ক’দিন ধরেই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন চিত্রনায়িকা তানিন সুবহা। আজ হঠাৎ করেই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পরে তার পরিবারের ঘনিষ্ঠজনরা জানান, চিকিৎসকেরা তাকে ‘ক্লিনিকালি মৃত’ ঘোষণা করেছে। তবে ডাক্তার এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।রবিবার (৮ জুন) সন্ধ্যায় নায়ক জয় চৌধুরী বে-সরকারি এক টিভি চ্যানেলকে বলেন, ‘ডাক্তাররা ‘আন অফিসিয়ালি’ তানিন সুবহাকে মৃত ঘোষণা করেছে। তবে অফিসিয়ালি এখনও কিছু বলেনি!’এর আগে, চলতি মাসের শুরুতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তানিন সুবহা। পরে রাজধানীর আফতাবনগরের নিকটস্থ একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরলে ফের সন্ধ্যার দিকে অসুস্থ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালে নিলে তাকে আইসিইউতে রাখা হয়।সেখানে অবস্থার অবনতি হলে পরবর্তীতে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে এখন পর্যন্ত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন এই নায়িকা।দীর্ঘদিন ধরে শোবিজে কাজ করছেন তানিন সুবহা। শুরুটা হয়েছিল বিজ্ঞাপন দিয়ে। এরপর নাম লেখান নাটক-সিনেমায়। ‘মাটির পরী’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখিয়ে বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে এই নায়িকার বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভেনেজুয়েলার উপকূলে মাদকবাহী নৌযানে মার্কিন হামলা, নিহত ৪
ভেনেজুয়েলার উপকূলে মাদকবাহী নৌযানে মার্কিন হামলা, নিহত ৪

ক্যারিবীয় সাগরে একটি মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন।শুক্রবার (০৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ Read more

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মির্জা ফখরুল
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মির্জা ফখরুল

থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে ফের অসুস্থ হয়ে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তাকে রাজধানীর ইউনাইটেড Read more

১৪ শিক্ষক মিলে পাশ করাতে পারেননি ৯ শিক্ষার্থীকে
১৪ শিক্ষক মিলে পাশ করাতে পারেননি ৯ শিক্ষার্থীকে

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আইটপাড়া আজিজিয়া আলিম মাদ্রাসায় এইচএসসি (আলিম) পরীক্ষায় শতভাগ ফেল করেছে। ১৪ জন শিক্ষক থাকা সত্ত্বেও ৯ জন Read more

চুয়াডাঙ্গায় অর্নাস পড়ুয়া কিশোরীর আত্মহত্যা
চুয়াডাঙ্গায় অর্নাস পড়ুয়া কিশোরীর আত্মহত্যা

চুয়াডাঙ্গার জীবননগরে অর্নাস পড়ুয়া সাগরিকা খাতুন (২০) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২ Read more

অ্যাপের মাধ্যমে সহজেই সংগ্রহ করা যাবে জমজমের পানি
অ্যাপের মাধ্যমে সহজেই সংগ্রহ করা যাবে জমজমের পানি

সৌদি আরবের নাগরিক ও প্রবাসীরা এখন থেকে যত খুশি বোতল জমজম পানি অনলাইনে অর্ডার করতে পারবেন। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন