নোয়াখালীতে গতকাল রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে।এতে জেলা শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগ দেখা দিয়েছে।বুধবার সকাল থেকে বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহওয়া অফিস।  জানা যায়, জেলা জজ আদালত প্রাঙ্গণ, জজকোর্ট সড়ক, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক, জেলা জামে মসজিদ সড়ক, হাউজিং এষ্ট্রেট, বালুর মাঠ, মাস্টার পাড়া, খন্দকার পাড়া, মধুসূদনপুর লক্ষীনারায়নপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস, আবাসিক ও সড়কে পানি জমে থাকায় দুর্ভোগে পড়েছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা।  ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নোয়াখালী পৌরসভার ওপর দিয়ে বয়ে যাওয়া খালগুলো দখল হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সমস্যা দেখা দেয়। এতে জনদুর্ভোগ চরমে উঠেছে। এতে দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, রোগী ও সাধারণ পথচারীরা। শহরের নিচু এলাকার জলাধারগুলো প্রায় হারিয়ে গেছে। অপরিকল্পিত আবাসন ও দোকানপাট গড়ে তোলার ফলে বৃষ্টির পানি আর কোথাও যেতে পারে না। যদি এখনই টেকসই ড্রেনেজ ব্যবস্থার উদ্যোগ না নেওয়া হয়, তাহলে আগামী দিনে শহর স্থায়ী জলাবদ্ধতার কবলে পড়বে।জেলা আওহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, গত ২৪ ঘন্টায় নোয়াখালীতে দেশের সর্বোচ্চ ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত কয়েকদিন বৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিনও বৃষ্টি হতে পারে।জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, আমরা জলাবদ্ধতা নিরসনে একাধিকবার বৈঠক করেছি। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। জনগণেরও সহযোগিতা প্রয়োজন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরপুরে কাঁচাবাজার ঘিরে চরম অসন্তোষ
মিরপুরে কাঁচাবাজার ঘিরে চরম অসন্তোষ

রাজধানীর মিরপুরে ‘বৃহত্তর মিরপুর কাঁচাবাজার আড়ৎ’ কেন্দ্রিক জবরদখল ও সুবিধাসমূহকে ঘিরে স্থানীয় একাধিক গ্রুপের মাঝে চরম অসন্তোষ ও তীব্র ক্ষোভের Read more

বায়তুল মোকাররম এলাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ শুরু
বায়তুল মোকাররম এলাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ শুরু

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ Read more

নওগাঁ সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন করেছে বিএসএফ
নওগাঁ সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন করেছে বিএসএফ

নওগাঁর পত্নীতলা সীমান্ত দিয়ে ১৬ বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পত্নীতলা-১৪ Read more

এবার আগুন লাগলো ধানমন্ডি ৩২-এ
এবার আগুন লাগলো ধানমন্ডি ৩২-এ

রাজধানীর মিরপুর রূপনগরের শিয়ালবাড়িতে শাহ আলম কেমিক্যাল গোডাউন ও পাশের একটি গার্মেন্টস কারখানার আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে Read more

শান্তি চুক্তিতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের স্বাক্ষর চান জেলেনস্কি
শান্তি চুক্তিতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের স্বাক্ষর চান জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে যে কোনো পরিকল্পনায় ইউক্রেন, রাশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্র— এই চার Read more

জবি ছাত্রদল নেতার জানাজায় সাদিক কায়েম-রাকিবসহ অগণিত মানুষের ঢল
জবি ছাত্রদল নেতার জানাজায় সাদিক কায়েম-রাকিবসহ অগণিত মানুষের ঢল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান আর নেই। শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে অসুস্থ অবস্থায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন