উন্নয়নশীল দেশগুলো থেকে অবৈধভাবে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।জাতিসংঘের সাউথ-সাউথ কোঅপারেশনের উচ্চ পর্যায়ের কমিটির ২২তম অধিবেশনে এ আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।তিনি বলেন, ‘বিশ্বব্যাপী ন্যায়বিচার ও পারস্পরিক আস্থার ভিত্তিতে পাচার হওয়া সম্পদ ফেরত আনার লক্ষ্যে সম্মিলিত রাজনৈতিক সদিচ্ছা গড়ে তোলা জরুরি।’ তিনি আরও বলেন, ‘স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রক্রিয়ায় থাকা দেশগুলোর জন্য বর্তমান বিশেষ সুবিধাগুলি ধাপে ধাপে তুলে নেয়া উচিত, যেন উত্তরণ প্রক্রিয়া টেকসই হয়।’রাষ্ট্রদূত চৌধুরী সামাজিক উদ্যোগ বা ‘সোশ্যাল বিজনেস’-এর গুরুত্ব তুলে ধরে বলেন, ‘স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য নিরাপত্তা ও নবায়নযোগ্য শক্তির মতো খাতে এই ধরনের উদ্যোগ উন্নয়নশীল দেশগুলোর জন্য ইতিবাচক ও গুণগত পরিবর্তন আনতে পারে।’তিনি উন্নয়নের প্রধান চালিকাশক্তি হিসেবে যুবসমাজের ভূমিকা তুলে ধরে বলেন, ‘তরুণদের উন্নয়ন প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে রাখতে হবে। তাদের সম্ভাবনা কাজে লাগাতে শিক্ষা ও উদীয়মান প্রযুক্তিখাতে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো খাতে, দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগ বাড়াতে হবে।’উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে একটি ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক ‘তিন শূন্যের’ (দারিদ্র্য শূন্য, কার্বন নিঃসরণ শূন্য এবং বৈষম্য শূন্য) বিশ্ব গঠনের প্রতি বাংলাদেশের অটল সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাগমারায় এনজিও মালিক প্রতারক মামুনুর রশীদ গ্রেফতার
বাগমারায় এনজিও মালিক প্রতারক মামুনুর রশীদ গ্রেফতার

রাজশাহীর বাগমারা উপজেলার ৭নং বাসুপাড়া ইউনিয়নের চিকাবাড়ি বাজারে অবস্থিত এনজিও প্রতিষ্ঠান সেবা ফাউন্ডেশন-এর মালিক মামুনুর রশীদ-কে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর সঞ্চয়ের টাকা ফেরত, তদন্ত কমিটি গঠন
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর সঞ্চয়ের টাকা ফেরত, তদন্ত কমিটি গঠন

টাঙ্গাইলের ভূঞাপুরের ফলদা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু সাইদ স্বপনের আর্থিক অনিয়ম নিয়ে সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর সরকারি Read more

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খাঁন
বিএনপিতে যোগ দিলেন রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন মো. রাশেদ খাঁন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি Read more

পাবিপ্রবিতে গবেষণায় শিক্ষার্থীদের মাসিক ভাতা চালু
পাবিপ্রবিতে গবেষণায় শিক্ষার্থীদের মাসিক ভাতা চালু

শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রশাসন। গবেষণা সহকারী (রিসার্চ অ্যাসিস্ট্যান্ট) Read more

সিরাজদিখানে পল্লী বিদ্যুৎ অফিসে চুরির চেষ্টাকালে দুই যুবক আটক
সিরাজদিখানে পল্লী বিদ্যুৎ অফিসে চুরির চেষ্টাকালে দুই যুবক আটক

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে তার চুরির সময় দুই চোরকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের Read more

জীবননগরে শিশু বলাৎকারের ঘটনায় থানায় অভিযোগ
জীবননগরে শিশু বলাৎকারের ঘটনায় থানায় অভিযোগ

চুয়াডাঙ্গার জীবননগরে ৮ বছরের শিশুকে একাধিকবার বলাৎকার করার অভিযোগ উঠেছে কেসমত আলী (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত কেসমত আলী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন