সৌদিতে আটকে পড়া ইরানি হাজিদের প্রতি সর্বোচ্চ সহানুভূতির মনোভাব প্রদর্শন করছে সৌদি আরব সরকার। ইসরাইল-ইরান সংঘাতের প্রেক্ষাপটে আকাশপথ বন্ধ থাকায় বহু ইরানি হাজি হজ শেষে নিজ দেশে ফিরে যেতে পারছেন না। এ অবস্থায় তাঁদের সার্বিক সহায়তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিয়েছে দেশটি।সোমবার (১৫ জুন) সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. আব্দুল ফাত্তাহ মাশহাত মক্কায় ইরানি হাজিদের আবাসস্থল পরিদর্শন করেছেন। তিনি নিজে হাজিদের থাকার পরিবেশ, সেবার মান এবং অন্যান্য প্রয়োজনীয়তার ব্যাপারে খোঁজখবর নেন।এর আগে গত শুক্রবার (১৩ জুন) সৌদি আরবে আটকে পড়া ইরানি হাজিদের সব ধরনের সহায়তা দেওয়ার নির্দেশ দেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। যতদিন পর্যন্ত ইরানি হাজিরা নিরাপদে নিজ দেশে ফিরে যেতে পারছেন, ততদিন এ সহায়তা দেওয়ার নির্দেশ দেন।ইরানি হাজিদের সহায়তার পরিকল্পনা বাদশাহ সালমানের সামনে উপস্থাপন করেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরপর বাদশাহ নির্দেশ দেন, হাজিদের জন্য যা যা প্রয়োজন তা যেন সরবরাহ করা হয়। এই দায়িত্ব দেওয়া হয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়কে। মন্ত্রণালয় নিশ্চিত করবে, এসব হাজি যেন নিরাপদ, স্বাচ্ছন্দ্য এবং সম্মানের সঙ্গে সৌদিতে অবস্থান করতে পারেন। যতদিন ইরানের পরিস্থিতি স্বাভাবিক হয় এবং তারা দেশে ফিরে যেতে পারেন, ততদিন হাজিরা সৌদিতে থাকতে পারবেন।এ বছরও ১৬ লাখেরও বেশি মুসল্লি হজে অংশ নেন, যাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক ছিলেন ইরানি। চলতি বছরের হজ আনুষ্ঠানিকভাবে সোমবার (১০ জুন) শেষ হয়।উল্লেখ্য, সম্প্রতি ইসরায়েলের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে অভিযান চালানো হয়, যার জবাবে তেহরান আকাশপথ বন্ধ করে দেয়। এর ফলে বহু ইরানি হাজি হজ শেষ করেও নিজ দেশে যেতে পারছে না।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চন্দ্রনাথ মন্দিরের জায়গায় মসজিদ নির্মাণের পরিকল্পনা নেই: ধর্ম উপদেষ্টা
চন্দ্রনাথ মন্দিরের জায়গায় মসজিদ নির্মাণের পরিকল্পনা নেই: ধর্ম উপদেষ্টা

চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ মন্দিরের জায়গায় মসজিদ নির্মাণের পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ Read more

আইভীকে আরো দুই মামলায় শ্যোন অ্যারেস্ট
আইভীকে আরো দুই মামলায় শ্যোন অ্যারেস্ট

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে আরো দুইটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। আজ শনিবার (১৭ মে) Read more

বেরোবিতে ছাত্র উপদেষ্টা ও প্রক্টরের চেয়ারে শাড়ি-চুড়ি রেখে তোপারে মুখে সমন্বয়করা
বেরোবিতে ছাত্র উপদেষ্টা ও প্রক্টরের চেয়ারে শাড়ি-চুড়ি রেখে তোপারে মুখে সমন্বয়করা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্র উপদেষ্টা ও প্রক্টরের চেয়ারে শাড়ি-চুড়ি রাখায় তোপের মুখে পড়েছে সমন্বয়করা। রোববার (২০ জুলাই) বিকেল ৫ Read more

শিবচরে পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
শিবচরে পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মাদারীপুরের শিবচর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে জাহিদ হোসেন (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে শিবচর পৌরসভার Read more

হলফনামায় নিজের আর্থিক অবস্থার বিবরণ দিয়েছেন সারজিস
হলফনামায় নিজের আর্থিক অবস্থার বিবরণ দিয়েছেন সারজিস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) জমা দেয়া হলফনামায় নিজের আর্থিক অবস্থার বিবরণ দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য Read more

ব্রেন স্ট্রোকের পর সুস্থতায় নতুন আশার আলো, যুগান্তকারী ওষুধ আবিষ্কার
ব্রেন স্ট্রোকের পর সুস্থতায় নতুন আশার আলো, যুগান্তকারী ওষুধ আবিষ্কার

ব্রেন স্ট্রোক- একটি হঠাৎ আসা বিপর্যয়, যা অনেকের জীবন এক মুহূর্তেই পাল্টে দেয়। চলতে ফিরতে সক্ষম একজন মানুষ হঠাৎই হারিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন