নেত্রকোনার মদনে ছয় বছর বয়সী সৌরভ নামের এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুরতহাল প্রতিবেদন শেষে সোমবার (১৬ জুন) বিকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে দুপুরে নিজ গ্রামের একটি গোয়ালঘর থেকে স্থানীয়রা শিশুর মরদেহটি উদ্ধার করে পুলিশে খবর দেয়। সৌরভ মদন উপজেলার দেওসহিলার গ্রামের সৈইবুল্লার ছেলে। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র সে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার সকালে পাশের বাড়ির এক গৃহশিক্ষিকার কাছে প্রাইভেট পড়ে গ্রামের সামনের একটি দোকানে যায়। এরপর আর বাড়ি ফিরে আসেনি। পরে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে দোকানের পাশেই বনার চৌধুরীর গোয়ালঘরে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। শিশুটির বাবা জানায়, তার সাথে কারো শত্রুতা নেই। কিন্তু কেন কারা তার শিশু পুত্রকে হত্যা করেছে, তার বিচার চান। শিশুটির বাবা সৈইবুল্লাহ জানান, ‘আমার শিশু সন্তানকে কেন হত্যা করা হয়েছে, তার কিছুই জানি না। এলাকায় আমার তেমন কোনো শত্রুও নেই যে এমন কাজ করবে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’ মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। তবে এখনো লিখিত অভিযোগ আসেনি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির পদযাত্রায় হামলা
গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির পদযাত্রায় হামলা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে পদযাত্রায় হামলা চালানো হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে এ হামলার Read more

পরীক্ষা কেন্দ্রে নকলে সহযোগিতা করায় তিন শিক্ষককে অব্যাহতি
পরীক্ষা কেন্দ্রে নকলে সহযোগিতা করায় তিন শিক্ষককে অব্যাহতি

টাঙ্গাইলের কালিহাতীতে এসএসসি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলার নারান্দিয়া এলাকার তোফাজ্জল হোসেন তুহিন Read more

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অ্যালোভেরা জেল ব্যবহারের নিয়ম
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অ্যালোভেরা জেল ব্যবহারের নিয়ম

গ্রীষ্মকালে তীব্র রোদ, তাপ, ধুলা এবং ঘামের কারণে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়। বিশেষ করে ব্রণ, রোদে পোড়া, ফুসকুড়ি Read more

ব্যাটেই জবাব দিলেন রোহিত-কোহলি
ব্যাটেই জবাব দিলেন রোহিত-কোহলি

ক্যারিয়ারের গোধূলিলগ্নে দাঁড়িয়ে রোহিত শর্মাকে অনেকেই প্রায় ছেঁটে ফেলেছিলেন দল থেকে। ৩৮ বছর বয়সী সাবেক অধিনায়কের ব্যাটে আর জাদু আছে Read more

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জন গ্রেপ্তার
সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জন গ্রেপ্তার

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত Read more

এনবিআর বিলুপ্ত করে দুই পৃথক বিভাগ তৈরির অধ্যাদেশ পাস
এনবিআর বিলুপ্ত করে দুই পৃথক বিভাগ তৈরির অধ্যাদেশ পাস

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ 'রেভিনিউ পলিসি ডিভিশন' এবং 'রেভিনিউ ম্যানেজমেন্ট ডিভিশন' তৈরির অধ্যাদেশ পাস হয়েছে। বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন