ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্স-২০২৫ এর ফলাফলে প্রথম স্থান অর্জন করেছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার সন্তান সাখাওয়াত হোসেন। প্রশিক্ষণে সর্বোচ্চ ২৫০ নম্বর পেয়ে শীর্ষস্থান অর্জন করেন। তিনি ভাঙ্গুড়া পৌর শহরের চৌবাড়ীয়া মাস্টার পাড়া মহল্লার আলহাজ্ব শেখ আব্দুস সামাদ মাস্টারের ছেলে। সম্প্রতি ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্সের ফল প্রকাশ করে বাংলাদেশ ভলিবল রেফারিজ এসোসিয়েশন। ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্সের কোর্স প্রশিক্ষক আন্তর্জাতিক ভলিবল রেফারি হুমায়ূন মোর্শেদ ও কোর্স পরিচালক জাতীয় ভলিবল রেফারি মো. শহীদুল ইসলাম সাক্ষরিত এই তালিকা প্রকাশ করা হয়। জানা যায়, সরকারি শারীরিক শিক্ষা কলেজ ঢাকার আয়োজনে এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত পাঁচদিন ব্যাপী ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্স-২০২৫ সফলভাবে সম্পন্ন হয়। গত ২৪ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত পাঁচদিন ব্যাপী সরকারি শারীরিক শিক্ষা কলেজ ঢাকায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। তীব্র এ প্রতিযোগিতায় ১৪১ জনের তালিকায় প্রথম স্থান অধিকার করেন সরকারি শারীরিক শিক্ষা কলেজ ঢাকার ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) ২০২৪ ব্যাচের শিক্ষার্থী শেখ সাখাওয়াত হোসেন। সাখাওয়াত হোসেন একজন বহুমাত্রিক ও বহু গুণে গুণান্বিত শিক্ষিত যুবক। কোনো একক পরিচয়ে তাঁকে সীমাবদ্ধ করা সম্ভব নয়। সাখাওয়াত হোসেন একাধারে ভাঙ্গুড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির ক্রীড়া সাংবাদিক, ভাঙ্গুড়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক, স্বনামধন্য ধারাভাষ্যকার, ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার, দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর ও দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে শেখ সাখাওয়াত হোসেন সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘উপজেলার শরৎনগর সিনিয়র ফাজিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আব্দুল হামিদ স্যারের অনুপ্রেরণাতেই আজ তিনি পেশাদার রেফারি হিসেবে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের অন্তর্ভুক্ত হলেন।’ তিনি আরও বলেন, ‘প্রশিক্ষণ কোর্সে এতো বেশি প্রত্যাশা ছিল না। তারপরও প্রথম স্থান অধিকার হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমার ফলাফলের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে আমার কলেজের সম্মানিত প্রভাষক ও সহকর্মীবৃন্দ। ভলিবল রেফারিংয়ে ক্যারিয়ার গড়তে সবার দোয়া ও ভালোবাসা চেয়েছেন তিনি।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইলিশের দাম কি এবছর আর কমবে?
ইলিশের দাম কি এবছর আর কমবে?

সাধারণত ইলিশ মাছের দাম অন্যান্য মাছ বা খাদ্যপণ্যের চেয়ে বেশি। কিন্তু এবছর দাম যেন অনেকটা নাগালের বাইরেই চলে যাওয়ার উপক্রম। Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

আইপিএল ও পিএসএলে শুক্রবার (২ মে) একটি করে ম্যাচ রয়েছে। রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি।ক্রিকেটআইপিএলগুজরাট–হায়দরাবাদরাত ৮টা, টি Read more

লালমনিরহাটে জেকে বসেছে শীত, পাঁচদিন ধরে দেখা নেই সূর্যের
লালমনিরহাটে জেকে বসেছে শীত, পাঁচদিন ধরে দেখা নেই সূর্যের

উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে ঘন কুয়াশা ও ঠান্ডা জেঁকে বসেছে। গত চার দিন ধরে সূর্যের দেখা মিলছে না। ফলে খেটে Read more

চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোটা থাকছে না: মুক্তিযুদ্ধ উপদেষ্টা
চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোটা থাকছে না: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোনো কোটা থাকছে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম, বীর প্রতীক।সোমবার (২১ Read more

বাধা পেলে সরাসরি আমাদের সহযোগিতা নিন: প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব 
বাধা পেলে সরাসরি আমাদের সহযোগিতা নিন: প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব 

সৎ ও উন্নয়ন মূলক সাংবাদিকতা করতে গিয়ে কোথাও বাধার শিকার হলে সরাসরি আমাদের সহযোগীতা নিবেন। দেশ ও দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে Read more

শ্বশুরবাড়ি গিয়ে রিয়ামনির সঙ্গে ‘ঝামেলা মেটালেন’ হিরো আলম
শ্বশুরবাড়ি গিয়ে রিয়ামনির সঙ্গে ‘ঝামেলা মেটালেন’ হিরো আলম

সম্পর্কে টানাপড়েন, বিচ্ছেদ, ফের মেলামেশা—এই ওঠানামায় দীর্ঘদিন ধরেই আলোচনায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ও তার স্ত্রী রিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন