নিরাপত্তার জন্য ঘরে ঘরে বসানো ক্যামেরাই এখন ইসরায়েলিদের জন্য হুমকির কারণ হয়ে দেখা দিয়েছে। ইসরায়েলের একাধিক সিসি ক্যামেরা হ্যাক করছে ইরান, এমন অভিযোগ তুলেছে তেলআবিব।তাদের দাবি, ঘরে ঘরে থাকা ফুটেজ বিশ্লেষণ করে পরবর্তী হামলার টার্গেট নির্ধারণ করছে তেহরান। হামলার ক্ষয়ক্ষতি বিশ্লেষণ করতেও তারা ব্যবহার করছে সিসি ক্যামেরা।ইসরায়েলের রেডিও চ্যানেলে এমন সতর্কবার্তা প্রচার করা হচ্ছে। এরইমধ্যে ইসরায়েলিদের দুর্বল পাসওয়ার্ড পরিবর্তন করার আহ্বানও জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এ খবরে ইসরায়েলি বাসিন্দাদের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা আর আতঙ্ক।গত সপ্তাহে তেলআবিবে মিসাইল আঘাত হানার পর ইসরায়েলের এক সাবেক সাইবার নিরাপত্তা কর্মকর্তা রেডিওতে সতর্কবার্তা প্রদান করেন। প্রত্যেকের বাসার সিসি ক্যামেরা বন্ধ রাখতে কিংবা পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দেন তিনি।সাবেক ওই নিরাপত্তা কর্মকর্তা বলেন, ক্যামেরা হ্যাক করার মাধ্যমে ফুটেজ বিশ্নেষণ করে মিসাইল ঠিক কোথায় আঘাত হেনেছে তা বোঝার চেষ্টা করছে ইরানিরা। এসব তথ্য বিশ্লেষণ করে ইরান ভবিষ্যতে আরও নিখুঁতভাবে হামলার পরিকল্পনা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।এদিকে ইসরায়েলের সাইবার দফতর নিশ্চিত করেছে, যুদ্ধ পরিকল্পনার অংশ হিসেবে ইন্টারনেট-সংযুক্ত ক্যামেরাগুলোকে টার্গেট করছে তেহরান। সংঘাত শুরুর পর থেকে বারবার এ ধরনের হ্যাকিংয়ের ঘটনা ঘটছে।অবশ্য পূর্বেও এ ধরনের হ্যাকিংয়ের শিকার হয়েছে তেলআবিব। ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার আগে হামাসও ইসরায়েলের সীমান্ত এলাকার ব্যক্তিগত ক্যামেরা হ্যাক করে তথ্য সংগ্রহ করেছিল। হাজার হাজার সরকারি ও ব্যক্তিগত ক্যামেরা বছরের পর বছর গোয়েন্দা কাজে ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছিল ইসরায়েলের সাইবার প্রধান।তুলনামূলকভাবে সস্তা ও সহজলভ্য হওয়ায় ঘরে নিরাপত্তা ক্যামেরা ব্যবহার করে থাকেন অনেক ইসরায়েলি। তবে এ ধরনের ডিভাইস সহজে হ্যাক করা যায়, যার মাধ্যমে সেনা বা নিরাপত্তা বাহিনীর অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় শত্রুপক্ষ।অন্যদিকে, সাইবার হামলার শিকার হচ্ছে ইরানও। দেশটির বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ নোবিটেক্স থেকে প্রায় ৯০ মিলিয়ন ডলার চুরির দাবি করেছে ইসরায়েলি হ্যাকার গ্রুপ প্রিডেটরি স্প্যারো। ইরানের প্রধান দুটি ব্যাংকেও চালানো হয়েছে সাইবার অ্যাটাক।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাংবাদিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৩৫
সাংবাদিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৩৫

সুন্দরবন সফর শেষে সাতক্ষীরা থেকে রাজধানী ঢাকায় ফেরার পথে ৩৫ জন সাংবাদিককে বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রায় Read more

পঞ্চগড়ে সূর্যের দেখা নেই, বেড়েছে শীতের প্রবণতা
পঞ্চগড়ে সূর্যের দেখা নেই, বেড়েছে শীতের প্রবণতা

পঞ্চগড়ে কুয়াশা আর হিমেল হাওয়ার প্রভাবে শীতের প্রকোপ জোরালো হয়েছে। সকালে আবহাওয়ার শীতলতা স্পষ্টভাবে অনুভূত হয়।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য Read more

মুন্সিগঞ্জে ফেসবুকে অস্ত্রে প্রদর্শনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩
মুন্সিগঞ্জে ফেসবুকে অস্ত্রে প্রদর্শনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩

মুন্সিগঞ্জের শ্রীনগরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অস্ত্র প্রদর্শনের ভিডিও ভাইরাল হওয়া তিন অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দিনগত রাতে Read more

বাউফলে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা বিপাকে
বাউফলে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা বিপাকে

জ্বালানি তেলের তীব্র সংকটে পটুয়াখালীর বাউফল উপজেলায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা চরম বিপাকে পড়েছেন। টানা কয়েক দিন ধরে পেট্রোল ও Read more

খাগড়াছড়িতে চাঁদা উত্তোলনকালে দুই চাঁদাবাজ আটক
খাগড়াছড়িতে চাঁদা উত্তোলনকালে দুই চাঁদাবাজ আটক

খাগড়াছড়িতে দুইজন চাঁদাবাজকে আটক করা হয়েছে। বুধবার (২৮ মে) রাতে ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি আর্মি ক্যাম্প হতে ক্যাপ্টেন মো. Read more

বেনাপোল সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক
বেনাপোল সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৯টি (এক কেজি ৪৯ গ্রাম) সোনার বারসহ  এক পাচারকারীকে আটক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন