শহীদ প্রেসি‌ডেন্ট জিয়াউর রহমান দেশে গণমুখী শিক্ষা প্রবর্তন করেছিলেন, বলে মন্তব্য করেছেন বিএন‌পির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি বলেন, ‘জিয়াউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন কিন্তু কখনোই বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতায় হস্তক্ষেপ করেননি। বরং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের কথা শুনেছেন। যা গণতন্ত্রের নমুনা ও বৈশিষ্ট্য। তিনি শিক্ষাকে যে গুরুত্ব দিতেন সেটি তার কার্যক্রমেই পরিস্কার হয়েছে। গণমুখী শিক্ষা প্রবর্তন করেছিলেন। যাতে উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার লক্ষ্যে তিনি নানামুখী উদ্যোগ নিয়েছিলেন। তার শিক্ষা চিন্তা ছিলো দূরদর্শী। কিন্তু শেখ হাসিনা ছিলেন তার ব্যতিক্রম।’বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শিক্ষাদর্শন ও কর্মসূচি’ শীর্ষক এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।রুহুল কবির রিজভী বলেন, ‘রিজভী বলেন, জিয়াউর রহমান অর্থনীতি, শিক্ষা, রাষ্ট্রনীতি থেকে শুরু করে সকল ক্ষেত্রে শৃঙ্খলার মধ্যে এনে একটি ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন। অথচ আজ তাকে নিয়ে নানা কথা বলা হচ্ছে। তবে বিশ্বে তাকে বলা একজন সত্যিকারের রাষ্ট্রনায়ক। তার দক্ষ ও গতিশীল কূটনৈতিক তৎপরতার কারণে ফারাক্কা ইস্যু জাতিসংঘে পর্যন্ত গেছে। সেই সময় জাতিসংঘ প্রতিবাদ করেছে।’জিয়াউর রহমানের শাসনকাল ছিলো গৌরবের শাসনকাল উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেছেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনকাল ছিল গৌরবের শাসনকাল। খালেদা জিয়া এখন রাজনৈতিতে না থাকলেও তিনি উচ্চাসনে আছেন এবং সেটাও সম্ভব হয়েছে জিয়াউর রহমানের জন্য। আর তারেক রহমান শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করেছেন বলেই মানুষের মনের আশা জাগানিয়া হিসেবে রুপান্তরিত হয়েছেন।’মূল প্রবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় জিয়াউর রহমানের শিক্ষাদর্শন ও ভাবনায় বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং কারিগরি ও মানবিক শিক্ষাও গুরুত্ব পেয়েছিলো।শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা যেন জাতীয় চেতনা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূল মূল্যবোধকে ধারণ করে, তিনি সেটা প্রত্যাশা করেছিলেন। তিনি মনে করতেন, কেবল মেধা বা ভালো ফলাফল নয়, বরং শিক্ষার্থীর চরিত্র গঠন ও তার মধ্যে মানবীয় মূল্যবোধ তৈরি করা শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত।’ঢাবি সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. আবদুস সালামের সঞ্চালনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল প্রমুখ বক্তব্য রাখেন। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হবিগঞ্জে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
হবিগঞ্জে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

হবিগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জামাল মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) দিবাগত Read more

স্লোগান দিতে দিতে লুটিয়ে পড়ে মারা গেলেন মহিলা দল নেত্রী
স্লোগান দিতে দিতে লুটিয়ে পড়ে মারা গেলেন মহিলা দল নেত্রী

পাবনার ঈশ্বরদীতে বিএনপি নেতার কারামুক্ত সংবর্ধনা অনুষ্ঠানে মিছিল শেষে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ (স্ট্রোক) হয়ে আমেনা খাতুন (৪৫) নামে মহিলা দলের Read more

সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার
সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (২৫ জুন) রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা Read more

পাবনায় মসজিদ নিয়ে সংঘর্ষ-অগ্নিসংযোগ
পাবনায় মসজিদ নিয়ে সংঘর্ষ-অগ্নিসংযোগ

পাবনার বেড়া উপজেলার তারাপুর গ্রামে মসজিদের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় উভয়পক্ষ শনিবার Read more

বরিশালে দেওয়া হবে ‘টাইফয়েড টিকাদান’
বরিশালে দেওয়া হবে ‘টাইফয়েড টিকাদান’

সারা দেশের ন্যায় বরিশাল বিভাগেও ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন চলবে। ক্যাম্পেইন শুরুর প্রথম ১০ কার্যদিবস প্রাথমিক Read more

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলো ভারত
রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলো ভারত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কোর বৃহত্তম ২টি তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর রুশ অপরিশোধিত তেল কেনা বন্ধ করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন