মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানকে যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি আরও বলে, যুক্তরাষ্ট্র যদি ইরান-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি আনতে সক্ষম হয়, তাহলে তা খুবই ভালো হবে এবং ফ্রান্স তা সমর্থন করবে।বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি ৭-এর সম্মেলন শুরু হয়েছে কানাডার অ্যালবার্টা রাজ্যের কানানাস্কিস শহরে। জোটের অন্যতম সদস্যরাষ্ট্র যুক্তরাষ্ট্রের রাষ্ট্র ও সরকারপ্রধান হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিলো এবং প্রেসিডেন্ট ট্রাম্প সেই সম্মেলনে গিয়েছিলেন। তবে ইরান-ইসরায়েল সংঘাতের কারণে সম্মেলন শেষ না করেই ওয়াশিংটনে ফিরে এসেছেন তিনি।ট্রাম্প বিদায় নেওয়ার পর সম্মেলনের অবসরে ম্যাক্রোঁ বলেন, “যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাব তিনি (ডোনাল্ড ট্রাম্প) উভয়পক্ষকে (ইরান এবং ইসরায়েল) দিয়েছেন। এমন একটি প্রস্তাব, যেখানে অবশ্যই উভয়পক্ষ আলোচনা ও মতবিনিময় করতে পারবে, যুদ্ধবিরতি আনতে পারবে এবং বৃহত্তর আলোচনার দুয়ার খুলতে পারবে। এখন আমরা দেখব তার প্রস্তাবে ইরান ও ইসরায়েলের প্রতিক্রিয়া কী প্রতিক্রিয়া জানায়।”“তবে আমরা আশা করছি যে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব সফল হবে এবং যদি তা হয়, সেক্ষেত্রে ফ্রান্স তাতে সমর্থন জানাবে।”“কারণ আমি বিশ্বাস করি যে যত শিগগির সম্ভব ইরান ও ইসরায়েলের বেসামরিক জনগণকে নিরাপত্তা প্রদানের পশাপাশি দুই দেশের জ্বালানি, প্রশাসনিক, সাংস্কৃতিক স্থাপনাগুলোতে হামলা বন্ধ করা প্রয়োজন। এটা জরুরি এবং আপনি কোনোভাবেই কোনো বেপরোয়া কর্মকাণ্ডকে সমর্থন করতে পারেন না। যারা মনে করেন নিজ দেশের নিরাপত্তার জন্য অন্য দেশে বোমাবর্ষণ জরুরি— তারা খুবই ভুল চিন্তা করেন।”গত ১৩ জুন শুক্রবার ভোর সাড়ে ৪টা থেকে ইরানে হামলা শুরু করেছে ইসরায়েলের বিমান বাহিনী, যা এখনও অব্যাহত আছে। ইসরায়েলের হামলায় ইরানে এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২৪৪ জন।অতর্কিত এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান। সেই হামলায় গত চার দিনে ইসরায়েলে নিহত হয়েছেন ২৪ জন এবং আহত হয়েছেন আরও ৫ শতাধিক।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেখ হাসিনার সঙ্গে আ. লীগেরও বিচার হওয়া উচিত: ফখরুল
শেখ হাসিনার সঙ্গে আ. লীগেরও বিচার হওয়া উচিত: ফখরুল

গণহত্যার দায়ে শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার Read more

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে রাজি সিরিয়ার প্রেসিডেন্ট
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে রাজি সিরিয়ার প্রেসিডেন্ট

দখলদার ইসরায়েলের সঙ্গে ভবিষ্যতে কূটনৈতিক সম্পর্ক গড়তে রাজি আছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা। বুধবার (১৪ মে) সৌদি থেকে কাতার Read more

ভাঙ্গুড়ায় পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
ভাঙ্গুড়ায় পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

দিনাজপুরগামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের পাবনা জেলার ভাঙ্গুড়া Read more

আদালতের অনুমতির পর ভারতে প্রথম ‘নিষ্কৃতি মৃত্যু’ কার্যকর
আদালতের অনুমতির পর ভারতে প্রথম ‘নিষ্কৃতি মৃত্যু’ কার্যকর

ভারতের প্রথম ব্যক্তি হিসেবে সুপ্রিম কোর্ট থেকে ‘নিষ্কৃতি মৃত্যুর’ অনুমতি পাওয়া হরিশ রানা মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) নয়াদিল্লিতে Read more

বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকায় সিলেট
বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকায় সিলেট

বিশ্বের সবচেয়ে সুন্দর সাতটি ক্রিকেট স্টেডিয়ামের তালিকা তৈরি করেছে ক্রিকেট ৩৬৫। ইংল্যান্ডের ক্রিকেটভিত্তিক গণমধ্যমের সেই সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে Read more

এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১৮ হাজার প্রবাসী গ্রেপ্তার
এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১৮ হাজার প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে গত এক সপ্তাহে ১৭ হাজার ৮৬৩ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন