ময়মনসিংহের নান্দাইলে মাদক প্রতিরোধে ইউএনও’র সাথে উপজেলা নাগরিক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জুন) দুপুরে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের কার্যালয়ে নাগরিক ফোরামের নেতৃবৃন্দের সাথে মাদক প্রতিরোধে বিভিন্ন বিষয়ে বিশদ আলোচনা করা হয়। উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের তালিকা প্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে প্রদান করে সমাজ থেকে মাদক নির্মূলের জোর আহ্বান জানানো হয়। এছাড়া যুব সমাজকে জুয়া ও মাদক থেকে রক্ষা করতে প্রতিটি ইউনিয়নে সামাজিক সচেতনতামূলক সভা-সেমিনার ও বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। নান্দাইলকে জুয়া ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে নাগরিক ফোরামের এমন সুন্দর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ইউএনও সারমিনা সাত্তার সামাজিক অপরাধ কর্মকাণ্ড নির্মূলের সকল কার্যক্রমের পাশে থাকবেন বলে সকলকে আশ্বস্ত করেন। পাশাপাশি নান্দাইলের সকল রাজনৈতিক ব্যক্তিবর্গকে জুয়া ও মাদক প্রতিরোধে সোচ্চার হতে এবং সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা নাগরিক ফোরামের উপদেষ্টা সাবেক পৌরমেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, উপজেলা জামায়াতের আমীর কাজী শামসুদ্দিন, নাগরিক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম খান নাসিম, যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর হাবিব উল্লাহ অলি, জাকির আহম্মেদ তুহিন, সদস্য সচিব শামছ-ই-তাবরীজ রায়হান, যুগ্ম সদস্য সচিব এইচএম এমদাদুল হক, সদস্য আব্দুল ওয়াদুদ ভূইয়া, মাজহারুল ইসলাম, নুরুল ইসলাম, সাংবাদিক শাহজাহান ফকির, আল আমিন সরকার, রকি মিয়া প্রমুখ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয় নির্বাচনের আগে কাঙ্ক্ষিত সংস্কার সম্পন্ন হতে হবে: জামায়াতে আমির
জাতীয় নির্বাচনের আগে কাঙ্ক্ষিত সংস্কার সম্পন্ন হতে হবে: জামায়াতে আমির

২০২৬ সালের এপ্রিল মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি জামায়াতে ইসলামী রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। কিন্তু তার আগে Read more

প্রতিষ্ঠার দুই দশকে নির্মাণ হয়নি ধামইরহাট পৌরসভার নিজস্ব ভবন
প্রতিষ্ঠার দুই দশকে নির্মাণ হয়নি ধামইরহাট পৌরসভার নিজস্ব ভবন

প্রতিষ্ঠার ২০ বছর পেরিয়ে গেলেও ধামইরহাট পৌরসভার নিজস্ব কোনো ভবন তৈরি করা সম্ভব হয়নি। উপজেলার সদর এলাকার একটি ভাড়া ভবনের Read more

কুয়েতে হঠাৎ যে কারণে ৯ বিমানের জরুরি অবতরণ
কুয়েতে হঠাৎ যে কারণে ৯ বিমানের জরুরি অবতরণ

কুয়েতের আকাশে ঘন কুয়াশার কারণে দেশটির ৯টি বিমান ইরাকের বসরা আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে।রবিবার (৯ নভেম্বর) ইরাকের বিমানবন্দর Read more

গ্যাস সচল, সিইউএফএল অচল
গ্যাস সচল, সিইউএফএল অচল

রাষ্ট্রায়ত্ত সার উৎপাদন কারখানা চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)-এ গ্যাসের কোনো সংকট না থাকা সত্ত্বেও হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ করে Read more

টিটিসির প্রশিক্ষক অন্তরের বিরুদ্ধে সরকারবিরোধী পোস্ট ও দুর্নীতির অভিযোগ
টিটিসির প্রশিক্ষক অন্তরের বিরুদ্ধে সরকারবিরোধী পোস্ট ও দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর ইলেকট্রিক্যাল ট্রেডের খণ্ডকালীন প্রশিক্ষক শাহরিয়ার রশিদ অন্তরের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে কুরুচিপূর্ণ ফেসবুক পোস্ট, সার্টিফিকেট Read more

জামায়াতের নিবন্ধন পুনর্বহালের নির্দেশ
জামায়াতের নিবন্ধন পুনর্বহালের নির্দেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের কাছে নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন