নওগাঁর ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়ন বিএনপির দুই বছর মেয়াদের জন্য ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কেএম লায়েক আলী এ কমিটি ঘোষনা করেন। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কারা নির্যাতিত যুবনেতা মো. শামীম কবির মিল্টন। সাধারণ সম্পাদক পদে মো. সহোরাব হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. আবু জাফর ভোদো নির্বাচিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ওই ইউনিয়ন বিএনপির নির্বাচনের পর্যবেক্ষক মো.এমদাদুল হক মুকুল, পৌর বিএনপির সম্পাদক আনারুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আখরাজুল ইসলাম চৌধুরী, মনোয়ার কায়সার বুলবুল, সাবেক ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, সাবেক সাধারণ সম্পাদক এমএ ওয়াদুদ, বিএনপি নেতা আলহাজ্ব মো. হানজালা প্রমুখ।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উলিপুরে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক
উলিপুরে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

কুড়িগ্রামের উলিপুরে ১৫ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশ। বুধবার (২৭ আগস্ট) দুপুরে Read more

জাতীয় পার্টি নিষিদ্ধসহ ৫ দফা দাবিতে সারাদেশে বিক্ষোভের ঘোষণা জামায়াতের
জাতীয় পার্টি নিষিদ্ধসহ ৫ দফা দাবিতে সারাদেশে বিক্ষোভের ঘোষণা জামায়াতের

পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধকরণসহ ৫ দফা দাবিতে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে Read more

মেহেরপুরে পরিত্যাক্ত অবস্থায় পিস্তল, বোমা ও গাঁজা উদ্ধার
মেহেরপুরে পরিত্যাক্ত অবস্থায় পিস্তল, বোমা ও গাঁজা উদ্ধার

মেহেরপুরের গাংনীতে পিস্তল, ককটেল বোমা ও গাঁজা উদ্ধার করেছে সেনা সদস্যরা। রবিবার (১১ মে) রাত সাড়ে ৯টায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চোঁখতোলা Read more

যশোরে রান্নাঘরে পুঁতে রাখা বিদেশি পিস্তল উদ্ধার
যশোরে রান্নাঘরে পুঁতে রাখা বিদেশি পিস্তল উদ্ধার

যশোর সদর উপজেলার কাশিমপুরের দৌলতদিহিতে অভিযান চালিয়ে রান্নাঘরে পুঁতে রাখা বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় কোতোয়ালি Read more

আত্মহত্যার চেষ্টা চালিয়েছে ২৭৯ ইসরায়েলি সেনা
আত্মহত্যার চেষ্টা চালিয়েছে ২৭৯ ইসরায়েলি সেনা

গত দেড় বছর ধরে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন ইসরায়েলের ২৭৯ সেনা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার মধ্যে দেশটির সেনাদের আত্মহননের চেষ্টার সংখ্যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন