ফরিদপুরে সদ্যঘোষিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মো. সোহেল রানা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি। ২৩ সদস্যের এ কমিটিতে ‘তৎকালীন আওয়ামী লীগের দোসর’ ও ‘ফ্যাসিবাদের কোলে বসে থাকা মুখোশধারীদের’ স্থান দেওয়ায় তিনি হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন। সোহেল রানা বলেন, জুলাই-গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা এনসিপি ছিল শহীদদের রক্ত ও বীরদের ত্যাগে নির্মিত। কিন্তু আজ সেই দলে জায়গা পাচ্ছে তারা, যারা সেই সময় বিরোধিতা করেছিল।জানা যায়, ফরিদপুর জেলা শাখার ঘোষিত সমন্বয় কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে আছেন ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগমের মেয়ে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফরিদপুরের ছাত্রজনতার বুকে গুলি চালানোর অভিযোগে অভিযুক্ত ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি ও বিতর্কিত ঠিকাদার গোলাম মোহাম্মদ নাসিরের ভাগ্নি সৈয়দা নীলিমা দোলা। যুগ্ম সমন্বয়কারী হিসেবে রয়েছেন এসএম জাহিদ, সাইফ হাসান খান, জিল্লুর রহমান, মো. বায়েজিদ হোসেন ও মো. কামাল হোসাইন। এ ছাড়াও ১৭ জন সদস্য রয়েছেন যারা জেলার বিভিন্ন পেশা ও পটভূমি থেকে এসেছেন।গত ৫ জুন এনসিপির কেন্দ্রীয় কমিটির অনুমোদনে এ কমিটি ঘোষণা করেন সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে তিন মাস বা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত। এ ছাড়া গত ৩ জুন এনসিপির শ্রমিক উইংসের ৩৬ সদস্যের আরেকটি জেলা কো-অর্ডিনেশন কমিটি গঠিত হয়। যার প্রধান সমন্বয়কারী এসএম জুনায়েদ।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুরের সদস্যসচিব সোহেল রানা ফেসবুকে তার নিজস্ব আইডিতে ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেন। ওই মন্তব্যে সোহেল রানা লেখেন, উল্টে যাচ্ছে গণেশ। জুলাই- গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা দল এনসিপি। শদীদের রক্ত, হায়েনার হাত থেকে বেঁচে যাওয়া বীরদের ত্যাগের ওপরে দাঁড়িয়ে থাকা একটি রাজনৈতিক দল। দেখতে পাচ্ছি আমরা তৎকালীন সময়ের আওয়ামী লীগের সম্মানিত দালালরা, ফ্যাসিবাদের কোলে বসে থাকা দোসররা মুখ লুকিয়ে গুরুত্বপূর্ণ যায়গা নিচ্ছেন এই দলে। বাদ যাচ্ছে না সহযোগী সংগঠন গুলোর গুরুত্বপূর্ণ পদ।তিনি আরও উল্লেখ করেন, এমন গুরুত্বপূর্ণ পদ দেওয়ার আগে কখনও খতিয়ে দেখার চেষ্টাও করেন নাই, জুলাইয়ে তাদের ভূমিকা ছিল। কার অবস্থান কি ছিল! জুলাইয়ের পক্ষে নাকি বিপক্ষে? যাদের পদ/পদবি দেবেন, তারা কি চায়! মানুষের জন্য রাজনীতি নাকি, টেন্ডারবাজি, দখলদারী, করে নিজের পকেট ভারী। সময় ভালো চলছে…বসন্তের কোকিল আসবে ঝাঁকে ঝাঁকে, সময় খারাপ হলে, এদের কি আদৌ খুঁজে পাওয়া যাবে? রীতিমতো অবাক করে দিচ্ছেন  আমাদের! যেটার ফলাফল হবে- সাপের ডিম সাপেই খাবে!এ বিষয়ে জানতে চাইলে এনসিপির কেন্দ্রীয় সদস্য ও ফরিদপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলা বলেন, রাজনীতিতে কিছু বিতর্ক থাকবেই। আমরা ছবির রাজনীতি করি না। আওয়ামী লীগ নেতার সঙ্গে কারও ছবি থাকলে সেটাই সব নয়। তবে কারও বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতেও নানান মন মানসিকতার অনেকে রয়েছে। তাই কারও পুরোনো রাজনৈতিক পরিচয় বা সম্পর্কের ভিত্তিতে না দেখে আমরা তার বর্তমান অবস্থান ও ভূমিকা দেখছি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ত্রিশালে রেড লেডি জাতের পেঁপের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
ত্রিশালে রেড লেডি জাতের পেঁপের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

ময়মনসিংহের ত্রিশালের রফিক তার আড়াই একর জমিতে বিদেশি জাতের পেঁপে চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। উপজেলা সদর থেকে প্রায় ১৬ Read more

জুলাই সনদ ময়লার ভাগাড়ে ফেলা উচিত : জবি অধ্যাপক
জুলাই সনদ ময়লার ভাগাড়ে ফেলা উচিত : জবি অধ্যাপক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের অধ্যাপক ড. এস. এম. মাসুম বিল্লাহ জুলাই সনদ সম্পর্কে কটাক্ষ করে বলেছেন, দেশকে আরেকটি মোল্লাতন্ত্রে Read more

নটর ডেমের ২ শিক্ষার্থীর ‘অস্বাভাবিক’ মৃত্যু
নটর ডেমের ২ শিক্ষার্থীর ‘অস্বাভাবিক’ মৃত্যু

রাজধানীর নটর ডেম কলেজের ২ শিক্ষার্থীর ‘অস্বাভাবিক’ মৃত্যু হয়েছে। মাত্র ৪ ঘণ্টার ব্যবধানে মেধাবী ২ শিক্ষার্থীর এমন মৃত্যুতে কলেজটির সাবেক-বর্তমান শিক্ষার্থীদের Read more

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৪০৬
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৪০৬

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪০৬ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।বুধবার Read more

মাত্র ২৪ ঘণ্টার নবজাতক জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে
মাত্র ২৪ ঘণ্টার নবজাতক জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

মাত্র ২৪ ঘণ্টা আগে পৃথিবীর আলো দেখা এক ফুটফুটে নবজাতক এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। গোলখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড নলুয়াবাগী গ্রামের Read more

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবিতে যুক্তরাজ্যে ৮০০ বিচারক-আইনজীবীর চিঠি
ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবিতে যুক্তরাজ্যে ৮০০ বিচারক-আইনজীবীর চিঠি

অবরুদ্ধ গাজায় যুদ্ধাপরাধ ও গণহত্যার আশঙ্কায় ইসরায়েলি সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের ৮ শতাধিক আইনজীবী, বিচারক ও বিশ্ববিদ্যালয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন