দেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা—গুগল ওয়ালেট, যা ‘গুগল পে’ নামে পরিচিত। এর মাধ্যমে নতুন যুগের নিরবচ্ছিন্ন ডিজিটাল লেনদেনের দ্বার উন্মোচিত হবে। আগামী ২৪ জুন এ সেবার উদ্বোধন হবে।গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহায়তায় এ সেবা চালু করছে সিটি ব্যাংক। এর মাধ্যমে গুগল পের সঙ্গে যুক্ত হচ্ছে দেশের প্রথম কোনো ব্যাংক। গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় বেসরকারি খাতের সিটি ব্যাংক এই নগদবিহীন লেনদেন সেবা চালু করছে। গুগল পে সেবার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও ঢাকার মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স—সিডিএ) ট্র্যাসি এন জ্যাকবসন, সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ উপস্থিত থাকার কথা রয়েছে।জানা যায়, গুগল পের সঙ্গে যুক্ত হওয়া প্রথম স্থানীয় ব্যাংক হতে যাচ্ছে সিটি ব্যাংক। যার মাধ্যমে গ্রাহকেরা পণ্য কেনাকাটায় অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে যেকোনো পয়েন্ট-অব-সেল (পিওএস) টার্মিনালে অর্থ পরিশোধ করতে পারবেন। প্রাথমিকভাবে শুধু সিটি ব্যাংকের গ্রাহকেরা তাঁদের মাস্টারকার্ড বা ভিসা কার্ড গুগল ওয়ালেটে যুক্ত করে গুগল পে ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে অন্যান্য ব্যাংক গুগল পের সঙ্গে যুক্ত হলে তাদের কার্ডও যুক্ত করার সুযোগ আসবে।দেশে বা বিদেশে যেখানেই থাকুন না কেন, গ্রাহকেরা তাঁদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মাধ্যমে গুগল পে দিয়ে দ্রুত, নিরাপদ এবং স্পর্শবিহীন লেনদেন করতে পারবেন। এমন তথ্য দিয়ে নাম প্রকাশ না করার শর্তে একটি পেমেন্ট গেটওয়ের শীর্ষ কর্মকর্তা বলেন, ‘গুগল পের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখনকার মতো কার্ড আর বহন করতে হবে না। শুধু সঙ্গে অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকলেই লেনদেন করা যাবে।’গুগল পে সেবাটি ব্যবহারের জন্য গ্রাহকদের একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকতে হবে। প্রথমেই প্লে স্টোর থেকে গুগল পে অ্যাপটি ডাউনলোড করতে হবে। তারপর সেই অ্যাপে সিটি ব্যাংকের কার্ডের তথ্য দিয়ে সেটি যুক্ত করতে হবে। কার্ড যুক্ত করার পর গ্রাহকেরা শুধু স্মার্টফোন ট্যাপ করেই বিভিন্ন দোকান ও রেস্তোরাঁয় অর্থ পরিশোধ করতে পারবেন, যেখানে মাস্টারকার্ড বা ভিসা কার্ড গ্রহণযোগ্য। এ লেনদেনের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে কোনো ফি বা মাশুল নেয় না গুগল।জানা যায়, এ সেবায় টোকেনাইজেশন প্রযুক্তি ব্যবহার করা হয়। এতে মূল কার্ডের তথ্যের পরিবর্তে একটি ইউনিক টোকেন ব্যবহৃত হয়। ফলে লেনদেনের সময় প্রকৃত কার্ড বা গ্রাহকের তথ্য কারও সঙ্গে শেয়ার হয় না।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাজেটে স্যানিটেশন খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে স্মারক লিপি
বাজেটে স্যানিটেশন খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে স্মারক লিপি

বরিশালবাসীর কথা চিন্তা করে বিসিসি'র কাছে এবারের অর্থবছরের বাজেটে স্যানিটেশন খাতে বরাদ্দ বৃদ্ধির করনের দাবি জানালে বিসিসির সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের Read more

সাটুরিয়ায় মাতৃত্বকালীন ভাতার টাকা যায় মেম্বারের অবিবাহিত মেয়ের মোবাইলে
সাটুরিয়ায় মাতৃত্বকালীন ভাতার টাকা যায় মেম্বারের অবিবাহিত মেয়ের মোবাইলে

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মাতৃত্বকালীন ভাতার তালিকায় নাম উঠেছে মাহাফুজা আক্তার নামে এক গৃহবধূ। অথচ ওই গৃহবধূ নিজেই জানেন না, তাঁর Read more

সরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা, কমল বিমান ভাড়া
সরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা, কমল বিমান ভাড়া

সরকারিভাবে ২০২৬ সালের পবিত্র হজের জন্য ৩টি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। এবার বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার Read more

রাঙামাটিতে ভূমি কমিশনের বৈঠক বাতিলের দাবিতে সংবাদ সম্মেল
রাঙামাটিতে ভূমি কমিশনের বৈঠক বাতিলের দাবিতে সংবাদ সম্মেল

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপির) কর্তৃক প্রদত্ত ০৮ দফার বাস্তবায়ন না হওয়ায় আগামী ১৯ অক্টোবর পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি Read more

বরকতউল্লা বুলু ও শামসুজ্জামান দুদুকে সতর্কীকরণ নোটিশ দিল বিএনপি
বরকতউল্লা বুলু ও শামসুজ্জামান দুদুকে সতর্কীকরণ নোটিশ দিল বিএনপি

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু ও শামসুজ্জামানকে (দুদু) অসংলগ্ন বক্তব্যের দায়ে সতর্ক করে নোটিশ দিয়েছে দলটি।বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও Read more

শার্শা-বেনাপোলে ঈদে জমে উঠেছে আতর-টুপির বাজার
শার্শা-বেনাপোলে ঈদে জমে উঠেছে আতর-টুপির বাজার

দুইদিন পর পবিত্র ঈদুল ফিতর। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে যশোরের শার্শা-বেনাপোলের বিভিন্ন বাজারের ফুটপাতে আতর, টুপি ও তসবির দোকানগুলোতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন