অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পশাপাশি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে।আজ শনিবার (২১ জুন) দুপুরের দিকে একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জানা গেছে, বেশ কিছু দিন ধরে আবাসনসহ ৫ দাবিতে আন্দোলন করে আসছিল ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তাই শিক্ষার্থীদের আন্দোলনের মুখে একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় জানানো হয়, ঢাকা মেডিকেল কলেজ আগামীকাল রবিবার (২২ জুন) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এ ছাড়া আগামীকাল দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হোস্টেল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এর আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলমের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, থেকে কলেজটির এমবিবিএস ছাত্র/ছাত্রীদের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এসকে/এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কটিয়াদীতে তুচ্ছ ঘটনা নিয়ে ছেলের হাতে পিতা খুন
কটিয়াদীতে তুচ্ছ ঘটনা নিয়ে ছেলের হাতে পিতা খুন

কিশোরগঞ্জের কটিয়াদীতে তুচ্ছ ঘটনা নিয়ে ছেলের হাতে পিতা হত্যার ঘটনা ঘটছে। ঘটনার পর ঘাতক ছেলে জুবায়ের হোসেন ( ২১) পলাতক Read more

কর্ণফুলী টানেল অলাভজনক, সমাধান সিটি করপোরেশন সম্প্রসারণে: চসিক মেয়র
কর্ণফুলী টানেল অলাভজনক, সমাধান সিটি করপোরেশন সম্প্রসারণে: চসিক মেয়র

দক্ষিণ এশিয়ার প্রথম নদীর তলদেশের টানেলকে অলাভজনক প্রকল্প থেকে লাভজনক ও টেকসই করতে আশপাশের এলাকাগুলোকে সিটি করপোরেশনের আওতায় আনতে হবে Read more

বেবি বাম্প নিয়ে ফ্যাশন পার্টিতে সোনাক্ষী
বেবি বাম্প নিয়ে ফ্যাশন পার্টিতে সোনাক্ষী

কয়েকদিন আগেই ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল জানিয়েছেন তাঁদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য। এখন শুধুই দিন গোণার পালা। আর Read more

শ্রীনগরে সাপের কামড়ে নারীর মৃত্যু
শ্রীনগরে সাপের কামড়ে নারীর মৃত্যু

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধিতে বিষাক্ত সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম সেলিনা বেগম (৫০)। শুক্রবার (২১ জুন) দিগন্ত রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন