সরকারিভাবে ২০২৬ সালের পবিত্র হজের জন্য ৩টি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। এবার বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে প্যাকেজ ঘোষণা করেছেন, ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। সরকারি হজ প্যাকেজ, প্যাকেজ ০১ (বিশেষ): ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা। প্যাকেজ ০২ (সুলভ): ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা, প্যাকেজ ০৩ (সাশ্রয়ী): ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।ধর্ম উপদেষ্টা জানান, এ বছর হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমানো হয়েছে। গত বছর ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা, এবার তা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।তিনি আরও বলেন, ৭০ বা ৮০ বছরের ঊর্ধ্বে কেউ হজে যেতে চাইলে ৫০ বছরের নিচে একজনকে সাথে নিতে হবে, সংক্রামক রোগ আক্রান্ত কেউ হজ পালন করতে যেতে পারবেন না।বেসরকারি হজ প্যাকেজ। বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা। এ প্যাকেজ গ্রহণ করে অনুমোদিত এজেন্সিগুলো অতিরিক্ত আরও দুটি প্যাকেজ ঘোষণা করার সুযোগ পাবে।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে ২০২৬ পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ২৭ জুলাই শুরু হওয়া হজ্জ নিবন্ধন শেষ হবে ১২ অক্টোবর।১২ বছরের ঊর্ধ্বে শারীরিক ও মানসিক ভাবে সুস্থ ব্যক্তি হজে গমন করতে পারবেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
থাকছে না আর শিক্ষক নিবন্ধন পরীক্ষা, নতুন পদ্ধতিতে হবে নিয়োগ
থাকছে না আর শিক্ষক নিবন্ধন পরীক্ষা, নতুন পদ্ধতিতে হবে নিয়োগ

বেসরকারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে থাকছে না আর নিবন্ধন পরীক্ষা। শিক্ষক নিয়োগের বিধি সংশোধনের উদ্যোগ নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন Read more

১২ দেশের ওপর নতুন করে শুল্ক নির্ধারণ করলেন ট্রাম্প
১২ দেশের ওপর নতুন করে শুল্ক নির্ধারণ করলেন ট্রাম্প

বাণিজ্যযুদ্ধের উত্তাপের মধ্যেই প্রথম দফায় বিশ্বের ১২টি দেশের জন্য নতুন শুল্ক হার নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেছেন Read more

লেবাননে ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী
লেবাননে ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন (ইউনিফিল) জানিয়েছে, তারা রবিবার একটি ইসরায়েলি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে, যেটি দেশটির দক্ষিণে টহলরত তাদের Read more

নেপালে আন্দোলনকারীদের পাশে দাঁড়াল শিল্পীরা
নেপালে আন্দোলনকারীদের পাশে দাঁড়াল শিল্পীরা

দুর্নীতি ও সরকারের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণের সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার সকাল থেকেই রাস্তায় নেমেছে নেপালের জেনারেশন জেড (জেন-জি) তরুণরা। তাদের এই Read more

সরকার দুর্নীতিমুক্ত বাণিজ্য পরিবেশ তৈরিতে কাজ করছে: বাণিজ্য উপদেষ্টা
সরকার দুর্নীতিমুক্ত বাণিজ্য পরিবেশ তৈরিতে কাজ করছে: বাণিজ্য উপদেষ্টা

দুর্নীতিমুক্ত বাণিজ্য পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মিট বাংলাদেশ এক্সপোজিশনের উদ্বোধনকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন