মুন্সিগঞ্জের গজারিয়ায় হোসেন্দী ইউনিয়ন ডুবাচর গ্রাম সংলগ্ন নদী থেকে চাঁদাবাজির পর নিজেদের মধ্যে টাকা ভাগাভাগির সময় গাঁজাসহ ২ চাঁদাবাজকে আটক করে পুলিশে দিলো স্থানীয় জনতা।শুক্রবার (২০ জুন) দুপুর দুইটায় হোসেন্দী ইউনিয়নের ডুবাচর গ্রাম সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত নৌকা যোগে হোসেন্দী ইউনিয়ন মেঘনা নদী ডুবাচর এলাকায় নানা প্রকারের মালবাহী নৌ-যান থেকে চাঁদা আদায় করছে একটি চক্র।হোসেন্দী ইউনিয়ন ছাত্রদল নেতা মুন্না ও ভাটিবলাকী গ্রামের নাজমুলসহ একাধিক ব্যক্তি জানান, নদী থেকে  নৌকা যোগে চাঁদাবাজির পর  টাকা ভাগাভাগির সময় ২ চাঁদাবাজকে আটক করেছে স্থানীয় জনতা। আটকৃতরা হলেন, ভাটিবলাকী গ্রামের মৃত কাদির ব্যাপারীর ছেলে ইয়ানুর (৩৫)। অপরজন পার্শ্ববর্তী সোনারগাঁ থানার পাচআনি গ্রামের মতিউর রহমানের ছেলে মো. শফিক (৪০) বলে জানা গেছে। পরে স্থানীয়রা গজারিয়া থানা তদন্ত কেন্দ্র ইনচার্জকে সংবাদ দিয়ে তাদের পুলিশে সোপর্দ করেন।গজারিয়া থানা অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ জানান, ৫০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশকে সংবাদ দেয়। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৮ কোটি ২০ লাখ টাকা ফেরত পেয়েছেন হজযাত্রীরা
৮ কোটি ২০ লাখ টাকা ফেরত পেয়েছেন হজযাত্রীরা

সৌদী আরবের মক্কা-মদিনায় এ বছর নিরাপদে পবিত্র হজ পালনের পরেও সরকারের পক্ষ থেকে ৮ কোটি ২০ লাখ টাকা ফেরত পেয়েছেন Read more

বাকৃবিতে বোরো বীজ ধান কর্তন কর্মসূচির উদ্বোধন
বাকৃবিতে বোরো বীজ ধান কর্তন কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘বোরো বীজ ধান কর্তন ২০২৫’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের খামার ব্যবস্থাপনা শাখার Read more

ছায়ানটে হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতি উপদেষ্টা
ছায়ানটে হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতি উপদেষ্টা

ধানমন্ডিতে ছায়ানট ভবনে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ‘ফৌজদারি অপরাধ’ এবং তা ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি’ বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার Read more

পাকিস্তানে অতর্কিত হামলা, ৯ সেনা নিহত
পাকিস্তানে অতর্কিত হামলা, ৯ সেনা নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলায় অন্তত নয়জন সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে সরকারি এক Read more

পুতুলের গুলশানের ফ্ল্যাট জব্দের নির্দেশ
পুতুলের গুলশানের ফ্ল্যাট জব্দের নির্দেশ

দুর্নীতির মামলায় চার্জশিটভূক্ত আসামি শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে ঢাকার গুলশানে থাকা একটি ফ্ল্যাট জব্দ করার আদেশ দিয়েছেন Read more

রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ আজ
রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ আজ

রাজধানী ঢাকায় সপ্তাহের নির্দিষ্ট দিনে বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার নিয়ম রয়েছে। ঢাকাকে ৭টি জোনে ভাগ করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন