হিজরি বর্ষপঞ্জির দ্বাদশ ও শেষ মাস জিলহজ্ ইসলামের দৃষ্টিতে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও মহিমান্বিত একটি মাস। এ মাসের ৯ তারিখকে বলা হয় ইয়াওমুল আরাফা বা আরাফার দিন, যা হজের মূল দিন হিসেবে গণ্য হয়। এই দিনটি ইসলামের ইতিহাসে একটি অতুলনীয় মাহাত্ম্য ও ফজিলতপূর্ণ দিন হিসেবে বিবেচিত।বিশেষ এই দিনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত হজযাত্রীরা সমবেত হন আরাফাতের ময়দানে। সেখানে দাঁড়িয়ে তাঁরা মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন, আত্মশুদ্ধির আকুল বাসনা নিয়ে লাব্বাইক ধ্বনিতে মুখরিত করেন মরুর প্রান্তর।আরাফার দিনে আল্লাহর রহমতের জোয়ার প্রবল বেগে প্রবাহিত হয়। অসংখ্য গুনাহগার বান্দাকে এই দিনে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। হাদিস শরিফে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের মতো আর কোন দিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হয় না। এদিন আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী হন এবং বান্দাদের নিয়ে ফেরেশতাদের নিকট গর্ব করেন। তিনি বলেন, ‘কি চায় তারা?হাদিস শরিফে আরাফার দিনের দোয়াকে শ্রেষ্ঠ দোয়া হিসেবে উল্লেখ করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দোয়া। আর দোয়া হিসেবে সর্বোত্তম হলো ওই দোয়া, যা আমি এবং আমার পূর্ববর্তী নবীরা করেছেন।দোয়াটি হলো:লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, ওয়াহুয়া আলা কুল্লি শাই’ইন কাদির।”অর্থাৎ, “আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই। তিনি অদ্বিতীয়, তাঁর কোন শরীক নেই। রাজত্ব তাঁরই, সমস্ত প্রশংসাও তাঁর, এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান।এ দিনের দোয়া, রোজা ও ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর অসীম রহমত ও ক্ষমা লাভে ধন্য হতে পারেন। আরাফার এই মহান দিনটি তাই মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, ক্ষমা ও নৈকট্য লাভের এক অনন্য সুযোগ।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে দফায় দফায় অবৈধ স্থাপনা উচ্ছেদেও মিলছে না সমাধান
চট্টগ্রামে দফায় দফায় অবৈধ স্থাপনা উচ্ছেদেও মিলছে না সমাধান

দক্ষিণ চট্টগ্রামের ব্যস্ততম বাণিজ্যকেন্দ্র সাতকানিয়ার কেরানীহাট। এই হাট ঘিরে প্রতিদিন চলে কোটি টাকার লেনদেন, আসা–যাওয়ায় ব্যস্ত থাকে হাজারো মানুষ ও Read more

গ্রিনল্যান্ডের মালিকানা আমার জন্য গুরুত্বপূর্ণ: ডোনাল্ড ট্রাম্প
গ্রিনল্যান্ডের মালিকানা আমার জন্য গুরুত্বপূর্ণ: ডোনাল্ড ট্রাম্প

ডেনমার্কের মালিকানাধীন বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডের মালিকানা পেতে একের পর লাগামহীন মন্তব্য করে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে কোনো Read more

মসজিদের টাকা লুট করে যুক্তরাজ্যে পালালেন আ.লীগ নেতা
মসজিদের টাকা লুট করে যুক্তরাজ্যে পালালেন আ.লীগ নেতা

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া নতুন জামে মসজিদের টাকা আত্মসাৎ করে যুক্তরাজ্যে পালিয়েছেন আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম রাজা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) Read more

আমরা বারবার যাত্রা করবো, যতক্ষণ না ফিলিস্তিন স্বাধীন হচ্ছে: শহিদুল আলম
আমরা বারবার যাত্রা করবো, যতক্ষণ না ফিলিস্তিন স্বাধীন হচ্ছে: শহিদুল আলম

গাজার উদ্দেশে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় আছেন বাংলাদেশের আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। বুধবার (১ অক্টোবর) রাতে এই নৌবহরে Read more

সড়ক দুর্ঘটনায় নিহত শিশুসহ নিহত দুই
সড়ক দুর্ঘটনায় নিহত শিশুসহ নিহত দুই

বাউফল-লেবুখালী মহাসড়কে যাত্রীবাহী ব্যাটারী চালিত অটোরিক্সা ও টমটমের সংঘর্ষে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে দুমকি Read more

এটা নতুন ভারত, পারমাণবিক অস্ত্রের হুমকিতে ভয় পায় না: মোদি
এটা নতুন ভারত, পারমাণবিক অস্ত্রের হুমকিতে ভয় পায় না: মোদি

পারমাণবিক অস্ত্রের হুমকিতে নতুন ভারত ভয় পায় না বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার দাবি, পারমাণবিক হুমকিতে নতুন ভারত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন