জামালপুরের বকশীগঞ্জে গৃহবধূ তানিয়ার মৃত্যুর রহস্য উদঘাটন ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার (২১ জুন) সকাল ১১টায় বকশীগঞ্জ সদর ইউনিয়নের ঝালরচর পূর্বপাড়ায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।জানা যায়, বকশীগঞ্জ উপজেলার ঝালরচর পূর্ব পাড়া গ্রামের তাজমল হকের মেয়ে তানিয়া (২২) এর একই গ্রামের ফারুক মিয়ার পালিত ছেলে শাহীন মিয়ার সাথে ৪ বছর পূর্বে বিবাহ হয়। দাম্পত্য জীবনে তানিয়া একজন কন্যা সন্তানের জননী। কয়েক মাস পূর্বে ঝালরচর গ্রাম থেকে তানিয়াকে নিয়ে তার স্বামী শাহীন মিয়া ঢাকার সবুজবাগ থানার মাদারটেকের বাগান বাড়ীতে তার পালিত বাবা-মায়ের সাথে ভাড়া বাসায় বসবাস করছিলেন। ১৭ জুন গৃহবধূ তানিয়ার রহস্যজনক মৃত্যু হয়। সবুজবাগ থানার পুলিশ তানিয়ার লাশ উদ্ধার করে। এ বিষয়ে পুলিশ সবুজবাগ থানায় একটি জিডি করে। জিডি নং ৯২০, তারিখ ১৭/০৬/২০২৫ ইং। ময়নাতদন্ত শেষে পুলিশ তানিয়ার লাশ তানিয়ার বাবার কাছে হস্তান্তর করে। কিন্তু তানিয়ার স্বামী পক্ষ তানিয়ার দাফন কাজে অংশগ্রহণ করেনি। এ ব্যাপারে তানিয়ার পিতৃপক্ষের অভিযোগ, পরিকল্পিতভাবে তানিয়ার স্বামী পক্ষ তানিয়াকে হত্যা করেছে। তারা তানিয়া হত্যার বিচার দাবি করেন। ২১ জুন শনিবার সকালে তানিয়া হত্যার বিচারের দাবিতে বকশীগঞ্জ সদর ইউনিয়নের ঝালরচর গ্রামে একটি মানববন্ধন হয়েছে। মানববন্ধনে ঝালরচর গ্রামের বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তব্য রাখেন তানিয়ার পিতা তাজমল হক ও মা স্বাদিনা বেগম।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ
পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ

ভারতশাসিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহতের ঘটনার পর পাকিস্তানে সঙ্গে সিন্ধু পানিবন্টন চুক্তি স্থগিত এবং পাঞ্জাবের আটারি চেকপোস্ট অবিলম্বে Read more

কাতার সফরে অর্থনৈতিক কূটনীতি ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন অধ্যায়
কাতার সফরে অর্থনৈতিক কূটনীতি ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন অধ্যায়

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস একটি গুরুত্বপূর্ণ সফরে বর্তমানে কাতারে অবস্থান করছেন। চার দিনের এই সফরে Read more

খানাখন্দে ভরপুর আমতলী পৌর সড়ক, সীমাহীন দুর্ভোগে এলাকাবাসী
খানাখন্দে ভরপুর আমতলী পৌর সড়ক, সীমাহীন দুর্ভোগে এলাকাবাসী

প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হলেও অবকাঠামো উন্নয়নের ছোঁয়া পায়নি বরগুনার আমতলী পৌরসভার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা। পৌরসভার অন্তত অর্ধশতাধিক সড়ক Read more

হাজী সেলিমের বাড়ি থেকে ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার
হাজী সেলিমের বাড়ি থেকে ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার

রাজধানীর লালবাগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাড়িতে যৌথবাহিনীর অভিযানে ৬টি ব্যক্তিগত বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়েছে।রবিবার (২৮ Read more

ইরান ইস্যুতে টালমাটাল ট্রাম্প, সরে যাচ্ছেন মূলনীতি থেকে
ইরান ইস্যুতে টালমাটাল ট্রাম্প, সরে যাচ্ছেন মূলনীতি থেকে

গত এক সপ্তাহে ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান বারবার পাল্টেছে। এর ফলে তার ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (মেগা)’ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন