ইরানি কুর্দস ফোর্সের ফিলিস্তিন অঞ্চলের কমান্ডার সাঈদ ইজাদিকে হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। শনিবার (২১ জুন) কোম শহরের একটি আবাসিক ভবনে হামলা চালিয়ে তাকে হত্যা করা করা হয়েছে জানান কাৎজ। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ইজাদি হত্যাকাণ্ড ইসরায়েলি গোয়েন্দা ও বিমান বাহিনীর একটি বড় সাফল্য। নিহত ও অপহৃতদের জন্য এটি ন্যায়বিচার। ইসরায়েলের দীর্ঘ হাত সব শত্রুর কাছে পৌঁছে যাবে।’তার দাবি, ইজাদি ৭ অক্টোবরের হামাসের হামলার আগে সংগঠনটিকে অর্থ ও অস্ত্র সরবরাহ করতেন।একই দিন কোম শহরের বিমান হামলায় ১৬ বছর বয়সি এক কিশোর নিহত হওয়ার খবর সামনে আসে। একই হামলায় সাঈদ ইজাদি ও ওই কিশোর নিহত হয়েছেন কি না, তা এখনো স্পষ্ট নয়।ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, নিহত কিশোরের সঙ্গে ওই হামলার লক্ষ্যবস্তু সম্পর্কিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো দেয়নি তেহরান। ইসরায়েলি পক্ষ থেকে দাবি করা হলেও ইরান আনুষ্ঠানিকভাবে ইজাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।সূত্র: আল জাজিরা আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর)

এশিয়া কাপে আজ প্রথমবার মাঠে নামছে পাকিস্তান। ওমানের মুখোমুখি হবে দলটি। ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টিও আজ।আর্চারিওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপবেলা ১১টা, সনি স্পোর্টস Read more

সেই ফয়সালের সই করা বিপুল চেকসহ আটক ৩
সেই ফয়সালের সই করা বিপুল চেকসহ আটক ৩

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দিগ্ধ ৩ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‍্যাপিড অ্যাকশন Read more

সমুদ্র গর্ভে তলিয়ে যাচ্ছে তালতলীর ‘শুভ সন্ধ্যা’
সমুদ্র গর্ভে তলিয়ে যাচ্ছে তালতলীর ‘শুভ সন্ধ্যা’

বরগুনার তালতলী উপজেলায় বঙ্গোপসাগরের কোলঘেঁষে নয়নাভিরাম অপরূপ সৌন্দর্য নিয়ে জেগে আছে ‘শুভ সন্ধ্যা’ সমুদ্র সৈকত। এ সমুদ্র সৈকতের মূল আকর্ষণ Read more

প্রেম করে বিয়ে, যুবককে বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ
প্রেম করে বিয়ে, যুবককে বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ

যশোরে প্রেম করে বিয়ে করার জেরে পারভেজ হোসেন (৩৫) নামে এক যুবককে নির্যাতনের পর মুখে বিষ ঢেলে হত্যা চেষ্টার অভিযোগ Read more

সেঞ্চুরির বন্যায় ইতিহাসে নাম লেখাল ভারত-ইংল্যান্ড সিরিজ
সেঞ্চুরির বন্যায় ইতিহাসে নাম লেখাল ভারত-ইংল্যান্ড সিরিজ

ওভাল টেস্টের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি’। ৫ ম্যাচ সিরিজের এই সিরিজের ট্রফি ২-২ সমতায় ভাগাভাগি করে দুই দল। Read more

অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে নবজাতকের মৃত্যু, মূল হোতা সবুজ গ্রেফতার
অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে নবজাতকের মৃত্যু, মূল হোতা সবুজ গ্রেফতার

শরীয়তপুরে একটি অসুস্থ নবজাতক দ্রুত ঢাকা নেওয়ার পথে স্থানীয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধার কারণে প্রাণ হারায়। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন