জলবায়ু পরিবর্তনসহ বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমদিকে থাকলেও বৃষ্টিতে রাজধানী ঢাকার বাতাস বেশ উন্নতি হয়েছে।তবে আজ বৃহস্পতিবার (১৯ জুন) বৃষ্টিতে গত কয়েক দিনের তুলনায় শহরটির বায়ুমানে বেশ উন্নতি।সকাল ৮টা ৪৯ মিনিটের দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ৬৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৪৭তম অবস্থানে রয়েছে ঢাকা। দূষণের দিক থেকে এ স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। একই সময়ে ১৬৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এছাড়া ১৫৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সৌদি আরবের রিয়াদ শহর, ১৪৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, ১৪৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ফিলিপাইনের ম্যানিলা এবং পঞ্চম অবস্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ১৪৪।একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।এসকে/এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে এমপি পদপ্রার্থী শিমুল আটক
রাজধানীতে এমপি পদপ্রার্থী শিমুল আটক

আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর–কাশিয়ানী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া আশরাফুল আলম শিমুলকে রাজধানী ঢাকা থেকে Read more

প্রয়োজনে পাকিস্তানের একদম ভেতরে ঢুকে হামলা করা হবে: জয়শঙ্কর
প্রয়োজনে পাকিস্তানের একদম ভেতরে ঢুকে হামলা করা হবে: জয়শঙ্কর

জম্মু-কাশ্মিরের পেহেলগামে যে ভয়াবহ সন্ত্রাসী হামলা ঘটল— এ ধরনের হামলা যদি ফের কখনও ঘটে, তাহলে পাকিস্তানে আরও জোরালো ও কঠোর Read more

ভয়াবহ গরমে পানির তীব্র সংকটে ইরান, তেহরানে ছুটি ঘোষণা
ভয়াবহ গরমে পানির তীব্র সংকটে ইরান, তেহরানে ছুটি ঘোষণা

চলমান তীব্র দাবদাহের মধ্যে মারাত্মক পানির সংকটে পড়েছে পশ্চিম এশিয়ার ইরান। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে, Read more

ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক সভাপতি গ্রেপ্তার
ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক সভাপতি গ্রেপ্তার

রাজধানী ঢাকা থেকে ঝিনাইদহের জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি এবং বর্তমান জেলা আওয়ামী Read more

জুলাইকে ঐক্যের মাসে পরিণত করুন: প্রধান উপদেষ্টা
জুলাইকে ঐক্যের মাসে পরিণত করুন: প্রধান উপদেষ্টা

আমাদের সামনের পথ অনেক কঠিন, কিন্তু মস্তবড় সম্ভাবনাও আছে। ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণ যখন জেগে উঠে কোনো শক্তিই তাকে রুখে Read more

৫ মাস পর লিবিয়া থেকে লাশ হয়ে ফিরলেন তরুণ
৫ মাস পর লিবিয়া থেকে লাশ হয়ে ফিরলেন তরুণ

ছেলেকে নিয়ে ছিল হাজারো স্বপ্ন। লেখাপড়া শেষ করে ভালো একটা চাকরি করবে, হয়তো বিয়েও দেবে ভালো ঘরে। কিন্তু সব স্বপ্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন