ইরানের নিরাপত্তা বাহিনী রাজধানী তেহরানের উপকণ্ঠে একটি তিনতলা বাড়িতে অভিযান চালিয়ে একটি গোপন ড্রোন এবং বিস্ফোরক তৈরির কারখানার খোঁজ পেয়েছে, যা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালনায় ছিল বলে দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ।ইরানের সরকারি সম্প্রচার মাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়, গত রোববার ইরানি পুলিশ একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে ড্রোন তৈরির যন্ত্রাংশ, ধাতব কাঠামো, পাখা ও প্রযুক্তিগত উপাদান দেখা যায়। ইরান দাবি করছে, এসব সরঞ্জাম ওই বাড়িতে ড্রোন নির্মাণের কাজে ব্যবহৃত হচ্ছিল।ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, ওই বাড়িতে শুধু ড্রোন উৎপাদনই চলছিল না, বরং ঘাঁটি হিসেবে ব্যবহার করে নাশকতার উদ্দেশ্যেও এটি ব্যবহার করা হচ্ছিল। অভিযানকালে বেশ কিছু যন্ত্রাংশ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।এই তথ্য সামনে আসার পর আন্তর্জাতিক গণমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাক্সিওস ও ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের খবরে দাবি করা হয়, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ দীর্ঘদিন ধরে ইরানের ভূখণ্ডে ড্রোন পাচার ও নাশকতার পরিকল্পনা চালিয়ে আসছিল। তাদের লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানো।একই দিন, রোববার সকালে তেহরানের একটি সড়কে একটি সন্দেহভাজন ট্রাককে ধাওয়া করার ঘটনা ক্যামেরায় ধরা পড়ে। এক ইরানি গোয়েন্দা কর্মকর্তা ট্রাকটিকে থামানোর জন্য পরপর গুলি ছুড়ে তা আটক করেন। ট্রাকের ভেতর থেকে উন্নত প্রযুক্তির ড্রোন উদ্ধারের দাবি করা হয়।ইরানের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তারা বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং দেশের অভ্যন্তরে সক্রিয় যেকোনো বিদেশি নেটওয়ার্ক ভাঙতে জোর অভিযান চালাচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকজন সন্দেহভাজন গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েল বহু বছর ধরে অপতৎপরতা চালিয়ে আসছে এবং তাদের প্রতিহত করতে ইরান সদা প্রস্তুত।এর আগে গত শুক্রবার ভোররাতে ইসরায়েলের এক আকস্মিক হামলায় ইরানের একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণুবিজ্ঞানী নিহত হন। হতাহতদের মধ্যে নারী ও শিশুও ছিলেন। এই হামলার জবাবে ইরান পাল্টা আক্রমণে ফিলিস্তিন অধিকৃত এলাকায় এবং ইসরায়েলের বিভিন্ন সামরিক ও শিল্প স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।তেহরান, হাইফা এবং অন্যান্য শহরে চালানো এসব হামলায় ইসরায়েল মারাত্মক ক্ষয়ক্ষতির মুখে পড়ে বলে দাবি করেছে ইরান।সূত্র: প্রেস টিভিআরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্যান্সার আক্রান্ত শিশু ইয়াফি’র বাঁচার আকুতি
ক্যান্সার আক্রান্ত শিশু ইয়াফি’র বাঁচার আকুতি

আল্লাহ্, আমার রোগ সারিয়ে দাও। আমি কষ্ট পাচ্ছি, আমি বাঁচতে চাই। আল্লাহ আমাকে বাঁচাও! প্রতিদিন অন্তত দশবার আযান দিতে দিতে Read more

১০ দিন ধরে ইসরায়েলের বিভিন্ন স্থানে রহস্যময় আগুন
১০ দিন ধরে ইসরায়েলের বিভিন্ন স্থানে রহস্যময় আগুন

গত দশ দিন ধরে ইসরায়েলের বিভিন্ন স্থানে রহস্যজনক বিস্ফোরণ, অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ঘটনাগুলোর Read more

মেরামত করা হয়েছে ক্ষতিগ্রস্ত ভালভ, ঢাকার গ্যাস সরবরাহ স্বাভাবিক
মেরামত করা হয়েছে ক্ষতিগ্রস্ত ভালভ, ঢাকার গ্যাস সরবরাহ স্বাভাবিক

রাজধানীর মিরপুর রোডের ক্ষতিগ্রস্ত গ্যাসের ভালভটি মেরামত করে নতুন ভালভ প্রতিস্থাপন করা হয়েছে, এতে করে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে।শনিবার (১০ Read more

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও অগ্নিদগ্ধ, বার্ন ইউনিটে ভর্তি
মাদারীপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও অগ্নিদগ্ধ, বার্ন ইউনিটে ভর্তি

মাদারীপুরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, অগ্নিদগ্ধ করে নির্যাতন এবং গৃহবন্দি করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূ বর্তমানে ঢাকা Read more

নান্দাইলে ভূট্টা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত
নান্দাইলে ভূট্টা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

২০২৪-২৫ অর্থবছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় ময়মনসিংহের নান্দাইলে ভূট্টা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।বুধবার Read more

জকসুর তফসিল ও আচরণবিধি প্রকাশ হবে বুধবার
জকসুর তফসিল ও আচরণবিধি প্রকাশ হবে বুধবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বুধবার (৫ নভেম্বর)। একই দিনে নির্বাচনের চূড়ান্ত আচরণবিধিও প্রকাশ করবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন