কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২২০ ফিট লম্বা বাঁশের সাঁকোটি ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বারোমাসিয়া নদীর দুপাড়ের হাজারও মানুষ। সব থেকে চরম ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে কোমলমতি শিশু, শিক্ষার্থীসহ নারীরা। এই চরম দুর্ভোগ থেকে রক্ষা পেতে জরুরি ভিত্তিতে ভাঙা বাঁশের সাঁকোটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।কিশামত শিমুলবাড়ী এলাকার আহের আলী ও ঝাউকুটি এলাকার নুর ইসলাম জানান, এখানে বলার ভাষা নেই। সাঁকোটি ভেঙে যাওয়ার প্রায় এক মাস হয়ে গেল। এখন পর্যন্ত ভাঙা সাঁকোটি মেরামতের জন্য কেউ-ই উদ্যোগ নেয়নি। আমরা প্রতিদিনই বাইসাইকেল কাঁধে নিয়ে বারোমাসিয়া নদী পারাপার হচ্ছি। আমাদের এই দুঃখ-কষ্ট দেখার কেউ নেই বলেও ক্ষোভ ঝাড়েন তিনি।স্থানীয় মর্জিনা বেগম ও জাহানারা বেগম জানান, ‘কী কই বাহে, তোমরাতো দেখতেছেন। আমরা বারোমাসিয়া নদীর পানি মাড়ি দিয়ে জ্বালানির কাজে ব্যবহার করা শুকনো খড়ি (লাকড়ি) মাথায় নিয়ে পার হচ্ছি। খালি ছবি তোলেন বাহে। আজ এক মাস ধরে এতো কষ্ট করে নদী পার হইতিছি, কেউয়ে খোঁজ নিতে আসেননি।’লালমনিরহাট উপজেলার চর খারুয়া এলাকার বাসিন্দা তসলিম উদ্দিন জানান, ‘আমাদের এলাকার শত শত মানুষজন এই পথেই নাওডাঙ্গার বালারহাট বাজারে নিয়মিত আসা যাওয়া করি। এছাড়াও আমাদের এলাকার ছেলে-মেয়েরা নাওডাঙ্গা বালারহাট আদর্শ স্কুলে পড়েন। সাঁকোটি ভেঙে যাওয়ায় আমরা চরম দুর্ভোগে পড়েছি। ছেলেমেয়েদের নিয়েও খুব দুশ্চিন্তায় পড়েছি।’চর খারুয়া এলাকার শিক্ষার্থী জুয়েল রানা, খারুয়া এলাকার মাসুদ রানা ও ঝাউকুটি এলাকার শিক্ষার্থী হাসানুর রহমান বলেন, ‘এখন স্কুল কলেজ বন্ধ থাকায় মাঝে মাঝে সাঁতরিয়ে নদী পার হচ্ছি। কয়েকদিন পর স্কুল কলেজ খুলবে, তখনতো বই, খাতাপত্রসহ নদী সাঁতরিয়ে কিভাবে যাব এটাই এখন ভাববার বিষয়। তাই আমরা কর্তৃপক্ষের কাছে সাঁকোটি মেরামতের দাবি জানাচ্ছি।’বিশিষ্ট মৎস্য খামারি আতাউর রহমান রতন ও মজিবর রহমান বাবু জানান, ‘নদী ওপারে আমরা মাছ চাষ করছি। সাঁকোটি ভেঙে যাওয়ায় চরম বিপাকে পড়েছি। নদীর ওপারে আমাদের মৎস্য খামার রয়েছে। কিন্তু আমরা মাছের খাদ্য সামগ্রী পার করতে পারছি না। মাছও বিক্রি করতে পারছি না। দিনে যতবারই পারাপার হই, ততবারই নদী সাঁতরিয়ে যেতে হয়।’নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাছেন আলী জানান, ‘আমাদের ৬ নং ওয়ার্ডে বারোমাসিয়া (বাণিদাহ) নদীতে একটি সাঁকো আছে। সেই সাঁকো দিয়ে দুপাড়ের হাজার হাজার মানুষ পারাপার হন। কিন্তু গত এক মাস আগে তীব্র স্রোতে সাঁকোটি ভেঙে যাওয়ায় নদী পারাপারে চরম দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। স্কুলের ছেলে-মেয়েরা পাড় হতে পারছেন না। অনেকেই এক বুক পানিতে জীবনের ঝুঁকি নিয়ে নদী পাড় হচ্ছেন। ভেঙে যাওয়া সাঁকোটি দ্রুত পূর্ণ:নির্মাণ করা এখন খুবই জরুরি। আর তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।’উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজউদ্দৌলা জানান, ‘সরেজমিন পরিদর্শন করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। এরপর বরাদ্দ আসলে সেখানে একটি বাঁশের সাঁকো পূর্ণ:নির্মাণ করা হবে।’

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে সাক্ষাতে প্রস্তুত জেলেনস্কি
যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে সাক্ষাতে প্রস্তুত জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে চলা দীর্ঘ যুদ্ধের অবসান ঘটাতে আগামী বৃহস্পতিবার (১৫ মে) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুরস্কে সাক্ষাৎ করতে  প্রস্তুত রয়েছেন Read more

চাঁদপুরে সাড়ে পাঁচ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
চাঁদপুরে সাড়ে পাঁচ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

চাঁদপুরে বিচারিক আদালতের নির্দেশে মৎস্য আইনের ৪৩টি মামলার আলামত হিসেবে জব্দকৃত অবৈধ জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।মঙ্গলবার(১৩ জানুয়ারি) বিকেলে Read more

পাচার হওয়া সম্পদ ফেরতে আন্তর্জাতিক সহযোগিতা চাইল বাংলাদেশ
পাচার হওয়া সম্পদ ফেরতে আন্তর্জাতিক সহযোগিতা চাইল বাংলাদেশ

উন্নয়নশীল দেশগুলো থেকে অবৈধভাবে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।জাতিসংঘের সাউথ-সাউথ কোঅপারেশনের উচ্চ পর্যায়ের Read more

পাকিস্তানের করাচিতে ভবন ধসে মৃত ১৪, ধ্বংসস্তূপে আটকা আরও অনেকে
পাকিস্তানের করাচিতে ভবন ধসে মৃত ১৪, ধ্বংসস্তূপে আটকা আরও অনেকে

পাকিস্তানের সিন্ধ প্রদেশের রাজধানী ও প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত করাচিতে একটি ৫ তলা আবাসিক ভবন ধসে ১৪ জন নিহত Read more

সিমেন্ট কারখানায় লুটপাটের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার
সিমেন্ট কারখানায় লুটপাটের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার

নরসিংদীর পলাশে চাঁদা না পেয়ে নির্মাণাধীন একটি সিমেন্ট কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তারের পর এবার বহিষ্কার হলেন ডাঙ্গা Read more

ওসির পদোন্নতি বাতিল ও গ্রেপ্তারের দাবীতে স্মারকলিপি প্রদান
ওসির পদোন্নতি বাতিল ও গ্রেপ্তারের দাবীতে স্মারকলিপি প্রদান

ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর নিয়মিত মামলার আসামী পুলিশ পরিদর্শক আবু শামা মোঃ ইকবাল হায়াতকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি বাতিল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন