দেশের চার অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম অথবা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ০১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এদিকে সবশেষ পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়  ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সিরাজগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, রাঙামাটি, ফেনী, চট্টগ্রাম ও পটুয়াখালী জেলাগুলোর উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রবল স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ
প্রবল স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

যমুনা নদীতে প্রবল স্রোত ও বড় বড় ঢেউয়ের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ Read more

উলিপুর নৌকা থেকে পড়ে গরু ব্যবসায়ী নিখোঁজ
উলিপুর নৌকা থেকে পড়ে গরু ব্যবসায়ী নিখোঁজ

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে নৌকা থেকে পড়ে গিয়ে নুর মোহাম্মদ (৪১) নামে এক গরু ব্যবসায়ী নিখোঁজ হয়ে গেছেন।বৃহস্পতিবার (২১ আগস্ট) Read more

পেট্রলপাম্প দখলচেষ্টার অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
পেট্রলপাম্প দখলচেষ্টার অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

পেট্রলপাম্প দখলচেষ্টার অভিযোগে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেনকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জেলা Read more

জুলাই শহীদদের জাতীয় বীর ঘোষণা
জুলাই শহীদদের জাতীয় বীর ঘোষণা

জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া শহীদদের পরিবার, আহত যোদ্ধা ও আন্দোলনকারী ছাত্রজনতাকে প্রয়োজনীয় সকল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন