জ্বালানি তেলের তীব্র সংকটে পটুয়াখালীর বাউফল উপজেলায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা চরম বিপাকে পড়েছেন। টানা কয়েক দিন ধরে পেট্রোল ও অকটেন সরবরাহ বন্ধ থাকায় তাদের আয়ের পথও বন্ধ হয়ে যাওয়ার পথে। ফলে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।অভিযোগ রয়েছে, পেট্রোলের কারণে মটরসাইকেল বিভিন্ন ষ্টান্ডে না থাকায় অতিরিক্ত ভাড়া নিচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা।সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন স্ট্যান্ডে সারি সারি ভাড়ায় চালিত মোটরসাইকেল দেখা মিলছে না। যাত্রী থাকলেও তেলের অভাবে গাড়ি চালাতে পারছেন না চালকরা। প্রতিদিনের আয়ের ওপর নির্ভরশীল এসব শ্রমজীবী মানুষ হঠাৎ করেই পড়েছেন চরম অনিশ্চয়তায়। চলকদের অভিযোগ. কয়েকটি তেলের দোকানে ২০০ থেকে ২৫০ টাকা দরে তেল বিক্রি করলেও পরিমানে কম দিচ্ছে।বাউফল পৌরসভা স্টান্ডের মোশারফ হোসেন নামে এক ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক বলেন, গত বৃহস্পতিবার থেকে পেট্রোলের অভাবে গাড়ি বন্ধ। কোনো আয় নেই। পরিবারে চারজন সদস্য, কীভাবে সংসার চালাবো বুঝতে পারছি না। বাজারে ধার করে কোনোভাবে দিন পার করছি। এই অবস্থা চলতে থাকলে না খেয়ে থাকতে হবে।কালাইয়া ল্যাঙরামন্সির পুল স্টান্ডের আনোয়ার হোসেন নামে এক চালক বলেন, প্রতিদিন ৫০০ থেকে ৮০০ টাকা আয় হতো, যা দিয়ে সংসারের খরচ মেটাতেন। কিন্তু এখন আয় শূন্যে নেমে এসেছে। তেল সরবরাহ স্বাভাবিক না হলে পেশা পরিবর্তন ছাড়া কোন উপায় দেখছি না।স্থানীয় সূত্রে জানা গেছে, গত পাঁচ থেকে চয় দিন ধরে উপজেলার কয়েকটি ডিপোতে তেলের সরবরাহ স্বাভাবিক নেই। এতে শুধু মোটরসাইকেল চালকই নয়, সাধারণ যাত্রী ও অন্যান্য যানবাহন চালকরাও ভোগান্তিতে পড়েছেন। গ্রামাঞ্চলে দ্রুত যাতায়াতের অন্যতম মাধ্যম হওয়ায় ভাড়ায় চালিত মোটরসাইকেলের সংকটে সাধারণ মানুষের চলাচলও ব্যাহত হচ্ছে।এ বিষয়ে কয়েকজন ডিপো মালিক জানান, সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে নিয়মিত তেল না আসায় তারা বিক্রি করতে পারছেন না। সরবরাহ স্বাভাবিক হলে পরিস্থিতিও স্বাভাবিক হয়ে আসবে। তবে বেশি দামে বিক্রি অস্বিকার করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহম্মেদ বলেন, জ্বালানি তেল নিয়ে কারসাজি বন্ধে ভ্রাম্যমান আদালত নিয়মিত কাজ করতেছে। কোন ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। তেল সরবরাহ সচল রাখতে কাজ করছে সংশ্লিষ্টরা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাশিমপুরে হত্যা মামলার আসামি ও দুই মাদক কারবারি আটক
কাশিমপুরে হত্যা মামলার আসামি ও দুই মাদক কারবারি আটক

নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে ছয় মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী শওকত আলী (২৬) কে অস্ত্র ও গুলি সহ গ্রেপ্তার করেছে। সোমবার Read more

ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে বিশ্বব্যাংকের সহযোগিতার আশ্বাস
ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে বিশ্বব্যাংকের সহযোগিতার আশ্বাস

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীনের সঙ্গে Read more

এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো বেলজিয়াম
এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো বেলজিয়াম

ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বেলজিয়াম। দেশটির প্রধানমন্ত্রী বের্ত দি ওয়েভার গতকাল সোমবার নিউইয়র্কে বৈশ্বিক সম্মেলনে এ Read more

১৭ ঘণ্টাতেও উদ্ধার হয়নি শিশুটি, চলছে সুড়ঙ্গ খোঁড়ার কাজ
১৭ ঘণ্টাতেও উদ্ধার হয়নি শিশুটি, চলছে সুড়ঙ্গ খোঁড়ার কাজ

১৭ ঘণ্টাতেও উদ্ধার করা সম্ভব হয়নি রাজশাহীর তানোরে গর্তে পড়ে যাওয়া শিশু স্বাধীনকে। নলকূপের পাশে প্রায় ৩০ ফুট গর্ত খোঁড়ার Read more

বাংলাদেশ-এডিবি ১৩০ কোটি ডলারের ঋণচুক্তি, ৪ প্রকল্পে অর্থায়ন
বাংলাদেশ-এডিবি ১৩০ কোটি ডলারের ঋণচুক্তি, ৪ প্রকল্পে অর্থায়ন

জলবায়ু সহনশীলতা, নবায়নযোগ্য জ্বালানি, পরিবহন অবকাঠামো ও ব্যাংক খাতে সংস্কারে চারটি প্রধান উন্নয়ন প্রকল্পে অর্থায়নের জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) Read more

নৌকাসহ ৫ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
নৌকাসহ ৫ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনায় নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ ধরতে যাওয়া পাঁচজন বাংলাদেশি জেলেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা ধরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন