রাশিয়ার সঙ্গে চলা দীর্ঘ যুদ্ধের অবসান ঘটাতে আগামী বৃহস্পতিবার (১৫ মে) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুরস্কে সাক্ষাৎ করতে  প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের  সংবাদমাধ্যম ‘দ্য কিয়েভ ইন্ডিপেনডেন্ট’ জেলেনস্কির বরাত দিয়ে এ খবর জানিয়েছে।  ওই খবরে উল্লেখ করা হয়- ভলোদিমির জেলেনস্কি বলেছেন, “হত্যাকাণ্ড দীর্ঘায়িত করার কোনো মানে হয় না। আমি বৃহস্পতিবার তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করব।” তিনি বলেন, “আমরা আগামীকাল থেকে একটি সম্পূর্ণ এবং স্থায়ী যুদ্ধবিরতি আশা করছি। যা কূটনীতির জন্য প্রয়োজনীয় ভিত্তি তৈরি করবে।”এর আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর চাপ তৈরি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে জেলেনস্কির প্রতি এই চাপ তৈরি করেন তিনি। পোস্টে ট্রাম্প বলেন, ‘‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে কোনও যুদ্ধবিরতি চুক্তি চান না। এর পরিবর্তে তিনি বৃহস্পতিবার তুরস্কে সরাসরি সাক্ষাতে রক্তবন্যার অবসানে আলোচনার ইচ্ছা প্রকাশ করেছেন। রুশ প্রেসিডেন্টের এই প্রস্তাবে ইউক্রেনের তাৎক্ষণিকভাবে রাজি হওয়া উচিত।’’এর আগে পুতিনের সঙ্গে যেকোনও ধরনের আলোচনা শুরুর আগে সোমবার থেকেই রাশিয়ার কাছে ৩০ দিনের যুদ্ধবিরতির দাবি জানান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।ট্রাম্প বলেন, ‘‘ইস্তাম্বুলে সাক্ষাতে আলোচনায় কোনও চুক্তির সম্ভাবনা আছে কি না, তারা অন্তত তা বুঝতে পারবেন। আর যদি না থাকে, তাহলে ইউরোপীয় নেতারা এবং যুক্তরাষ্ট্র জানতে পারবে আসলে কোন পরিস্থিতিতে আছে বিষয়টি এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে।’’তিনি বলেন, ‘‘ইউক্রেন আদৌ পুতিনের সঙ্গে কোনও চুক্তি করবে কি না, আমি এখন সেটি নিয়ে একটু সন্দেহ করছি। কারণ পুতিন এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার বিজয় উদযাপন নিয়েই ব্যস্ত-যে যুদ্ধ যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া জেতা সম্ভব হতো না, মোটেই না! এখনই সাক্ষাৎ করুন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মৃত্যু সবসময় স্মরণে রাখতে হবে: জামায়াত সেক্রেটারি জেনারেল
মৃত্যু সবসময় স্মরণে রাখতে হবে: জামায়াত সেক্রেটারি জেনারেল

বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, 'আমাদের মৃত্যুকে সকল সময় স্মরণে রাখতে হবে। আমাদের মৃত্যুর সময় Read more

চাকরির ক্ষেত্রে ইনসাফ সৃষ্টি করতে হবে: নাহিদ
চাকরির ক্ষেত্রে ইনসাফ সৃষ্টি করতে হবে: নাহিদ

আগামী দিনে চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে বড় আন্দোলন আসছে বলে জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'দুর্নীতি যারা Read more

১০ বছরের সন্তানকে বিমানবন্দরে ফেলে বেড়াতে গেলেন বাবা-মা
১০ বছরের সন্তানকে বিমানবন্দরে ফেলে বেড়াতে গেলেন বাবা-মা

ব্যাগপত্র গুছিয়ে বেড়াতে বেরিয়েছেন এক দম্পতি। সঙ্গে এক ছেলে সন্তান। বিমানবন্দরে চেকিংয়ের সময় দেখলেন বড় ভুল হয়ে গেছে। ছেলের পাসপোর্টের Read more

ঢাকায় বাড়বে তাপমাত্রা, রয়েছে বৃষ্টির সম্ভাবনা
ঢাকায় বাড়বে তাপমাত্রা, রয়েছে বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় গরমের অনুভূতি আগের দিনের তুলনায় কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে Read more

ফরিদপুর-২ আসনে বিএনপি প্রার্থী শামা ওবায়েদ, অন্য আসনে যারা
ফরিদপুর-২ আসনে বিএনপি প্রার্থী শামা ওবায়েদ, অন্য আসনে যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সারাদেশের ২৩৭টি আসনে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে। সোমবার Read more

নরসিংদীতে ৫০০ টাকা ধারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে দিনমজুর খুন
নরসিংদীতে ৫০০ টাকা ধারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে দিনমজুর খুন

নরসিংদীর পলাশে ৫০০ টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছুরিকাঘাতে প্রান হারায় ইসমাইল নামে (৪৫) এক দিনমজুর। শনিবার (১০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন