নরসিংদীতে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে চার সন্তানের মানসিক ভারসাম্যহীন জননী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে পৌর শহরের বাসাইল রেলগেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত নারীর নাম সেলিনা বেগম (৫০)। তিনি বাসাইল মহল্লার বশির উদ্দিনের স্ত্রী। তাঁর চারটি সন্তান রয়েছে। জানা যায় তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিনা ময়নাতদন্তে লাশ তাঁদের কাছে হস্তান্তরের জন্য আবেদন করা হয়েছে বলে জানায় তার ছেলে ওমর ইয়াসিন।পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, দুপুরে বাসা হতে বের হয়ে রেললাইন ধরে হাঁটছিলেন সেলিনা। এ সময় ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনেরা এসে লাশ শনাক্ত করেন। পরে রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে লাশ উদ্ধার করে। এ বিষয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম বলেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে পরিবার। আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সর্দি-কাশিতে স্বস্তি মিলবে ঘরোয়া টোটকায়
সর্দি-কাশিতে স্বস্তি মিলবে ঘরোয়া টোটকায়

শীতের শুরু হোক বা ঋতু বদলের সময়, সর্দি–কাশি এখন প্রায় প্রতিটি ঘরের চেনা অতিথি। শিশু থেকে বয়স্ক, কারোই রেহাই নেই Read more

পুঠিয়ায় স্ত্রীর উপর অভিমান করে প্রহরীর আত্মহত্যা
পুঠিয়ায় স্ত্রীর উপর অভিমান করে প্রহরীর আত্মহত্যা

পারিবারিক বিরোধের জেরে রাজশাহীর পুঠিয়ায় আরিফুল ইসলাম আরিফ (৩০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার Read more

বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে
বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে

বিশ্বকাপের উত্তাপ ছড়াতে এখনো কয়েক মাস বাকি। তবে তার আগেই দেশের ফুটবলপ্রেমীদের মাঝে রোমাঞ্চ ছড়িয়ে দিতে ঢাকায় এসেছে বিশ্বকাপের সোনালী Read more

মেট্রোরেল চলাচল ৪০ মিনিট বন্ধ থাকবে আজ
মেট্রোরেল চলাচল ৪০ মিনিট বন্ধ থাকবে আজ

মেট্রোরেল চলাচল আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাময়িক বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নিরাপত্তার স্বার্থে  ৪০ Read more

বেনাপোলে ধান রাখার গোলাঘর থেকে পিস্তল উদ্ধার, আটক ১
বেনাপোলে ধান রাখার গোলাঘর থেকে পিস্তল উদ্ধার, আটক ১

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ধান রাখার গোলাঘর থেকে একটি পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় Read more

শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

শরীয়তপুর শহীদ মিনারের পাশেই জুলাই যোদ্ধাদের স্মরণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।জানা যায়, শুক্রবার (২৭ মার্চ) রাত ৮ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন