ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে প্রথমবার কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, শান্তি ফেরাতে সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত আছে চীন।চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, কাজাখস্তানের রাজধানী আস্তানায় উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইরান-ইসরায়েল নিয়ে মন্তব্য করেন চীনের প্রেসিডেন্ট।শি জিনপিং বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে হঠাৎ উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় চীন গভীরভাবে উদ্বিগ্ন।চীনের প্রেসিডেন্ট বলেন, অন্য দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনকারী যেকোনো কাজের বিরোধিতা করে চীন। সামরিক সংঘাত কোনো সমস্যার সমাধান নয়। আঞ্চলিক উত্তেজনা বাড়ানো আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত স্বার্থে নয়।শি জিনপিং বলেন, সব পক্ষকে যত দ্রুত সম্ভব এই সংঘাত প্রশমনে কাজ করতে হবে। চীন শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গঠনমূলক ভূমিকা রাখতে সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে হত্যা মামলার আসামি গ্রেফতার
বাউফলে হত্যা মামলার আসামি  গ্রেফতার

পটুয়াখালীর বাউফল উপজেলায় আলোচিত শাহিন হত্যা মামলার এজাহারনামীয় আসামি উজ্জ্বল বেপারী (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে Read more

ওসমান হাদির মৃত্যু নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
ওসমান হাদির মৃত্যু নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা গেছেন। তার মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। Read more

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, পেছানোর সুযোগ নেই: আসিফ নজরুল
ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, পেছানোর সুযোগ নেই: আসিফ নজরুল

জাতীয় নির্বাচনে নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার সুযোগ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. Read more

স্বজনহীন নিঃসঙ্গ এক লাশের কফিনের ওপর চোখ আটকে যায়: আহমাদুল্লাহ
স্বজনহীন নিঃসঙ্গ এক লাশের কফিনের ওপর চোখ আটকে যায়: আহমাদুল্লাহ

জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন অভিজ্ঞতা শেয়ার করেছেন। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে Read more

গত ২৪ ঘন্টায় সারাদেশে গ্রেফতার আরও ১১৩৭
গত ২৪ ঘন্টায় সারাদেশে গ্রেফতার আরও ১১৩৭

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ৬৬৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার Read more

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১২ কেজি রূপার গয়না জব্দ 
চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১২ কেজি রূপার গয়না জব্দ 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী মুন্সীপুর গ্রামে অভিযান চালিয়ে ভারতে তৈরী ১২ কেজি ২০০ গ্রাম ওজনের রূপার গয়না উদ্ধার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন