দখলদার ইসরাইলের চরমপন্থি ২ জন মন্ত্রীকে নেদারল্যান্ডসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ফলে ইউরোপের এই দেশটিতে ঢুকতে পারবেন না তারা। সহিংসতা উসকে দেওয়া ও জাতিগত নির্মূলকে সমর্থনের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।সোমবার রাতে ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প এ ঘোষণা দেন। তিনি বলেন, ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকে নেদারল্যান্ডসে আর স্বাগত জানানো হবে না।নেদারল্যান্ডস আনুষ্ঠানিকভাবে এই দুজন মন্ত্রীকে সে দেশে অবাঞ্ছিত ঘোষণা করেছে। পাশাপাশি তাদের নাম শেনজেন অঞ্চলের অবাঞ্ছিত ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।সংসদে এই পদক্ষেপের পক্ষে যুক্তি উপস্থাপন করে ক্যাসপার ভেল্ডক্যাম্প জানান, এই ২ মন্ত্রী বারবার ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সহিংসতা উসকে দিয়েছেন। অবৈধ বসতি সম্প্রসারণের পক্ষে জোরাল অবস্থান নিয়েছেন এবং গাজা উপত্যকায় জাতিগত নির্মূলের আহ্বান জানিয়েছেন।ডাচ পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, এসব কর্মকাণ্ড ও বক্তব্য ন্যায়সংগত নয়। তাদের আচরণ শান্তি প্রতিষ্ঠার যেকোনো ধরনের সম্ভাবনাকে বিপন্ন করে এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার লঙ্ঘন ঘটায়। এ কারণে মন্ত্রিসভা এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে।নেদারল্যান্ডসের এমন পদক্ষেপে প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরাইলের উগ্রবাদী মন্ত্রী বেন-গভির। তিনি এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেন, আমাকে যদি পুরো ইউরোপ থেকেও নিষিদ্ধ করা হয়, তবু আমি দেশের জন্য কাজ করে যাব। আমি হামাসকে উৎখাতের দাবি জানাব এবং আমাদের যোদ্ধাদের পাশে থাকব।বেন-গভির আরও বলেন, নেদারল্যান্ডস ‘সন্ত্রাসবাদকে’ স্বাগত জানায় ও মেনে নেয়। কিন্তু ইসরাইলের একজন ইহুদি মন্ত্রী সেখানে অবাঞ্ছিত।বিবৃতিতে ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প আরও বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে নেদারল্যান্ডস সরকার ইসরাইলের সামরিক সরঞ্জাম কিংবা দ্বৈত ব্যবহারের পণ্যের ১১টি রপ্তানি লাইসেন্স বাতিল করেছে। তবে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার উপাদান-সম্পর্কিত দুটি লাইসেন্স অনুমোদন করা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুস্থদের ১৮ টন চাল প্যানেল চেয়ারম্যানের পেটে, অবশেষে পদ থেকে অব্যাহতি
দুস্থদের ১৮ টন চাল প্যানেল চেয়ারম্যানের পেটে, অবশেষে পদ থেকে অব্যাহতি

দিনাজপুরের হিলিতে গরিবের চাল আত্মসাতের অভিযোগে হাকিমপুর উপজেলার ১নং খট্রামাধাবপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ছদরুল শামীম স্বপনকে অব্যাহতি দিয়েছে স্থানীয় সরকার Read more

পেশাদারিত্বের ঊর্ধ্বে গিয়ে মানবতার ফেরিওয়ালা আব্বাস
পেশাদারিত্বের ঊর্ধ্বে গিয়ে মানবতার ফেরিওয়ালা আব্বাস

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ পুলিশের একজন সদস্য।শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে স্টেশনের Read more

ট্রাম্পের শুল্কনীতি আটকে দিলো মার্কিন আদালত
ট্রাম্পের শুল্কনীতি আটকে দিলো মার্কিন আদালত

কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড রায় দিয়েছে, যে জরুরি আইনের অজুহাত দেখিয়ে হোয়াইট হাউজ এই ট্যারিফ আরোপ করেছে, সেই আইন যুক্তরাষ্ট্রের Read more

১৬ মাসে আ.লীগকে পুনর্বাসন করায় দুর্বৃত্তরা গুপ্তহত্যা শুরু করেছে: রাশেদ খাঁন
১৬ মাসে আ.লীগকে পুনর্বাসন করায় দুর্বৃত্তরা গুপ্তহত্যা শুরু করেছে: রাশেদ খাঁন

১৬ মাসে আওয়ামী লীগের পুনর্বাসন করা হয়েছে। বিভিন্নভাবে আওয়ামী লীগকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। যার ফলাফল, আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন