বর্তমানে লেখাপড়ার পাশাপাশি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার অনেক সাধারণ ছাত্র অনলাইনে আম বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। এসব জেলার বিখ্যাত মৌসুমি ফল আমের প্রতি দেশজুড়ে চাহিদা থাকায় শিক্ষার্থীরা এটিকে সম্ভাবনাময় একটি খাত হিসেবে বিবেচনা করে ফেসবুক পেজ, ই-কমার্স সাইট ও হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে কৃষকের কাছ থেকে আম সংগ্রহ করে সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছেন। এতে ক্রেতারা যেমন নিরাপদ ও সরাসরি কৃষকের আম পাচ্ছেন, তেমনি ছাত্ররাও নিজের খরচ চালাতে পারছেন।তবে এ বছর অনলাইন আম ব্যবসায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। মূলত কুরিয়ার সার্ভিসের অব্যবস্থাপনার কারণে আম সময়মতো পৌঁছাচ্ছে না, ফলে হাজার হাজার টন আম নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস–এর প্রতি অভিযোগ উঠেছে সবচেয়ে বেশি। অনলাইন উদ্যোক্তারা বলছেন, ক্যাশ অন ডেলিভারি ভিত্তিতে আম পাঠানোর পরও ৪-৫ দিন দেরিতে পণ্য পৌঁছানোয় ক্রেতারা পচা আম ফেরত দিচ্ছেন। এতে বিক্রেতারা অর্থনৈতিকভাবে বড় ক্ষতির মুখে পড়ছেন এবং ভেঙে পড়ছেন মানসিকভাবেও।রাজশাহীর বাঘা উপজেলার আমদপুর গ্রামের ছাত্র উদ্যোক্তা সাগর আহমেদ (২৬) বলেন, ১৪ জুন আমি দেশের বিভিন্ন স্থানে ৫০ মন আম পাঠাই, যার বাজার মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। আজ ১৮ জুন পর্যন্ত মাত্র ৩২ মন আম ডেলিভারি হয়েছে। অনেক জায়গায় আম পৌঁছালেও ক্রেতার হাতে যায়নি। যারা পেয়েছেন, তারাও বলছেন আম খাওয়ার অযোগ্য।একই উপজেলার নূর ইসলাম (২১) বলেন, আমার ৩ তারিখের পাঠানো আম ৭ তারিখে শাখায় পৌঁছেছে। আমগুলো পচে গেছে, ক্রেতারা নিচ্ছেন না। অথচ ডেলিভারি চার্জ আমাকেই আগেই পরিশোধ করতে হয়েছে। এখন আমের দামও গচ্চা দিতে হবে।শিমুল হাসান (২৩) নামের আরেক ছাত্র উদ্যোক্তা জানান, ১৩ জুন পাঠানো আম ১৭ ও ১৮ জুনে পৌঁছেছে। এত দিন লাগায় সব আম নষ্ট হয়ে গেছে। ক্রেতারা নিচ্ছেন না, আমরা বড় ধরনের লোকসানে পড়েছি। ছাত্র হিসেবে এই ক্ষতি সামলানো অসম্ভব। ১০০% ক্ষতিপূরণ চাই।এই পরিস্থিতিতে বাঘা স্টেডফাস্ট কুরিয়ার ব্রাঞ্চের ম্যানেজার আব্দুল হানান জনি বলেন, ঈদের কারণে আমাদের অনেক কর্মী ছুটিতে ছিলেন, গাড়িও সংকটে ছিল। রাজশাহী থেকেও সময়মতো গাড়ি ছাড়লেও রাস্তার জ্যামের কারণে কিছু বিলম্ব হয়েছে। অভিযোগ অনুযায়ী ক্ষতিগ্রস্তদের ৪০% থেকে ৫০% ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি।তবে উদ্যোক্তারা বলছেন, এই ক্ষতিপূরণ মোটেও যথেষ্ট নয়। তারা দাবি করছেন, যদি এভাবে চলতে থাকে তাহলে তরুণ উদ্যোক্তারা অনলাইন আম ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নেবেন, পাইকারদের দৌরাত্ম্য বাড়বে এবং আম চাষিরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এর প্রভাব পড়বে রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সামগ্রিক আম শিল্পে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদা না পেয়ে শ্রমিককে মারধরের ঘটনায় ‘ট্যাটু সোহেল’ গ্রেফতার
চাঁদা না পেয়ে শ্রমিককে মারধরের ঘটনায় ‘ট্যাটু সোহেল’ গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় সরকারি উন্নয়নকাজে চাঁদা দাবি ও শ্রমিকদের ওপর সশস্ত্র হামলার অভিযোগে দুর্ধর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. সোহেল Read more

নাগরিকদের দ্রুত ইরাক ত্যাগের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
নাগরিকদের দ্রুত ইরাক ত্যাগের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাস নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। সতর্কতা জারি করে দূতাবাস জানায়, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকজুড়ে বিশেষ Read more

তারেক রহমানের জন্য বিমানবন্দরে পৌঁছেছে বুলেটপ্রুফ গাড়ি
তারেক রহমানের জন্য বিমানবন্দরে পৌঁছেছে বুলেটপ্রুফ গাড়ি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বুলেটপ্রুফ গাড়ি। এ গাড়িতে করেই বিমানবন্দর থেকে নানা Read more

২৭ বছর পর বাকসু নির্বাচ‌নের দা‌বি‌তে গণ‌ভোট শুরু
২৭ বছর পর বাকসু নির্বাচ‌নের দা‌বি‌তে গণ‌ভোট শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) নির্বাচন দাবির পক্ষে জনমত গড়ে তোলার জন্য গণভোট শুরু হ‌য়ে‌ছে। ১২ দিনব‌্যাপী Read more

ঢাকা মেডিকেলে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন নারী
ঢাকা মেডিকেলে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন নারী

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিয়েছেন প্রিয়া নামে এক নারী। নবজাতকদের মধ্যে ৩ জন ছেলে ও Read more

বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবি বাংলাদেশের, বিসিসিআই বলছে ‘অসম্ভব’
বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবি বাংলাদেশের, বিসিসিআই বলছে ‘অসম্ভব’

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছিল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন