পঞ্চগড়ে কুয়াশা আর হিমেল হাওয়ার প্রভাবে শীতের প্রকোপ জোরালো হয়েছে। সকালে আবহাওয়ার শীতলতা স্পষ্টভাবে অনুভূত হয়।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় তা সামান্য কমে দাঁড়ায় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। এর আগের দিন শনিবার সকাল ৬টা ও ৯টায় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত সপ্তাহে এই তাপমাত্রা এক অঙ্কের ঘরে নেমেছিল।শনিবার বিকাল ৩টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ওঠে ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে, যা আগের দিনের তুলনায় কম; আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।আজ ভোরে হালকা কুয়াশায় ঢেকে ছিল চারপাশ। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ অনেকটাই পরিষ্কার হলেও রোদের দেখা মেলে প্রায় ১০টার পর। গতকালও রোদ উঠতে দেরি হয়েছিল। সকাল ১১টার পর থেকে সূর্যের তাপ কিছুটা স্বস্তি এনে দেয়। তবে বিকেলের দিকে হালকা হিমেল বাতাস বইতে থাকে। সন্ধ্যার পর শীতের তীব্রতা বাড়ে এবং গভীর রাতে বাতাসে ছোট ছোট কুয়াশার কণা অনুভূত হয়। দিনের বেলা আবহাওয়া তুলনামূলক উষ্ণ থাকলেও রাতে শীত বেশ কষ্টদায়ক হয়ে ওঠে।শীতের প্রভাব পড়েছে জনজীবনে। নদী থেকে বালু ও পাথর উত্তোলনে নিয়োজিত শ্রমিকদের অনেকের হাত-পা অবশ হয়ে আসছে। ভোরে কাজে নামতে সমস্যায় পড়ছেন কৃষিশ্রমিকরা। এদিকে হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত শিশু ও বৃদ্ধদের ভিড় বাড়ছে। বিশেষ করে শ্বাসকষ্ট ও ঠাণ্ডাজনিত নানা সমস্যা নিয়ে রোগী ভর্তি হওয়ার সংখ্যা বেড়েছে।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় জানান, সকালে সূর্যের দেখা মিলতে দেরী হওয়ায় ঠাণ্ডার প্রবণতা বেশি। ডিসেম্বর জুড়ে এমন আবহাওয়া অব্যাহত থাকবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিকাশের আটাশ লক্ষ টাকা নিয়ে উধাও, কুয়াকাটায় হোটেলে আটক
বিকাশের আটাশ লক্ষ টাকা নিয়ে উধাও, কুয়াকাটায় হোটেলে আটক

মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘বিকাশ’ এর আঠাশ লক্ষ টাকাসহ আত্মগোপনে থাকা ডিস্ট্রিবিউশন সেলস অফিসার সোহেল আরমান (৩০) কে পটুয়াখালীর কুয়াকাটা থেকে আটক করেছে পুলিশ।শুক্রবার (২৫ Read more

কিশোরগঞ্জে বজ্রপাতে চার কৃষকের মৃত্যু, আহত ১
কিশোরগঞ্জে বজ্রপাতে চার কৃষকের মৃত্যু, আহত ১

কিশোরগঞ্জের ভৈরব, কুলিয়ারচর ও করিমগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে চারজন কৃষকের মৃত্যু হয়েছে। এসময় বজ্রপাতে আরও একজন আহত হয়েছে।রবিবার (১১ মে) Read more

আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা
আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আফগানিস্তানকে হারিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শুভসূচনা করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ডাকওয়ার্থ-লুইস (ডিএলএস) পদ্ধতিতে জয় নিশ্চিত Read more

ট্রাম্প-পুতিন বৈঠক কবে-কোথায় হতে যাচ্ছে, সুস্পষ্ট ইঙ্গিত দিলো ক্রেমলিন
ট্রাম্প-পুতিন বৈঠক কবে-কোথায় হতে যাচ্ছে, সুস্পষ্ট ইঙ্গিত দিলো ক্রেমলিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক আসন্ন। ক্রেমলিনের শীর্ষ উপদেষ্টা ইউরি উশাকভ বৃহস্পতিবার (৭ Read more

তেহরানের বাসিজ মিলিশিয়া সদরদপ্তরে হামলার দাবি ইসরায়েলের
তেহরানের বাসিজ মিলিশিয়া সদরদপ্তরে হামলার দাবি ইসরায়েলের

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, তেহরানে একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলার লক্ষ্যবস্তু হিসেবে তিনি বাসিজ মিলিশিয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন