দুইদিন পর পবিত্র ঈদুল ফিতর। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে যশোরের শার্শা-বেনাপোলের বিভিন্ন বাজারের ফুটপাতে আতর, টুপি ও তসবির দোকানগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। কম মূল্যে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার আশায় এসব দোকানের দিকে ঝুঁকছেন নিম্ন আয়ের মানুষ।বৃহস্পতিবার উপজেলা সদর, নাভারন, বাগআঁচড়া, ও বেনাপোলসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ফুটপাত ও ভ্যানে করে ভ্রাম্যমাণ দোকান বসিয়ে আতর, তসবি ও টুপি বিক্রি করছেন ব্যবসায়ীরা। কম দামে এসব পণ্য পাওয়া যায় বলে নিম্ন আয়ের মানুষের ভিড় বেশি দেখা যাচ্ছে এসব দোকানে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এসব দোকানে কেনাবেচা চলছে।নাভারন এলাকার ভ্যান চালক আব্দুস সামাদ বলেন, ঈদের নামাজ পড়তে যাওয়ার জন্য ফুটপাত থেকে একটি নতুন টুপি কিনেছি। বড় দোকানের তুলনায় এখানে দাম অনেক কম।শার্শার বাজারের চা বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, বড় দোকানে আতর ও টুপি কিনতে গিয়েছিলাম, কিন্তু দাম বেশি চাওয়ায় আমি ও আমার ছেলের জন্য ফুটপাত থেকেই কম দামে কিনেছি।বেনাপোল বন্দরের শ্রমিক জাইদুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে কোনো কিছু কেনার জন্য বড় দোকানে যাইনি। আমি সব সময় ফুটপাত থেকেই কম দামে জিনিসপত্র কিনে থাকি। ঈদের সময় বড় দোকানগুলোতে পণ্যের দাম বেশি নেওয়া হয়।বাগআঁচড়া সদরের বাসিন্দা মো. রেজওয়ান বলেন, ঈদ এলেই বড় দোকানগুলোতে আতর ও টুপির দাম বেড়ে যায়। তাই আমরা ফুটপাত থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র কিনে থাকি।বেনাপোল বাজারের অটো চালক লিটন বলেন, আমি ও আমার পরিবারের জন্য এবার ঈদের আতর ও টুপি ফুটপাত থেকেই কিনেছি। একই কথা জানান ভবারবেড় গ্রামের আব্দুস সালাম, বড়আঁচড়া গ্রামের আব্দুল হান্নান, ছোট আঁচড়া গ্রামের হারুন, বেলালসহ আরও অনেকে।এ বিষয়ে একাধিক ব্যবসায়ী জানান, আমরা সীমিত লাভে ফুটপাতে বসে আতর, টুপি ও তসবি বিক্রি করছি। আমাদের কাছ থেকে মূলত নিম্ন আয়ের মানুষই বেশি কেনাকাটা করেন। এবার বেচাকেনা অনেকটা ভাল।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন বাংলাদেশ গড়তে চিন্তাধারায় পরিবর্তন আনতে হবে: নুরুল হক নুর
নতুন বাংলাদেশ গড়তে চিন্তাধারায় পরিবর্তন আনতে হবে: নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, 'জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের চিন্তাধারায় Read more

চকরিয়ায় কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ৫
চকরিয়ায় কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ৫

কক্সবাজারের চকরিয়ায় দুই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৩ মে) সকাল ১১টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের Read more

মেসেঞ্জারে পাঠানো সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব?
মেসেঞ্জারে পাঠানো সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব?

তথ্য প্রযুক্তির এই যুগে যেকোনো সময় একে অপরের সঙ্গে যোগাযোগ ও কথা বলা একেবারে সহজ। এর অন্যতম মাধ্যম হলো মেসেঞ্জার, Read more

রাজধানীতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু
রাজধানীতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

রাজধানীর আফতাবনগরে অটোরিকশার চাকায় গলায় ওড়না পেঁচিয়ে সাদিয়া (২৩) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।সোমবার (০৫ মে) দুপুরের দিকে অচেতন অবস্থায় Read more

‘ঢাবি অর্থনীতি ১৯৭৬ স্মৃতি বৃত্তি’ পেলেন ২ মেধাবী শিক্ষার্থী
‘ঢাবি অর্থনীতি ১৯৭৬ স্মৃতি বৃত্তি’ পেলেন ২ মেধাবী শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের দু’জন মেধাবী শিক্ষার্থীকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি ১৯৭৬ স্মৃতি ট্রাস্ট ফান্ড বৃত্তি’ প্রদান করা হয়েছে। সোমবার (২ Read more

অবশেষে বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, যা লেখা আছে
অবশেষে বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, যা লেখা আছে

কাটার মাষ্টার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই দেশের ক্রীড়াঙ্গনে উত্তাপ ছড়িয়েছে। বাংলাদেশের বিশ্বমানের ক্রিকেটারের সঙ্গে এমন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন