ইসরায়েলের নেতৃত্বের একটি অংশ “ক্রিমিনালদের দিয়ে গঠিত” বলে মন্তব্য করেছেন দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ। তার মতে, ইসরায়েল “অপরাধমূলক নীতি” অনুসরণ করছে।এমনকি এই ধরনের রাষ্ট্রের সঙ্গে কোনো সম্পর্ক রাখা উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার (১৯ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ বলেছেন, ইসরায়েলের নেতৃত্বের একটি অংশ “ক্রিমিনালদের দিয়ে গঠিত” এবং দেশটি “অপরাধমূলক নীতি” অনুসরণ করছে— যেটিতে যুক্তরাষ্ট্রের সরাসরি সমর্থন রয়েছে।ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ইসরায়েল একটি অপরাধমূলক নীতি অনুসরণ করছে এবং আমাদের এমন একটি রাষ্ট্রের সঙ্গে কোনো সম্পর্ক রাখা উচিত নয়, যার নেতৃত্বের কিছু অংশ অপরাধী।”তিনি আরও বলেন, “ইসরায়েল চাইলেই যা খুশি তাই করছে— এটা তারা দশকের পর দশক ধরে করে আসছে। এটা নিছকই একটা অপরাধমূলক নীতি, যার কোনো ফলাফল নেই— দুঃখজনকভাবে, এতে ওয়াশিংটনের পূর্ণ সমর্থন রয়েছে।”প্রেসিডেন্ট মিলানোভিচের এই মন্তব্য ইসরায়েলের বর্তমান আক্রমণাত্মক কর্মকাণ্ড এবং তাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে ইউরোপে ক্রমবর্ধমান সমালোচনার অংশ হিসেবেই দেখা হচ্ছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫০ লাখের বেশি করদাতার ই-রিটার্ন রেজিস্ট্রেশন
৫০ লাখের বেশি করদাতার ই-রিটার্ন রেজিস্ট্রেশন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২০২৫-২৬ অর্থবছরে ৪১ লাখ ৫০ হাজারের বেশি করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন। এ ছাড়া ৫০ লাখের বেশি Read more

ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র উপদেষ্টা গুরুতর আহত, স্ত্রী নিহত
ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র উপদেষ্টা গুরুতর আহত, স্ত্রী নিহত

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান অভিযানে ইরানের শীর্ষ পররাষ্ট্র উপদেষ্টা কামাল খারাজি গুরুতর আহত হয়েছেন এবং তার স্ত্রী হয়েছেন নিহত। বুধবার তেহরানে তার Read more

ইমাম-শিক্ষকরাও যেন এমপি হতে পারেন, সেই ব্যবস্থার দাবি এনসিপির
ইমাম-শিক্ষকরাও যেন এমপি হতে পারেন, সেই ব্যবস্থার দাবি এনসিপির

গত তিনটি নির্বাচনে যে সব কর্মকর্তারা অনিয়মে জড়িত ছিলেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে জাতীয় নাগরিক কমিটি-এনসিপি। আজ রবিবার নির্বাচন Read more

ভোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
ভোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

ভোলায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান হোসেন (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ বিনা Read more

গাজীপুরে মুফতি মুহিবুল্লাহর কথিত ‘অপহরণ’ নিয়ে এখনো যেসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ
গাজীপুরে মুফতি মুহিবুল্লাহর কথিত ‘অপহরণ’ নিয়ে এখনো যেসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ

বাংলাদেশের গাজীপুরের একটি মসজিদের ইমাম মুফতি মুহিবুল্লাহ মিয়াজীর কথিত 'অপহরণ' ঘটনা নিয়ে বেশ কিছু প্রশ্ন সামনে আসছে। ভুক্তভোগীর দাবি করা Read more

টঙ্গীতে ম্যানহোলে নিখোঁজ নারী উদ্ধার না হওয়ায় সড়ক অবরোধ
টঙ্গীতে ম্যানহোলে নিখোঁজ নারী উদ্ধার না হওয়ায় সড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া এক নারী এখন পর্যন্ত উদ্ধার না হওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন