জানানো হতে পারে।এদিকে, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA) সম্প্রতি জানিয়েছে, ইরান বর্তমানে ৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে—যা অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশ মাত্রার খুব কাছাকাছি। পরমাণু বিশেষজ্ঞদের মতে, এই ইউরেনিয়ামের পরিমাণ দিয়ে তাত্ত্বিকভাবে নয়টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের ওপর ফের শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প
ভারতের ওপর ফের শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প

রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখলে ভারতের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, নয়াদিল্লি Read more

ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে পুঠিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে পুঠিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে রাজশাহীর পুঠিয়ায় বিক্ষোভ মিছিল Read more

যশোরে হানি ট্র্যাপ চক্রের শক্তিশালী ফাঁদ
যশোরে হানি ট্র্যাপ চক্রের শক্তিশালী ফাঁদ

যশোরে হানি ট্র্যাপ চক্র শক্তিশালী ফাঁদ পেতে বিভিন্ন লোকজনকে ফাঁসিয়ে হাতিয়ে নিচ্ছে অর্থ। এমনি এক চক্রের সন্ধান মিলেছে যশোরে। ব্যবসায়ীর Read more

ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ

অপরাধবিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে মির্জা মেহেদী তমাল পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ Read more

দুই বছরের সাধনা, অবশেষে জুড়ি বাঁধলেন রাজশাহী-চট্টগ্রামের দুই বামন
দুই বছরের সাধনা, অবশেষে জুড়ি বাঁধলেন রাজশাহী-চট্টগ্রামের দুই বামন

দুই বছরের প্রেম সাধনার পর অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রাজশাহীর মেয়ে মোসাঃ চামেলী খাতুন ও চট্টগ্রামের ছেলে মোঃ আব্দুর Read more

ফেসবুকে ভোট চাওয়ায় জামালপুর-২ আসনের বিএনপি প্রার্থীকে শোকজ
ফেসবুকে ভোট চাওয়ায় জামালপুর-২ আসনের বিএনপি প্রার্থীকে শোকজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান মাহমুদ বাবু এবং তার মেয়ে নাশিদা শাফিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন