ছাত্র-জনতার গত বছরের প্রবল আন্দোলনকে ভারত পছন্দ করেনি। ফলে ঢাকার ও নয়াদিল্লির সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। ভারতীয় মিডিয়ায় ‘ভুয়া’ প্রতিবেদন উত্তেজনা আরও বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে এশিয়া সোসাইটি অ্যান্ড পলিসি ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।তিনি বলেন, ভারত থেকে প্রচুর ভুয়া খবর এসেছে। ছাত্র-জনতার আন্দোলনকে ইসলামিক আন্দোলন বলেও প্রচারণা চালানো হয়েছে। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। যিনি সমস্যা তৈরি করেছেন। এটি দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে।সার্ক প্রসঙ্গে ড. ইউনূস বলেন, সার্ককে পুনরুজ্জীবিত করতে হবে। তাতে বাংলাদেশ আঞ্চলিক বাণিজ্য এবং সমুদ্র প্রবেশের জন্য সেতু হিসেবে কাজ করবে। তবে নয়াদিল্লির রাজনৈতিক প্রতিরোধ আঞ্চলিক সহযোগিতাকে বাধাগ্রস্ত করছে।নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। ১৫ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় ১২ কোটি ৬০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জলবায়ু সংকট মোকাবেলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
জলবায়ু সংকট মোকাবেলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

জীবন বাঁচাতে যে পরিবেশ দরকার সেই পরিবেশকে মানুষ নিয়মিত ধ্বংস করে যাচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তরুন Read more

মিরসরাইয়ে চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ
মিরসরাইয়ে চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রামের মিরসরাইয়ে গাছ ও বালু বোঝাই গাড়ি থেকে টাকা আদায়কে কেন্দ্র করে যুবদলের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা Read more

মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ
মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ

মালদ্বীপে আইন করে ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে দেশটির সরকার। ফিলিস্তিনিদের প্রতি ‘দৃঢ় সংকল্পের’ অংশ হিসেবে এমন উদ্যোগ নিয়েছে দেশটি।মঙ্গলবার Read more

কিশোরগঞ্জ রেলওয়েতে সংবাদ প্রকাশ ঘিরে দুই পক্ষের হাতাহাতি, আহত ১
কিশোরগঞ্জ রেলওয়েতে সংবাদ প্রকাশ ঘিরে দুই পক্ষের হাতাহাতি, আহত ১

কিশোরগঞ্জ রেলওয়ে উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী আনিসুজ্জামান রাজনের অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশ হওয়ায় মানববন্ধন করে কর্মরত কর্মচারীদের একাংশ। এ সময় আরেকটি Read more

৬ দফা দাবিতে পলিটেকনিকে শিক্ষার্থীদের তালা, অচল একাডেমিক কার্যক্রম
৬ দফা দাবিতে পলিটেকনিকে শিক্ষার্থীদের তালা, অচল একাডেমিক কার্যক্রম

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে ৬ দফা দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১টার দিকে মাসকান্দাস্থ ক্যাম্পাসে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে Read more

ঈশ্বরদীতে ৩ বছর ধরে বন্ধ কৃত্রিম প্রজনন কেন্দ্রের ভবন নির্মাণ, নিখোঁজ ঠিকাদার
ঈশ্বরদীতে ৩ বছর ধরে বন্ধ কৃত্রিম প্রজনন কেন্দ্রের ভবন নির্মাণ, নিখোঁজ ঠিকাদার

পাবনার ঈশ্বরদীতে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের তিনতলা বিশিষ্ট একটি নির্মাণাধীন সরকারি ভবনের কাজ বন্ধ রয়েছে দীর্ঘ সময়। তিন বছরে কাজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন